সত্যিকার ইসলামের ছাপ তাদের চরিত্রে পড়েনি । তারা এক যোগে সকল মোশরেকের সাথে লড়াই করতে ভয় পাচ্ছিলো, হজ্জে লোক সমাগম কম হওয়ায় উপার্জন কমে যাবে, ব্যবসায়ে ও পরিবহনে নিরাপত্তার অভাব দেখা দেবে এবং সম্পর্ক ও বন্ধন ছিন্ হয়ে যাবে বলে আশংকা করছিলো । তা ছাড়া জেহাদ করলে জানমালের যে ক্ষয়ক্ষতি হবে, তাতেও ঘাবড়ে যাচ্ছিলো। এতো সব ঝুঁকি কাধে নিতে তারা মোটেই উৎসাহ বোধ করছিলো না । কেননা তারা তো বিজয়ী ইসলামে প্রবেশ করেছে, যেখানে কেবল লাভই লাভ তারা দেখেছে এবং মুনাফাই মুনাফা হবে এবং কোনো কষ্টই পোহাতে হবে না বলে তাদের আশা ছিলো । এখন তাদেরকে দিয়ে যে উদ্দেশ্য সাধন করার পরিকল্পনা করা হচ্ছে এবং যে দায় দায়িত্ব তাদের ওপর চাপানোর কথা ভাবা হচ্ছে, সেটা তাদের মতো নতুন মুসলমানদের ক্ষেত্রে কিভাবে সহনীয় হয়? কিন্তু আল্লাহ তায়ালা খীটি ও তোমরা এমনিতেই বেহেশ্তে চলে যাবে? অথচ তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং আল্লাহ, তীর রসূল ও মোমেনদেরকে ছাড়া আর কাউকে অন্তরংগ বন্ধু হিসাবে গ্রহণ করেনি, সেটা আল্লাহ এখনো জেনে নিলেন না!” (তাওবা, আয়াত ১৭) বিজয়োত্তর জগা খিচুড়ি মুসলিম সমাজে এই সব পরস্পর বিরোধী উপাদানের উপস্থিতিই এই অংশটির এতো দীর্ঘায়িত হওয়া ও এতে এতো বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত হওয়ার কারণ । এই সব রকমারি চরিত্রের লোকদের মনমানসিকতার সাথে সংগতি রেখেই এতে হরেক ধরনের ভাষা ও বর্ণনাভংগি প্রয়োগ করা হয়েছে। মুসলমানদের কাতারে এতো বিভেদ এবং এমনকি কোনো কোনো আত্তরিকতা সম্পন্ন মুসলমানের মনের সন্দেহ সংশয় ও দ্বিধাদ্বন্দ্ দূর করার উদ্দেশ্যেই সূরার এ অংশটি এতো দীর্ঘ ও বিচিত্র । আর এ কারণেই সূরার সূচনা হয়েছে এই সর্বজনীন ঘোষণা দ্বারা যে, মোশরেকদের সাথে আল্লাহ ও তীর রসূলের সম্পর্কচ্ছেদ করা হলো । আর একটা আয়াতের পরেই একই তেজস্বিতা ও বলিষ্ঠতা নিয়ে তার পুনরাবৃত্তি করা হয়েছে, যাতে কোনো মুসলমানের এরূপ আশা অবশিষ্ট না থাকে যে, যাদের সাথে আল্লাহ ও তার রসূল সম্পর্কচ্ছেদ করেছেন, তাদের সাথে সে সম্পর্ক বজায় রাখতে পারবে । বলা হয়েছে, ‘আর আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে বৃহত্তম হজ্জের দিনে এই ঘোষণা দেয়া হলো যে, আল্লাহ ও তার রসূল মোশরেকদের সাথে কোনো সম্পর্ক রাখেন না ।' (আয়াত ১) আর এই বলে মোমেনদেরকে সান্তনা ও মোশরেকদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে যে, আল্লাহ তায়ালা কাফেরদেরকে লাঞ্ছিত করবেন । আর যারা আল্লাহর কথা অমান্য করবে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং তার আযাব থেকেও রেহাই পাবেনা। ‘অতএব তোমরা চার মাস দেশে ঘুরে ফিরে বেড়াও ’ (আয়াত ২) ‘যদি তোমরা তাওবা করো, তবে সেটা তোমাদের জন্যে ভালো । আর যদি অমান্য করো, তবে জেনে রাখো যে, তোমরা........... (আয়াত ৩) আর এসব কারণেই সবিস্বয়ে প্রশ্ব তোলা হয়েছে যে, যারা চুক্তি মেনে চলে, তারা ছাড়া অন্যান্য মোশরেকদের সাথে আল্লাহ ও তার রসূলের কোনো চুক্তি ও সম্পর্ক কিভাবে থাকে? সেই সাথে মোমেনদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, মোশরেকরা একবার তাদের ওপর ক্ষমতা পেলেই কোনো চুক্তির ধার ধারে না এবং কোনো জঘন্যতম কাজও করতে কুষ্ঠাবোধ করে না। এই সাথে একথাও বলা হয়েছে যে, মুসলমানদের হাতে ক্ষমতা থাকার কারণে তারা কখনো কখনো তোমাদের প্রতি প্রীতি ও ভালোবাসা প্রকাশ করে থাকে। যিন্লানল্লশ ৯ম ; y ll Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।