তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

কোনো চুক্তিও ছিলো না এবং তারা মুসলমানদের ইতিপূর্বে কোনো ক্ষতিও করেনি। এদের মধ্যে সেই মোশরেকরাও অন্তর্ভুক্ত, যাদের সাথে মুসলমানদের নির্দিষ্ট মেয়াদের বা অনির্দিষ্ট মেয়াদের চুক্তি ছিলো, তারা চুক্তি অক্ষরে অক্ষরে পালন করেছে। মুসলমানদের কোনো ক্ষতি করেনি এবং তাদের বিরুদ্ধে কোনো শত্রুকে উঙ্কে বা লেলিয়েও দেয়নি। এই সব শ্রেণীর মোশরেকদের সাথে মুসলমানদের চূড়ান্ত সম্পর্ক কেমন হবে, সেটা স্থির করে দেয়ার জন্যেই এ আয়াতগুলো ও এর পরবর্তী আয়াতগুলো নাযিল হয়েছে। এ বিষয়ে আমি সূরার ভূমিকায় ও সূরার এই অংশের ভূমিকায় কিছুটা বিস্তারিত আলোচনা করেছি । এ আয়াতগুলোর ভাষা ও বর্ণনাভংগি সর্বজনীন ঘোষণার রূপ ধারণ করেছে। কোরআনের সাধারণ বর্ণনাভংগির সাথে তখনকার এই বিষয়ের বর্ণনাভর্ঘগর পূর্ণ সমন্বয় রয়েছে। এ ঘোষণা কী পরিস্থিতিতে জারী করা হয়েছিলো, কী পদ্ধতিতে তা প্রচার করা হয়েছিলো এবং কে প্রচার করেছিলো, সে সম্পর্কে একাধিক রেওয়াত উদ্ধৃত হয়েছে। তন্মধ্যে সবচেয়ে নির্ভুল ও সবচেয়ে নির্ভরযোগ্য রেওয়ায়াত হলো ইবনে জারীরের রেওয়ায়াত। তিনি সবগুলো রেওয়ায়াতেরই পর্যালোচনা করেছেন। আমি এখানে তার উদ্ধৃত রেওয়ায়াতটা ও তার পর্যালোচনার যে অংশটা অধিকতর বাস্তবানুগ মনে করি, তা তুলে ধরছি। মোজাহেদ থেকে বর্ণিত রেওয়াতে তিনি বলেন, ‘আল্লাহ ও তীর রসূলের পক্ষ থেকে চুক্তিধারী মোশরেকদের সাথে সম্পর্কচ্ছেদ করা হলো। ‘মোজাহেদ বলেন, চুক্তিধারীরা হলো মুদাল্লাজ ও আরব, যাদের সাথে তিনি চুক্তি সম্পাদন করেছিলেন এবং যাদের সাথে তার আগে থেকেই চুক্তি ছিলো তিনি বলেন, রসূল (স.) তাবুক অভিযান সেরে ফেরার পথে হজ্জ করার ইচ্ছা করলেন। পরক্ষণেই বললেন, কাবা শরীফে মোশরেকরা উলংগ হয়ে তওয়াফ করতে আসবে । এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমি হজ্জ করা পছন্দ করি না। তিনি আবু বকর ও আলী (রা.)-কে পাঠালেন । তারা যিলমাজাযে ও অন্য যে সব জায়গায় লোকেরা কেনাবেচা করে, সেখান দিয়ে ও গোটা হজ্জ মওসুম জুড়ে ঘুরে ঘুরে চুক্তিবদ্ধ মোশরেকদের সম্বোধন করে ঘোষণা করলেন যে, পরবর্তী চার মাস অর্থাৎ যিলহজ্জের শেষ বিশ দিন, মুহাররম, সফর, রবিউল আউয়াল সম্পূর্ণ ও রবিউস সানীর দশ তারিখ পর্যন্ত তারা নিরাপদে চলাফেরা করতে পারবে। এরপর তাদের সাথে কোনো চুক্তি থাকবে না। এরপর ঈমান না আনলে তাদের সাথে যুদ্ধ হবে । এরপর তৎক্ষণাত সবাই ঈমান আনলো। কেউ আর ঘোরাফেরা করলো না! সব কটা রেওয়ায়াত পর্যালোচনা করার পর তিনি মেয়াদ সম্পর্কে বলেন, ‘চার মাস পৃথিবীতে ঘুরেফিরে বেড়াও ৷' এই কথাটা বলে আল্লাহ চুক্তিবদ্ধ মোশরেকদের যে অবকাশ দিয়েছেন এবং নিরাপদে ঘোরাফেরা করার অনুমতি দিয়েছেন, সেটা শুধুমাত্র সেই সব চুক্তিবদ্ধ মোশরেকের জন্যে, যারা রসূল (স.)-এর ওপর বাড়াবাড়ি করেছে এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা লংঘন করেছে । কিন্তু যারা চুক্তি লংঘন করেনি এবং তার ওপর কোনো বাড়াবাড়িও করেনি, তাদের সাথে আল্লাহ চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বহাল রাখতে রসূল (স.)-কে আদেশ দিয়েছেন। এ কথাটা সূরা তাওবার ৪ নং আয়াতে বলা হয়েছে, | ‘কিন্তু যে সকল মোশরেকের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে কেউ কেউ মনে করে যে, সূরা তাওবার ৫ নং আয়াত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।