তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

করা । তবে সূরা বাকারার ১৯০ নং আয়াতে (‘যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো’) এবং সূরা আনফালের ৬১ নং আয়াতে (‘যদি তারা শান্তির প্রতি আগ্রহী হয়, তবে তোমরাও তার প্রতি আগ্রহী হও’) বর্ণিত মূলনীতি সর্বাবস্থায় যথাসাধ্য মেনে চলতে হবে, যদিও অধিকাংশ ফেকাহবিদ আনফালের এ আয়াত তাওবার আয়াতে যুদ্ধ ঘোষণা ও মোশরেকদের চুক্তি বাতিল সংক্রান্ত আয়াত দ্বারা রহিত হয়েছে বলে মত পোষণ করে থাকেন ৷’ (উদ্ধৃতি সমাপ্ত) এই পর্যালোচনা ও মন্তব্য থেকে এবং এরপর তাফসীরে আল মানার-এ সূরা তাওবার যে তাফসীর করা হয়েছে, তা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে, মোশরেক ও আহলে কেতাবের পক্ষ থেকে ক্ৰমাগত চুক্তি লংঘন করতে থাকা এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার পেছনে যে মূল ও গভীর কারণটা লুকিয়ে আছে, সেটা লেখক অনুধাবন করেছেন। তবে তিনি এই কারণটাকে সূক্ষ্মভাবে পর্যালোচনা করেননি, তার ব্যাপকতাকে অনুধাবন করেননি । ইসলামী জীবন বিধান ও ইসলামী আন্দোলনের প্রকৃতিতে নিহিত বিরাট সত্যকে উপলব্ধি করেননি । আল্লাহর বিধান ও মানব রচিত বিধানের মৌলিক পার্থক্যকে বুঝাতে চেষ্টা করেননি । আর এ দুই বিধানের কোনো কিছুতেই যে মিল নেই এবং উভয় বিধানের অনুসারীদের মধ্যে যে দীর্ঘস্থায়ী সহাবস্থান সম্ভব নয়, সে কথাও তিনি অনুধাবন করেননি । ওদিকে ‘আত্-তাফসীরুল হাদীস’ (আধুনিক তাফসীর) নামক তাফসীরের লেখক অধ্যাপক মোহাম্মদ ইযযত দারুযা আলোচ্য সুরার তাফসীরে এই সত্যের উপলব্ধি থেকে অনেক দূরে অবস্থান করছেন। তিনি সেই আসল ও গভীর কারণটাকে আদৌ অনুধাবন করেননি কারণ তিনি তার স্বগোত্রীয় অন্যান্য আধুনিক লেখকদের মতো বর্তমানকালের মোশরেক, নাস্তিক ও ইহুদী-খৃষ্টানদের দোর্দড প্রতাপ ও সমকালীন মুসলমানদের শোচনীয় দুরবস্থা দেখে দিশেহারা । এ জন্যে তিনি এই মর্মে সাক্ষ্য দিতে খুবই ব্যস্ত যে, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম । আর এর অর্থ তিনি এটুকুই বোঝেন যে, ইসলামের গন্ডিতে শান্তিতেই বসবাস করতে হবে। যখন আপোষ ও চুক্তি সম্পাদন সম্ভব হবে, তখন তিনি তা করতেও আগ্রহী । এরচেয়ে বেশী কোনো লক্ষ্য তার নেই। এ কারণে তার দৃষ্টিতে সূরা তাওবার এই উক্তিগুলোর একমাত্র কারণ ছিলো কিছু সংখ্যক মোশরেক কর্তৃক রসূল (স.)-এর সাথে সম্পাদিত চুক্তি লংঘন যারা চুক্তি লংঘন করেনি, এ সূরা তাদের সাথে কৃত চুক্তি সংরক্ষণের জন্যে এসেছে, চাই তা নির্দিষ্ট বা অনির্দিষ্ট মেয়াদের চুক্তি হোক ৷ এমনকি যাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তাদের সাথে নতুন চুক্তি করা বৈধ হবে। অনুরূপ, চুক্তি লংঘনকারীদের সাথে পুনরায় চুক্তি করা যাবে। ইতিপূর্বে যে সব আয়াত সাময়িক চুক্তির ব্যাপারে নাযিল হয়েছে, সেগুলোর আলোকেই নাকি এ সূরার আয়াতগুলোর মর্ম উপলক্ধি করতে হবে! এ জন্যেই ৪ ও ৫ নং আয়াতের (‘তবে সেই সব মোশরেকের সাথে মেয়াদের শেষ পর্যন্ত চুক্তি পালন করো, যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছো .....' ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন, ‘এ দুটো আয়াতে ও এর পূর্বেকার আয়াতে নবী জীবনের মাদানী যুগের শেষের দিককার কিছু দৃশ্য রয়েছে। এ আয়াত দুটো থেকে বুঝা যায় যে, মন্ধা বিজয়ের পর মোশরেকদের সাথে মুসলমানদের কিছু শাস্তি চুক্তি ছিলো এবং সম্ভবত সেগুলোকে পূর্ববর্তী ঘটনাবলীর ক্ষেত্রে সম্পসারিত করা হয়েছিলো । মোশরেকদের মধ্যে কিছু লোক চুক্তি মেনেও চলতো, আবার কেউ কেউ হয় লংঘন করেছিলো বা করার হাবভাব দেখাচ্ছিলো ৷’ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।