তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘কিভাবে মোশরেকদের জন্যে আল্লাহর কাছে কোনো চুক্তি বহাল থাকতে পারে ....... (আয়াত ৭, ৮, ৯ ও ১০) মুসলমানদের মনে অতীতের তিক্ত স্মৃতি এবং তাদের শক্ত, আল্লাহর শত্রু ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধস্পৃহা জাগিয়ে তুলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্দীপিত ও তাদের মনকে শান্ত করা হয়েছে। ‘তোমরা কি তাদের সাথে যুদ্ধ করবে না, যারা তোমাদের সাথে প্রতিশ্রুতি ভংগ করেছে (আয়াত ১৩, ১৪ ও ১৫) আকীদা ও আদর্শের ভিত্তিতে মুসলমানরা ও কাফেররা যে সম্পূর্ণ আলাদা আলাদা জাতি এবং তাদের সাথে কোনো আত্মীয়তা ও স্বার্থের আবেগকে যে প্রশ্রয় দেয়ার অবকাশ নেই, সে কথাও জোরের সাথে ঘোষণা করা হয়েছে। আর এ সব আত্মীয়তা ও স্বার্থের ওপর আল্লাহ, তীর রসূল ও তীর পথে জেহাদকে অগ্রাধিকার না দিলে কঠোর আযাবের হুমকি দেয়া হয়েছে। ‘হে মোমেনরা, তোমাদের পিতা ও ভাইকে আত্মীয়" হিসাবে গ্রহণ করো না- যদি তারা ' (আয়াত ২৩ ও ২৪) এরপর আল্লাহ তায়ালা মোমেনদেরকে হুনায়সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যে সাহায্য করেছেন, সে ইতিহাস স্মরণ করিয়ে দেয়া হয়েছে। (আয়াত ২৫ ও ২৬) সবার শেষে তাদেরকে জীবিকার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে, যা তারা ব্যবসায়ে অচলাবস্থা ও হজ্জে লোক সমাগম না হওয়ার কারণে আশংকা করছিলো। তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, জীবিকা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল- দৃশ্যমান উপায় উপকরণের ওপর নয়। ‘ (আয়াত ২৮ দ্ৰষ্টব্য) এ সমস্ত শিক্ষা, ঘোষণা, উৎসাহ ও উদ্দীপনাজনিত বক্তব্য এবং এ দীর্ঘ বিচিত্র আলোচনা থেকে বিজয়োত্তর মুসলিম সমাজের প্রকৃত অবস্থা এবং তাতে খাঁটি ইসলামী চরিত্র গঠিত হয়নি এমন লোকদের দলে দলে প্রবেশ জনিত সমস্যা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আমরা একাধিকবার বলেছি যে, মদীনার ইসলামী সমাজ যদি দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে স্থিতি, দৃঢ়তা, পরিপক্ৃতা ও নিষ্ঠার একটা নির্ভরযোগ্য স্তরে না পৌছতো, তাহলে এসব উপসর্গ তার জন্যে মারাত্মক বিপদের কারণ হয়ে দাড়াতো। নমোশরেকদের সাখে সম্পর্ক্চ্ছেদের ঘোষণা সূরার প্রথম পর্বটি নিয়ে সাধারণ আলোচনা এখানেই শেষ করছি। এরপর একে একে আয়াতগুলোর তাফসীরে মনোনিবেশ করছি। ‘আল্লাহ ও আল্লাহর রসূলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদ করা হলো সেই সব মোশরেকের সাথে, * (আয়াত ১-৬) এ আয়াতগুলো ও এর পরবর্তী ২৮ নং পর্যন্ত আয়াতগুলো মদীনায় ও আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত ইসলামী সমাজের সাথে আরব উপদ্বীপের সেই সব মোশরেকের চূড়ান্ত সম্পর্ক নির্ণয় করে, যারা এখনো ইসলাম গ্রহণ করেনি । তাদের মধ্যে রসূল (স)-এর সাথে চুক্তি সম্পাদন ও পরে লংঘন করেছে এমন মোশরেকরাও ছিলো। এই শ্রেণীর মোশরেকরা চুক্তি লংঘন করেছিলো তখন, যখন মুসলমানরা তাবুকে রোমক বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়েছিলো ৷ তারা ভেবেছিলো যে, এই যুদ্ধে মুসলমানরা ও তাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে, অথবা কমের পক্ষে তাদের শক্তি ও তেজবীর্য কিছুটা খর্ব হবে এদের মধ্যে সেই মোশরেকরাও রয়েছে, যাদের সাথে মুসলমানদের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।