তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘যে ব্যক্তি নবী জীবনের ঘটনাবলী ও তার পটভূমি পর্যালোচনা করবে এবং সেই পটভূমির আলোকে ইসলামী আন্দোলনের কর্মপদ্ধতি, তার স্বাভাবিক রূপ, লক্ষ্য ও স্তরসমূহ পর্যালোচনা করবে, সে সুস্পষ্টভাবে দেখতে পাবে যে, আরবের সমস্ত মোশরেক ও আহলে কেতাবের সাথে মুসলমানদের এই সম্পর্কচ্ছেদ অত্যন্ত সময়োচিত হয়েছিলো, এর যথোচিত সময় তখন উপস্থিত হয়েছিলো, গোটা দেশ এবং তার সার্বিক পরিস্থিতি ও পরিবেশ এর উপযোগী হয়ে গিয়েছিলো এবং এটা সম্পূর্ণরূপে একটা অনিবার্য ও স্বভাবিক পদক্ষেপ ছিলো ।' একের পর এক অর্জিত পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞতাগুলো মুসলিম সমাজ ও রাষ্ট্র এবং অমুসলিম সমাজ ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নির্ণয় ও নিয়ন্ত্রণকারী চূড়ান্ত ও অনিবার্য আইনের প্রকৃত পরিচয় তুলে ধরেছে। যে মুসলিম সমাজ ও রাষ্ট্র আল্লাহকে একমাত্র ইলাহ, একমাত্র প্রভু, একমাত্র অভিভাবক, একমাত্র সার্বভৌম শাসক ও একমাত্র আইন রচয়িতা বলে মেনে নেয়, তার সাথে যে সব জাহেলী সমাজ ও রাষ্ট্র এই সব কিছুকেই আল্লাহ ছাড়া অন্যদের জন্যে নিবেদন করে, তাদের মধ্যকার সম্পর্ক নির্ণীত হয় ওই চূড়ান্ত ও অনিবার্য আইন দ্বারা । এই চূড়ান্ত ও অনিবার্য আইন হচ্ছে সূরা হজ্জের ৪০ নং ও সূরা বাকারার ২৫১ আয়াতে বর্ণিত যুদ্ধ সংক্রান্ত আইন। আয়াত দুটো হলো যথাক্ৰমে, ‘আল্লাহ কর্তৃক মানুষকে মানুষ দিয়ে প্রতিহত করার ব্যবস্থা যদি গৃহীত না হতো, তাহলে সংসারত্যাগীদের আশ্রম, মন্দির ও মসজিদসমূহ ধ্বংস হয়ে যেতো ' এবং ‘আল্লাহ যদি মানুষকে মানুষ দিয়ে প্রতিহত না করতেন, তাহলে পৃথিবীটা অরাজকতায় ভরে উঠতো ৷' দুটো সুম্পষ্ট ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এই চূড়ান্ত আইনের ফলাফলগুলো ফুটে উঠেছে, প্রথম ঘটনাপ্রবাহ হলো ধাপে ধাপে, যুদ্ধের পর যুদ্ধের মধ্য দিয়ে ও পর্যায়ক্রমে পৃথিবীতে আল্লাহর বিধানের বিস্তার ঘটানো, আল্লাহর বার্তা এক দেশ থেকে আরেক দেশে এবং এক গোত্র থেকে আরেক গোত্রে পৌছানোর মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে পৌছানো এবং বিশ্বের সকল মানুষের কাছে পৌছানোর পথের সকল বস্তুগত বাধা অপসারণ । এসব কর্মকান্ডের ফলশ্রুতিতে এক পর্যায়ে মঙন্কা বিজিত হয়। আর মক্কা বিজয়ের সাথে সাথে ইসলামী বিপ্নবের পথের সবচেয়ে বড় বাধা কোরায়শদের প্রতাপ ও পরাক্রম খর্ব হয় এবং কোরায়শদের পরই আরবের সবচেয়ে শক্তিশালী গোত্র তায়েফের ‘সাকীফ’ ও ‘হাওয়াযেন’ আত্মসমর্পণ করে। এভাবে ইসলামের সেই তেজবীর্ষ ও প্রতাপ পরাক্রম পুনর্বহাল হয়, যা তার শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে তোলে এবং সমগ্র আরব উপদ্থীপে তাকে ইসলামের বিজয় পূর্ণাংগ করার প্রয়োজনীয় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণে সক্ষম করে, যাতে পরবর্তীতে পরিস্থিতির অনুকূল হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে সারা পৃথিবীতে ইসলামী বিপ্নব সংঘটিত করা যায়, কোনো বাধা অবশিষ্ট না থাকে এবং সমস্ত আনুগত্য কেবল আল্লাহর জন্যে নিদিষ্ট হয়ে যায় । দ্বিতীয় ঘটনা প্রবাহটা হলো অমুসলিমরা কর্তৃক মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি ভংগ করা । বিভিন্ন পরিস্থিতিতে সুযোগ পেলেই তারা একের পর এক চুক্তি ভংগ করতো । যখনই তারা সামান্যতম ইংগিত পেতো যে, মুসলমানরা নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে আছে, অথবা অন্তত এতোটুকু বুঝতে পারতো যে, চুক্তি ভংগ করলে মুসলমানরা তাদের ওপর কোনো প্রতিশোধ নিতে পারবে না, তখনই চুক্তি ভংগ করতো । আসলে এই চুক্তিগুলো মোশরেক ও ইহুদীরা কখনো আতস্তরিকভাবে মুসলমানদের সাথে শান্তিতে একত্রে বসবাস করার উদ্দেশ্যে করেনি, করেছিলো কেবল নিজেদের তাৎক্ষণিক স্বার্থে । তবে দু'একটা ব্যতিক্রমের কথা আলাদা । কেননা জাহেলী Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।