‘এ দুটো আয়াতে বর্ণিত বিধান প্রসংগে দুটো প্রশ্ন জাগে প্রথমত প্রথম আয়াতটাতে যে ব্যতিক্ৰমের উল্লেখ রয়েছে, সেটা তো চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সংশ্লিষ্ট । তাহলে এই মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই কি চুক্তিবদ্ধ মোশরেকদের সাথে আল্লাহ ও রসূলের সম্পর্কচ্ছেদ ঘটবে এবং তাদের সাথে যুদ্ধ করা ওয়াজেব হয়ে যাবে? তাফসীরকারদের বক্তব্য থেকে মনে হয়, এ প্রশ্নের জবাব হচ্ছে ইতিবাচক ৷ এ ব্যাপারে আমরা নির্ভরযোগ্য সূত্রে রসূল (স.)-এর কোনো নির্দেশনা পাইনি । আমার মনে হয়, তাফসীরকারদের অভিমত যদি চুক্তিবদ্ধ ও অচুক্তিবদ্ধ নির্বিশেষে সকলের জন্যে হয়, তাহলে এ মত সঠিক কিনা ভেবে দেখা দরকার এবং বিষয়টি একটু ব্যাখ্যা সাপেক্ষ চুক্তিবদ্ধ মোশরেকদের চুক্তির আগের অবস্থা দু'রকমের হতে পারে। হয় তারা মুসলমানদের শত্রু ছিলো, তাদের মধ্যে যুদ্ধ-বিগ্রহ হয়েছে এবং তারপর তাদের সাথে মুসলমানদের শান্তি চুক্তি হয়েছে। উদাহরণ স্বরূপ কোরায়শ ও রসূল (স.)-এর সাথে তাদের হোদায়বিয়ার সন্ধির উল্লেখ করা যেতে পারে। অথবা তারা মুসলমানদের সাথে শান্তি ও সন্ধি কামনা করতো এবং তাদের মধ্যে কোনো যুদ্ধ বা শত্রুতা বাধেনি। সূরা নিসার ৯০ আয়াতে এ ধরনের অবস্থার একটা বাস্তব চিত্র রয়েছে বলে আমার ধারণা । সীরাতের গ্রন্থাবলীতে এর কিছু কিছু উদাহরণ রয়েছে। যেমন ইবনে সা'দ বর্ণনা করেছেন যে, রসূল (স.) গোত্রের বনু সাখর শাখার সাথে এই মর্মে চুক্তি সম্পাদন করেছিলেন যে, তিনিও তাদের ওপর আগ্রাসন চালাবেন না, তারাও মুসলমানদের ওপর আগ্রাসন চালাবে না এবং তাদের বিরুদ্ধে কোনো শত্রুকে উক্কে বা লেলিয়ে দেবে না। উভয় পক্ষের মধ্যে এই মর্মে একটা দলীলও লেখা হয়। এ আয়াতে এমন কোনো কথা নেই, যা কোনো পক্ষ আগ্রহী হলে তার সাথে চুক্তি নবায়ন বা চুক্তির মেয়াদ সম্প্রসারণে বাধা দেয়- যখন তাদের পক্ষ থেকে ইতিপূর্বে চুক্তি ভংগ করা হয়নি বা ভংগ করার মনোভাব প্রকাশ পায়নি। এ ধরনের নবায়ন না মেয়াদ সম্প্সারণকে প্রত্যাখ্যান করার অংগীকারও মুসলমানদের নেই । কেননা মুসলমানদের শুধুমাত্র আক্রমণকারী পক্ষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে, চাই যে ভাবেই আক্রমণ করুক না কেন। পরবর্তী একটি আয়াতে দ্যর্থহীন ভাবে মুসলমানদের আদেশ দেয়া হয়েছে যেন তারা মোশরেকদের সাথে ততোক্ষণ পর্যন্ত চুক্তি বহাল রাখে, যতোক্ষণ তারা তা মেনে চলে । ওই আয়াত দ্বারা আমার বক্তব্যের যথার্থতা প্রমাণিত হয় ৷’ দ্বিতীয় প্রশ্নটা দ্বিতীয় আয়াতের শেষাংশে রয়েছে, যেখানে বলা হয়েছে যে, চুক্তি ভংগকারী মোশরেকরা শেরক ত্যাগ করে নামায ও যাকাত কায়েম করা শুরু করলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এ প্রশ্নের ব্যাপারে যে বিষয়টা আমার কাছে লক্ষণীয় মনে হয় তা হলো, মোশরেকদের চুক্তি ভংগ করা ও তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হওয়ার পর মোশরেকদের আর নতুন চুক্তির অংগীকার ও বিশ্বস্ততা থাকে না। এ পর্যায়ে মুসলমানরা তাদের ওপর এমন শর্ত আরোপ করার অধিকারী হয়ে যায়, যা তাদের নিরাপত্তার নিশ্চয়তা ও গ্যারান্টি দেয়। সেই শর্ত হলো, শেরেক থেকে তাওবা করা, ইসলামে প্রবেশ করা এবং নামায ও যাকাত আদায় করা৷ এ শর্ত আরোপকে ‘ধর্ম গ্রহণে বলপ্ৰয়োগ’ (‘ইকরাহ ফিদ্দীন') বলা হবে না! অবশ্য এটা ভিন্ন কথা যে, শেরেক মানবতার অধপতনেরই আরেক নাম ৷ শেরেক মানবতাকে এমন নিকৃষ্ট ধরনের আকীদা বিশ্বাস ও ধ্যান ধারণার অনুগত করার নাম, যা যুক্তি ও বুদ্ধিমত্তার সম্পূর্ণ পরিপন্থী এবং শেরেক সেই জাহেলী ব্যবস্থার নাম, যা নিপীড়নমূলক রীতিপ্রথা ও এতিহ্য, খারাপ আদত অভ্যাস ও চালচলন Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।