জনগোষ্ঠীগুলোর কাছে দীর্ঘকাল ইসলামকে টিকে থাকতে দেখাই অসহনীয় ছিলো। কারণ ইসলামের অস্তিতূটাই ছিলো তাদের অস্তিত্বের জন্যে হুমকি স্বরূপ । একে তো ইসলামের প্রতিটি খুঁটিনাটি নিয়মবিধি পর্যন্ত জাহেলী নিয়ম বিধির পরিপন্থী । তদুপরি ইসলাম তাগুতী শক্তির পতন ঘটানো ও সমগ্র মানব জাতিকে আল্লাহর এবাদাত ও আনুগত্যের দিকে ফিরিয়ে আনাকে নিজের চূড়ান্ত লক্ষ্য বলে দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছিলো । এই শেষোক্ত ঘটনা প্রবাহ থেকে অমুসলিমদের যে মূল চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো, তারা মুসলমানদেরকে আদর্শচ্যুত করার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সূরা বাকারার ২১৭, ১০৯ ও ১২০ নং আয়াতে আল্লাহ এ কথাই দ্বর্থহীন ভাষায় বলেছেন। যেমন, ‘তোমাদের সাথে তারা লড়াই করতেই থাকবে যতোক্ষণ না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে না দিতে পারে,’ (২১৭) ‘অধিকাংশ আহলে কেতাব নিছক হিংসা বশত তোমাদেরকে তোমাদের ঈমান থেকে ফিরিয়ে নিয়ে পুনরায় কাফের বানাতে চায়। ......’ (১০৯) ‘তোমার ওপর ইহুদী ও খৃষ্টানরা কখনো খুশী হবে না যতোচক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসারী হও’ (১২০) এ সব আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, ইসলাম ও মুসলমানদের সর্বপ্রকার ক্ষতি ও ধ্বংস সাধন সর্বকালের সকল অমুসলিম গোষ্ঠীর সর্বসম্মত লক্ষ্য । ইসলামী ও ইসলাম বিরোধী শক্তির মধ্যে সম্পর্ক নির্ণয়ের মূলনীতি ইসলামী ও ইসলাম বিরোধী শক্তির মধ্যকার সম্পর্ক নির্ণয়কারী ও নিয়ন্ত্রণকারী ওই অনিবার্য আইনকে না বুঝে ও তা থেকে যুগে যুগে যে রকমারি ফলাফল বেরিয়ে আসে তার বিশ্লেষণ না করে ইসলামের জেহাদ বিধানকে এবং মুসলিম ও অমুসলিমদের মধ্যে সংঘটিত দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণগুলোকে বুঝা সম্ভব নয়। অনুরূপভাবে, প্রাচীন যুগের মোজাহেদদের জেহাদী প্রেরণার উৎস, ইসলামী বিজয়াভিযানের রহস্য এবং চৌদ্দশো বছর ব্যাপী ইসলামের বিরুদ্ধে পৌত্তলিক ও খৃষ্টীয় আগ্রাসনের প্রকৃত কারণ জানা সম্ভব নয়। আজও এ আগ্রাসনের লক্ষ্যবস্তু রয়েছে রাশিয়ায়, চীনে, যুযোশ্রাভিয়ায়, ও আমেরিকায় মুসলমান বংশধরেরা। অবশ্য একথা স্বতন্ত্র যে, দুর্ভাগ্যক্রমে এ যুগের এই মুসলিম প্রজন্মগুলো যারা কম্যুনিষ্ট, খৃষ্টান ও পৌত্তলিক শাসনাধীনে বাস করছে ইসলামের প্রকৃত রূপ থেকে বঞ্চিত এবং ইসলামের লেবেল ছাড়া তাদের কাছে কিছুই নেই । এ ছাড়া বিশ্বের যেসব অঞ্চলে ইসলামী পুনর্জাগরণকামী দলগুলো সক্রিয় রয়েছে, তাদের ওপর চলছে পাশবিক অত্যাচার ও নির্মূল অভিযান। আর উল্লিখিত তিনটে অমুসলিম গোষ্ঠীই এ ব্যাপারে নিজেদের মধ্যে পূর্ণ সহযোগিতা, সাহায্য, পৃষ্ঠপোষকতা, বন্ধুত্ব এবং আর না হোক নীরব সমর্থন অব্যাহত রেখেছে।0) ওই আইন ও বিধি মক্কা বিজয়ের পর সূরা তাওবা নাযিল হবার প্রাক্কালে এই দুটো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছিলো । সেটা ছিলো এই যে, আরব উপদ্বীপ থেকে মোশরেক ও আহলে কেতাব নির্বিশেষে সকল অমুসলিম গোষ্ঠীকে উচ্ছেদ করার চূড়ান্ত পদক্ষেপ নেয়া অপরিহার্য । সূরার পরবর্তী পর্বে ও তার পরের পর্বে এ বিষয়টার আলোচনা আমরা দেখতে পাবো। কিন্তু মুসলমানদের নেতাদের কাছে এ বিষয়টা স্পষ্ট হওয়ার অর্থ এটা নয় যে, তা একই মাত্রায় সাধারণ মুসলমানদের কাছেও স্পষ্ট ছিলো । বিশেষত নতুন ও দুর্বল মুসলমানদের কাছে তো নয়ই । আর মোনাফেক ও বর্ণচোরাদের তে প্রশ্রই ওঠে না। (১) বৰ্তমান বিশ্বের চারদিকে বিশেষ করে আলজিরিয়া মিশর তুরস্কের ইসলামী আন্দোলনের সাথে এই তিন গোষ্ঠীর আচরণ প্রমাণ করে যে তাফসীরকারকের এই মন্তব্য কতো সত্য, কতো বাস্তব ৷ - সম্পাদক Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।