তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

পাঠালেন । তারা যিলমাজাযে, সকল বেচাকেনার স্থানগুলোতে এবং সমগ্র হজ্জ মওসুমে খুরে ঘুরে লোকদের সাথে দেখা করতে লাগলেন তারপর ঘুরে ঘুরে চুক্তিধারীদেরকে জানিয়ে দিলেন যে, তারা ১০ই যিলহজ্জ থেকে ১০ই রবিউস সানী পর্যন্ত এই চার মাস নিরাপদে থাকতে পারবে। এরপরে তাদের সাথে কোনো চুক্তি থাকবে না। এই সময়ের মধ্যে ঈমান না আনলে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো ।(১) এ ঘোষণার সাথে সাথেই সকল মোশরেক ঈমান আনলো । কেউ আর চার মাস ঘোরাফেরা করার অবকাশ কাজে লাগালো না৷’ এ কথা সত্য যে, এ সমস্ত প্রত্যক্ষ কারণও সর্বশেষ চূড়ান্ত পদক্ষেপ গ্রহণকে অনিবার্য করে তুলেছিলো। কিন্তু এগুলো মূলত সেই দীৰ্ঘ ধারাবাহিক ঘটনা প্রবাহেরই অংশ, যা ইসলাম ও কুফর এই দুই মতবাদের পারস্পরিক মৌলিক বিরোধ ও উভয়ের সহাবস্থানের অসম্ভাব্যতাই স্পষ্ট করে দিয়েছিলো। একমাত্র অনিবার্য বলে বিবেচিত কোনো কোনো পরিস্থিতিতেই এই সহাবস্থান সাময়িকভাবে সম্ভব হয়েছিলো এবং সেই অনিবার্য পরিস্থিতি অবশ্যই ক্ষণস্থায়ী ৷ মরহুম রশীদ রেযা ইসলামের দাওয়াতের শুরু থেকেই সূচিত ওই ঘটনা প্রবাহের বিবরণ | দিতে গিয়ে তাফসীরে আলমান-এ বলেন, ‘এ কথা সর্বজন বিদিত, অকাট্য ও সর্ববাদীসম্মত যে, আল্লাহ তায়ালা তীর সর্বশেষ নবী ও রসূল মোহাম্মদ (স.)-কে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম দিয়ে পাঠিয়েছেন এবং তীর সবচেয়ে বড় মোজেযা বানিয়েছেন এই কোরআনকে । কোরআন কিভাবে সবচেয়ে বড় মোজেযা হলো, সে বিষয়টা আমি সূরা বাকারার ২ নং আয়াতের তাফসীরে উল্লেখ করেছি । তারপর আল্লাহ তায়ালা ইসলামের দাওয়াত দেয়ার ভিত্তি স্থাপন করলেন বিবেক বুদ্ধিকে পরিতৃপ্তকারী ও বাধ্যকারী জ্ঞানগত ও যৌক্তিক প্রমাণাদির ওপর (২) এবং ইসলামের ব্যাপারে বলপ্রয়োগ নিষিদ্ধ করার ওপর, যেমন সূরা বাকারার ২৫৬ নং আয়াতের তাফসীরে উল্লেখ করেছি। এরপর মোশরেকরা তার দাওয়াত প্রতিরোধ করলো এবং মোমেনদের তা থেকে ফিরিয়ে রাখার জন্যে যুলুম নির্যাতনের শিকার করতে লাগলো । তারা মানুষের কাছে ইসলাম প্রচার করা থেকে রসূল (স.)-কে বলপ্রয়োগে ফিরিয়ে রাখতে লাগলো। কোনো মিত্র বা আত্মীয় আশ্রয় দেয়া ছাড়া তার অনুসারীদের কেউই খুন বা যখম হওয়া থেকে নিরাপদ ছিলো না । ফলে তার অনুসারীরা একাধিকবার হিজরত করলো। এরপর রসূল (স.)-এর ওপর তাদের নিপীড়ন আরো বেড়ে গেলো । অবশেষে তারা তাদের পরামর্শ সভায় স্থির করলো যে, মোহাম্মদ (স.)-কে হয় যাবজ্জীবন বন্দী করে রাখতে হবে, অথবা তাড়িয়ে দিতে হবে অথবা প্রকাশ্যে হত্যা করতে হবে। এ পর্যায়ে আল্লাহ তায়ালা তাকে হিজরত করার নির্দেশ দিলেন যেমন ৮নং সূরার ৩০ নং আয়াতের ‘(যখন কাফেররা তোমার )’ ব্যাখ্যায় বলেছি । এই আদেশের সাথে সাথেই তিনি হিজরত করলেন এবং তীর সাথীদের মধ্যে যারা যারা হিজরত করতে সমর্থ ছিলো, তারা তার অনুসরণ করলো । তারা মদীনায় হিজরত করলো। সেখানে আল্লাহ ও আল্লাহর রসূলের দ্বীনের সাহায্যকারীরা তাদেরকে ভালোবেসে ও নিজেদের ওপর অগ্রাধিকার দিয়ে তাদেরকে গ্রহণ (১) কোরআনের আয়াত থেকে দ্বার্থহীনভাবে জানা যায় যে, যে সকল চুক্তিধারী ব্যক্তি চুক্তি ভংগ করেনি, তাদেরকে মেয়াদ সমাপ্তি পর্যন্ত সময় দেয়া হয়েছিল সম্ভবত মোজাহেদ (র.) এটাই বুঝাতে চেয়েছেন। (২) এখানে একথা জানিয়ে দেযা অপরিহার্য মনে হচ্ছে যে, শায়খ মোহাম্মদ আবদুহুর চিন্তাধারা অনেকটা ইসলামের পরিপন্থী ‘ডেকার্টে' দর্শন দ্বারা প্রভাবিত । এই দর্শন ‘যুক্তিবাদ'কে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে এবং ইসলামী আকীদার ক্ষেত্রে তাকে অধিকতর স্থান দিয়ে থাকে৷ তাই জ্ঞানগত ও যৌক্তিক প্রমাণাদির সাথে সাথে স্বভাবগত ও স্বতসিদ্ধ যুক্তি প্রমাণগুলোও আমাদের উল্লেখ করা প্রয়োজন, যা ইসলামে বিদ্যমান এবং যার প্রতি মানুষের মনমগজসহ সমগ্র সত্ত্বা সাড়া দিয়ে থাকে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।