তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম সমাজে অনেকেই, এমনকি মান্যগণ্য ব্যক্তিরাও সর্বশ্রেণীর মোশরেকদের সাথে মুসলমানদের চুক্তি বাতিল করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলো । যারা চুক্তি লংঘন করেছে বা বিশ্বাসঘাতকতা করবে বলে আশংকা করা হয়, তাদের সাথে সম্পাদিত চুক্তি বাতিল করা এই সব মুসলিম ব্যক্তির কাছে কিছুটা সহনীয় ছিলো। কেননা ইতিপূর্বে সূরা আনফালের ৫৮ নং আয়াতে বলা হয়েছে যে, ‘তুমি যদি কোনো গোত্রের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশংকা করো, তাহলে সমভাবে তাদের ওপর চুক্তি ছুড়ে মারো :.......... ' কিন্তু এ ধরনের লোক ছাড়া অন্য সকলের চুক্তি চার মাস পর বা নির্ধারিত মেয়াদের পর বাতিল করা হয়তো তাদের কাছে চুক্তির বরখেলাফ মনে হয়েছে । হয়তো এতে তারা চুক্তিবদ্ধ ও শান্তিপ্রিয় লোকদের প্রতি অন্যায় করা হবে বলে মনে করেছে। কিন্তু আল্লাহ তায়ালা তাদের পছন্দনীয় কাজটার চেয়েও বড় কিছু চেয়েছিলেন এবং যেখানে গিয়ে চুক্তি শেষ হয়েছে, তার চেয়েও এক কদম সামনে অগ্রসর হতে চেয়েছিলেন। মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই মনে করতো যে, সমগ্র আরবে ইসলাম বিজয়ী হয়ে যাওয়ার পর সর্ব শ্রেণীর মোশরেকদের সাথে যুদ্ধ করা ও তাদের পেছনে লেগে থাকার মাধ্যমে ইসলাম গ্রহণে চাপ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই৷ কেননা মুষ্টিমেয় দুই একটা গোষ্ঠীর ইসলাম গ্রহণ করা বাকী. থাকলেও তাদের দ্বারা আর কোনো ক্ষতির আশংকা নেই ৷ বরঞ্চ শান্তি চুক্তি বহাল থাকলে তারা পর্যায়ক্রমে ইসলাম গ্রহণ করবে বলে আশা করা যায়। কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়াই যখন তাদের ইসলাম গ্রহণের আশা আছে, তখন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও বিবিধ আৰ্থ সামাজিক বন্ধনে মুসলমানদের সাথে জড়িত মোশরেকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বাঞ্ছনীয় নয় বলে তারা মনে করতো । কিন্তু আল্লাহ তায়ালা চেয়েছিলেন ইসলামী সমাজের ভিত্তি শুধুমাত্র ইসলামী আকীদা ও আদর্শের ওপরই প্রতিষ্ঠিত হোক, সমগ্র আরব উপদ্বীপ শুধুমাত্র ইসলামের জন্যেই নির্দিষ্ট হয়ে যাক এবং শুধুমাত্র ইসলামের নিরাপদ ও বিশ্বস্ত ঘাঁটিতে পরিণত হোক । বিশেষত আল্লাহ্‌ তায়ালা জানতেন যে, এ সময়ে সিরিয়ায় রোমকরা ইসলামের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র পাকাচ্ছিলো। সামনে এ বিষয়ে, আলোচনা আসছে । ইসলামী সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গসহ অনেকেই আশংকা পোষণ করছিলেন যে, সর্বশ্রেণীর মোশরেকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলে হজ্জ মওসুমসহ আরবের সর্বত্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে অচলাবস্থা দেখা দেবে এবং সমগ্র অর্থনীতি পংগু হয়ে পড়বে । বিশেষত এ বছরের পর আর কোনো মোশরেক হজ্জ করতে পারবে না এবং কোনো মোশরেক আল্লাহর মসজিদের সেবায়েত থাকতে পারবে না এরূপ ঘোষণা দেয়ার পর অর্থনীতি নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে তাদের মতে, এ পদক্ষেপের যখন আর প্রয়োজন নেই এবং পর্যায়ক্রমে শান্তিপূর্ণ উপায়ে এ কাজ সম্পন্ন করা যখন সম্ভব, তখন আর যুদ্ধের ঝুঁকি না নেয়াই শ্রেয় । কিন্তু আগেই বলেছি যে, আল্লাহ ইসলামী সমাজ ও রাষ্ট্রকে নির্ভেজাল ইসলামী আকীদা ও আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে, মোমেনদের অন্তরের দাড়িপাল্লায় ঈমানের মূল্য আত্মীয়তা, বন্ধত, দুনিয়াবী স্বার্থ ও মোনাফার চেয়ে বেশী হোক। তিনি মোমেনদেরকে শেখাতে চেয়েছিলেন যে, আল্লাহই একমাত্র জীবিকাদাতা এবং জীবিকার বাহ্যিক উপকরণগুলোই একমাত্র উপকরণ নয়। বরং তিনি তীর অসীম শক্তি দ্বারা জীবিকার আরো অনেক জীবিকার পথ মোমেনদের করায়ত্ত করে দিতে পারেন। এ সময়ে মুসলিম সমাজে এমন কিছু দুর্বলচিত্ত, দ্বিধান্রিত, আর্থিক সুবিধালোভী ও মোনাফেক ইত্যাদি লোকও ছিলো, যারা পাইকারি হারে ইসলাম গ্রহণ করেছিলো, কিন্তু তখনো পর্যন্ত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।