তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

করলো । এ সময় তাদের মধ্যে ও কোরায়শসহ সারা আরবের মোশরেকদের মধ্যে স্বাভাবিকভাবে এবং তৎকালীন প্রচলিত অর্থে যুদ্ধাবস্থা বিরাজ করছিলো । রসূল (স.) মদীনা ও তার আশপাশের ইহুদীদের সাথে সহযোগিতার চুক্তি সম্পাদন করলেন । কিন্তু তারা বিশ্বাসঘাতকতা ও চুক্তি ভংগ করলো । যখনই মোশরেকরা রসূল (স.)-এর সথে যুদ্ধে লিপ্ত হতো, তখনই ইহুদীরা মোশরেকদের উঙ্কানি, প্ররোচনা ও সহযোগিতা দিতো, যেমন সূরা আনফালের তাফসীরে উল্লেখ করেছি ।' ‘রসূল (স.) হোদায়বিয়াতে মোশরেকদের সাথে দশ বছর মেয়াদের জন্যে শান্তি ও নিরাপত্তার চুক্তি সম্পাদন করলেন । এই চুক্তিতে তিনি যে শর্তাবলী আরোপ করলেন তা ছিলো সর্বাধিক পরিমাণ নমনীয় ও উদার । তবে এই উদারতা তিনি শক্তি ও সবলতার অবস্থান থেকেই দেখিয়েছিলেন- দুর্বলতার অবস্থান থেকে নয়। কেবল শান্তি-প্রিয়তা ও যুক্তির মাধ্যমে ইসলাম প্রচারের() লক্ষ্যেই এই চুক্তি সম্পাদন করেছিলেন। এরপর বনু খুযায়া তার সাথে ও বনু বকর কোরায়শের সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করলো। এরপর বনু বকর বনু খুযায়ার ওপর আক্রমণ চালালো । আর কোরায়শ হোদায়বিয়ার চুক্তি লংঘন করে বনু বকরকে অন্তর দিয়ে সাহায্য করলো । এটাই মোশরেকদের সাথে যুদ্ধাবস্থা পুনরারম্ভ ও মক্কা বিজয়ের কারণ হয়ে দেখা দিলো । মক্কা বিজয় মোশরেকদের শক্তি খর্ব ও দর্প চূর্ণ করলো বটে ৷ কিন্তু এরপরও তারা মুসলমানদের সাথে যেখানেই পারতো, যুদ্ধ করতো । পরবর্তীতে তাদের সাথে অভিজ্ঞতায় প্রমাণিত হলো যে, তারা দুর্বল বা সবল যে অবস্থায়ই থাক না কেন, তাদের কোনো প্রতিশ্রুতির কোনো মূল্য নেই এবং তাদের কোনো চুক্তিই তাদের হাতে অলংঘনীয় ও নিরাপদ নয়। এই সূরার ৭নং থেকে ১২ নং আয়াতে এ বিষয়টা তুলে ধরা হয়েছে। ১২ নং আয়াতের শেষাংশে বলা হয়েছে, ‘কুফরী ব্যবস্থার বড় বড় হোতাদের বিরুদ্ধে লড়াই করো। তাদের শপথের কোনো মূল্য নেই ৷’ অর্থাৎ তারা কোনো চুক্তি মানতে অভ্যস্ত নয়। অর্থাৎ চুক্তির ওপর নির্ভর করে তাদের সাথে মুসলমানদের সহাবস্থানের কোনো সম্ভাবনা নেই । শেরেক এমন একটা মতবাদ, যার মধ্যে মেনে চলার মতো কোনো আইন নেই । এহেন শেরেকের ওপর তারা যতোক্ষণ বহাল আছে, ততোচক্ষণ তাদের আগ্রাসন ও শত্রুতার ব্যাপারে কোনো নিশ্চয়তা ও বিশ্বাস নেই । কেননা কোনো আইন তাদেরকে চুক্তি মেনে চলতে বাধ্য করে না। বাধ্য করবেই বা কেমন করে? যে আহলে কেতাবের পক্ষ থেকে চুক্তির আনুগত্য করা মোশরেকদের তুলনায় অধিক প্রত্যাশিত, তারাই তো ইতিপূর্বে চুক্তি লংঘন করেছে ।’(২) ‘সূরা তাওবায় মোশরেকদের সাথে করা সকল মেয়াদবিহনি চুক্তি বাতিলকরণ ও মেয়াদী চুক্তি যারা লংঘন করেনি তাদের ক্ষেত্রে মেয়াদ পূর্ণ করণের যে নির্দেশ দেয়া হয়েছে, এই হলো তার আইনগত ভিত্তি। যে মহৎ উদ্দেশ্যে এ নির্দেশ দেয়া হয়েছিলো তাহলো আরব উপদ্বীপ থেকে শেরেককে সর্বশক্তি দিয়ে নির্মূল করা ও ওই দেশটাকে সর্বতোভাবে মুসলমানদের জন্যে নির্দিষ্ট (১) যুক্তি দিয়ে পরিতৃপ্ত করার মাধ্যমে আদর্শ প্রচারই ইসলামী আন্দোলনের মূলকথা, এ কথাই যদি তিনি বুঝাতেন, তাহলে কথাটা সঠিক বলে মেনে নেয়া যেতো । কিন্তু তিনি আসলে তা বুঝাতে চান না। তিনি বুঝাতে চান যে, ইসলামে মুসলমানদের প্রতিরক্ষা ও আত্মরক্ষা ব্যতীত আর কোনো উদ্দেশ্যে জেহাদ চলবে না এবং আত্মরক্ষার প্রয়োজনে ছাড়া সর্বাবস্থায় মুসলমানদের শান্তির পথ অনুসরণ করা অপরিহার্য । এটা বড়ই বিশ্বয়কর যে, যে মূল সত্যটার কারণে মোশরেক ও আহলে কেতাবের সাথে চুক্তির ভিত্তিতে সহাবস্থান মুসলমানদের পক্ষে সম্ভব নয়, সেই মূল সত্যটাকে ‘তাফসীরে আল-মানারের' লেখক বুঝতে পেরেও এরূপ মত পোষণ করেন যে, মুসলমানদের আবাসভূমিতে আক্রমণ ও আগ্রাসন সংঘটিত না হওয়া পর্যন্ত অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক শান্তি চুক্তি ও নিরাপত্তা চুক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হবে । এভাবেই নাকি সব সময় সম্পর্ক বজায় রাখা সম্ভব । এর বিপরীত যা হয়, সেটা নাকি ব্যতিক্রম । আর সূরা তাওবার এ বিধানটা নাকি শুধু আরবের মোশরেকদের জন্য নির্দিষ্ট! (শেষের কথাটা আংশিক সত্য । তবে নীতিগতভাবে আরবের সেকালের মোশরেকরা এবং অন্যান্য মোশরেকরা সমান। পরবর্তীতে তাফসীরের সময় বিষয়টা বিশ্লেষণ করবো ।) | যিহ্লপব্ণে জম ৬ . y Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।