‘আমরা ইতিপূর্বে বলেছি যে, আমরা যে আয়াত দুটো নিয়ে আলোচনা করছি, তাফসীরকাররা তার দ্বিতীয়টাকে ‘আয়াতুস সায়ফ' নামে আখ্যায়িত করে থাকেন। তারা মনে করেন যে, এ আয়াত এমন প্রতিটি আয়াতকে রহিত করে, যাতে মোশরেকদের প্রতি নমনীয় ও উদার মনোভাব দেখানোর আদেশ রয়েছে এবং ক্ষমা ও অনুকম্পা প্রদর্শন করতে বলা হয়েছে। তাদের মতে এ আয়াতে মোশরেকদের সাথে সর্বাবস্থায় যুদ্ধ করা অপরিহার্য বলা হয়েছে। কেউ কেউ মেয়াদী ঢচুক্তিওয়ালাদেরকে এর ব্যতিক্রম বলে থাকেন এবং মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদেরকে সময় দেয়ার পক্ষপাতী । আবার অনেকে এই ব্যতিক্রম বলারও পক্ষপাতী নন এবং এ সূরা নাযিল হবার পর তাদের ইসলাম গ্রহণ ছাড়া আর কিছুই মেনে নেয়া জায়েয মনে করেন না। আমরা সতর্ক করেছি যে, এ অভিমতে বাড়াবাড়ি রয়েছে এবং কোরআনের সেই সব আয়াতের বিরুদ্ধে অবস্থান নেয়া হয়েছে, যাতে শান্তিপ্রিয়, মৈত্রীকামী ও অহিংস ধরনের মোশরেকদের সাথে যুদ্ধ না করা, | ইনসাফ করা ও সদাচার করার কড়া আদেশ দেয়া হয়েছে। তাফসীরকাররা এ আয়াত প্রসংগে প্রাচীন তাফসীরকারদের বক্তব্য ও বর্ণনার পুনরুল্লেখ করেছেন। যেমন ইবনে কাসীর ইবনে আব্বাসের এই মত উদ্ধৃত করেছেন যে, এ আয়াতে রসূল (স.)-কে চুক্তিবদ্ধ মোশরেকদের ওপর অস্ত্র ধারণে বিরত থাকতে বলা হয়েছে যতোক্ষণ তারা ইসলামে প্রবেশ না করে এবং চুক্তি লংঘন না করে। তাফসীরকার সোলায়মান ইবনে উয়ায়না থেকে একটা বিস্ময়কর বক্তব্য উদ্ধৃত করেছেন। ওই বক্তব্যে এ আয়াতগুলো ও অন্যান্য এমন কতকগুলো আয়াতকে একত্রিত করা হয়েছে, যা মোশরেকদের সাথে যুদ্ধ ঘোষণা সংক্রান্ত নয়। তিনি বলেন, রসূল (স.) আলী (রা.)-কে হজ্জের দিন এই আয়াতগুলো জনগণকে পড়ে শোনানোর জন্যে পাঠান । এগুলোর মধ্যে এই আয়াতকে মোশরেকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আয়াত, ২৯ নং আয়াতকে আহলে কেতাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আয়াত, ৭৩ নং আয়াতকে মোনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আয়াত এবং সূরা হুজুরাতের ৯ নং আয়াতকে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সম্বলিত আয়াত (আয়াতুস্ সায়ফ) নামে আখ্যায়িত করা হয়। আশ্চর্য ব্যাপার এই যে, এ আয়াতে চুক্তিবদ্ধ ও অচুক্তিবদ্ধ নির্বিশেষে সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তাবারী মত প্রকাশ করেছেন। অথচ তিনি সূরা মুমতাহিনার ৮ নং আয়তের ব্যাখ্যায় বলেছেন যে, এটা অকাট্য কথা যে, যে কোনো ধর্মের লোকেরা যদি মুসলমানদের প্রতি শান্তিকামী, সদাচারী ও নিরপেক্ষ হয়, তাহলে তাদের সাথে ইনসাফ ও সদ্ব্যবহার করতে আল্লাহ তায়ালা নিষেধ করেন না। এ ধরনের লোকেরা চুক্তিবদ্ধ নাও হতে পারে।' ‘এ আলোচনা, আয়াতের বক্তব্য ও পূর্বাপর বক্তব্য থেকে স্পষ্ট যে, ওটা কেবলমাত্র চুক্তিভঙ্গকারী মোশরেকদের ক্ষেত্রেই প্রযোজ্য । সুতরাং এ আয়াত ‘আয়াতুস সায়ফ' তথা যুদ্ধ ঘোষণা সম্বলিত আয়াত এবং সকল মোশরেককে এর আওতাধীন মনে করা আয়াতের ভাষা ও পূর্বাপর বক্তব্যের সাথে সংগতিশীল নয়। অনুরূপভাবে এ আয়াত দ্বারা ‘ইসলামে বল প্রয়োগ নেই, আল্লাহর পথে হেকমত, সদুপদেশ ও উত্তম পদ্থায় বিতর্কের মাধ্যমে দাওয়াত দান এবং মুসলমানদের সাথে যুদ্ধ করে না এমন লোকদের সাথে সদাচার ও ইনসাফ করার উৎসাহ সম্বলিত আয়াতগুলো রহিত হয়ে গেছে মনে করাও সংগত নয়। একটু পরে একটা আয়াত আসছে, যাতে সুস্পষ্টভাবে আদেশ দেয়া হয়েছে যে, চুক্তিবদ্ধ মোশরেকরা যতোক্ষণ চুক্তির অনুগত থাকবে, ততোক্ষণ মুসলমানদেরকেও সে চুক্তি মেনে চলতে হবে। এ আয়াতে আমার অভিমতের সপক্ষে বলিষ্ঠ প্রমাণ রয়েছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।