তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এবং ধিন্ধারযোগ্য গোষ্ঠী বিদ্বেষের সমষ্টি । পক্ষান্তরে যে ইসলাম তাদের ওপর শর্ত আরোপ করছে তা গ্রহণ করার, তা ওইসব অবাঞ্ছিত জিনিস থেকে মানুষকে মুক্তিদানের নিশ্চয়তা দেয় এবং বুদ্ধি, আকীদা, আমল, চরিত্র ও এবাদাত সব কিছুর দিক দিয়ে মনুষ্যত্বের সর্বোচ্চ মানে উন্নীত করার গ্যারান্টি দেয়। এ সব সত্তেও আয়াতে এমন কোনো নিষেধাজ্ঞা দেখা যায় না, যা চুক্তিভংগকারী মোশরেকদের সাথে যুদ্ধ সংঘটিত হওয়ার পর নতুন করে শান্তি চুক্তি সম্পাদন করতে বাধা দেয়, বিশেষত সেটা যদি মুসলমানদের স্বার্থের অনুকূল হয়। কেননা এই যুদ্ধ অনির্দিষ্টকাল পর্যন্ত চালিয়ে যাওয়া ও মোশরেকদেরকে নিরেট শক্তি প্রয়োগ করে বশে আনা মুসলমানদের পক্ষে সম্ভব নাও হতে পারে, (‘আত তাফসীরুল হাদীস’ থেকে উদ্ধৃতি সমাপ্ত) উল্লেখিত তাফসীরের উদ্ধৃত এই অংশগুলো এবং ওই তাফসীরের সর্বত্র বিস্তৃত সার্বিক বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, পৃথিবীতে ইসলামের কোনো বিপ্নবী ও অথণী ভূমিকা পালনের অধিকারকে গ্রন্থকার স্বীকার করেন না । যেখানে ইসলামের সাধ্যে কুলায়, সেখানে তার নাগরিকদেরকে আগ্রাসন থেকে রক্ষা করার প্রয়োজন ওইাক বা না থাক, মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তি দেবে এবং তাকে একমাত্র আল্লাহর গোলামে পরিণত করবে ইসলামের এই উন্ক্ত ও অবাধ অধিকারকে তিনি আমলই দেন না । মূলত এই মতবাদকেই তিনি অবাস্তব মনে করেন। অথচ এই মতবাদের ওপরই ইসলামের জেহাদ নীতির ভিত্তি স্থাপিত । এ মতবাদকে অস্বীকার করার পর আল্লাহর দ্বীনের ও অধিকার আর অবশিষ্ট থাকবে না যে, সে ইসলামী আন্দোলনের পথ থেকে বস্তুগত বাধা দূর করবে। অনুরূপভাবে, সে তার বিভিন্ন পর্যায়ে যথোপযুক্ত উপায় উপকরণ দ্বারা মানব সমাজে বিরাজমান পরিস্থিতির মোকাবেলা করার ব্যাপারে নিজের গুরুত্বও হারিয়ে ফেলবে । কেবল আকীদা ও আদর্শের দাওয়াত দ্বারা বস্তুগত শক্তির মোকাবেলা করা তার পক্ষে কঠিন হয়ে পড়বে। এটা প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে বিদ্বপ করার নামান্তর হবে- যা আল্লাহ তার দ্বীনের জন্যে এই পৃথিবীতে কখনো পছন্দ করেন না0১) এ উদ্ধৃতি থেকে এটাও স্পষ্ট হয়ে উঠেছে যে, গ্রন্থকার ইসলামের বিপ্পবী মতাদর্শের স্বভাব প্রকৃতির প্রতি মোটেই মনোযোগ দেন না এবং যথোপযুক্ত উপায় উপকরণ দ্বারা সেই মতাদর্শকে গ্রহণ করার প্রতিও ভ্রুক্ষেপ করেন না। তাই তিনি জেহাদের চূড়ান্ত বিধানকে পূর্ববর্তী বিধানের সাথে মিলিয়ে একাকার করে ফেলেন । অথচ এ কথা ভেবে দেখেন না ঘে, পূর্বের আয়াতগুলো যে পরিস্থিতিতে নাযিল হয়েছে, তা ছিলো শেষের আয়াতগুলোর সাথে সংশ্লিষ্ট পরিস্থিতি থেকে একেবারেই ভিন্নতর ৷ তিনি এ সত্যটাও বিবেচনায় আনেন না যে, সর্বশেষ নির্দেশাবলী নাযিল হবার পর পূর্বেকার নির্দেশগুলো রহিত হয়ে যায়নি। বরং একই ধরনের পরিস্থিতি কখনো দেখা দিলে এ সব নির্দেশ তখন প্রযোজ্য হবে। তবে চূড়ান্ত নির্দেশাবলীর উপযোগী পরিস্থিতি দেখা দিলে এবং মুসলমানরা চূড়ান্ত নির্দেশাবলী বাস্তবায়নে সক্ষম হলে পূর্বেকার নির্দেশাবলী প্রয়োগ করা তাদের জন্যে বাধ্যতামূলক থাকবে না। আসলে যে জিনিসটার প্রয়োজন, তা হলো দৃষ্টির প্রশস্ততা ও নমনীয়তা ৷ প্রয়োজন ইসলামী জীবন বিধানের স্বভাব ও মেযাজকে এবং তার বিপ্লবী কর্মধারার স্বভাব প্রকৃতিকে যথাযথভাবে উপলব্ধি করা । এবার আমরা সেই উক্তিগুলোর পুনরাবৃত্তি করতে চাই, যা দিয়ে পূর্ববর্তী প্যারা শুরু করেছি, (১) নবম পারায় আমরা জেহাদ সম্পর্কে যে আলোচনা করেছি এবং সেখানে ওস্তাদ মওদূদীর ‘আল্লাহর পথে জেহাদ' নামক পুস্তক থেকে যে উদ্ধৃতি দিয়েছি, তা পড়ে দেখার আহ্বান জানাচ্ছি । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।