তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আনুগত্য ও দাসত্বের ওপর প্রতিষ্ঠিত করা এবং মানুষকে তার স্বাধীন ইচ্ছা অনুসারে যে কোনো মত ও পথ অবলম্বনের সকল বাধা গুঁড়িয়ে দেয়ার ব্যাপারে ইসলাম আপোষহীন অনমনীয় । তাছাড়া এ দুটো জীবন বিধানে এত ব্যাপক বিরোধ যে, কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়েও উভয়ের মধ্যে মিল নেই । মানব রচিত বিধানের অনুসারীরা যেহেতু জানে যে, আল্লাহর বিধান তাদের অস্তিত্বের বিরুদ্ধে সুস্পষ্ট হুমকি এবং প্রথম সুযোগেই সে তাদেরকে খতম করে দেবে, তাই তারা আল্লাহর বিধানকে খতম করে দিতে নিজেদের বাধ্যকর মনে করে। সুতরাং এই দুই বিধানের মধ্যে সম্পর্কচ্ছেদ ছিলো একেবারেই অবিনার্য ব্যাপার । এই অনিবার্যতা সর্বকালের এবং সকল পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞতা থেকে তা পরিক্ষুট । আর এই অনিবার্যতাই এ সূরায় ঘোষিত চূড়ান্ত পদক্ষেপকে অপরিহার্য করে তুলেছে। কোনো কোনো বর্ণনায় এই চূড়ান্ত পদক্ষেপের যে প্রত্যক্ষ ও নিকটতম কারণগুলো উল্লেখ করা হয়েছে, তা ইসলামী আন্দোলন ও মহানবীর জীবনের প্রথম থেকে যে ঘটনা প্রবাহ চলে আসছে, তার কয়েকটা ঘটনামাত্র। বস্তুত মূল পটভূমির প্রতি এরূপ ব্যাপক দৃষ্টি দেয়ার মাধ্যমেই এই সর্বশেষ ও চূড়ান্ত সম্পর্কচ্ছেদের যৌক্তিকতা বুঝা সম্ভব । তবে নিকটতম প্রত্যক্ষ সম্পর্কযুক্ত ঘটনাবলীকেও উপেক্ষা করা চলে না । কেননা সেগুলোও ওই দীর্ঘ ঘটনাপ্রবাহের অবিচ্ছেদ্য অংশ । প্রথম দিকের আয়াত প্রসংগে মোফাসসেরদের মতামত ইমাম বাগাওয়ী তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে, তাফসীরকাররা বলেছেন, রসূল (স.) যখন তাবুক অভিযানে গেলেন, তখন মোনাফেকরা নানা রকম গুজব রটনায় মেতে উঠলো এবং মোশরেকরা চুক্তি লংঘন করতে লাগলো । এদের সবার জন্যে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করলেন । যাদের চুক্তির মেয়াদ চার মাসের কম ছিলো তাদেরকে চার মাস এবং যাদের চুক্তির মেয়াদ চার মাসের বেশী ছিলো, তাদেরকে চার মাস সময় দেয়া হলো। ইমাম তাবারী স্বীয় তাফসীরে উল্লেখ করেছেন, ‘সবচেয়ে সঠিক মত এই যে, আল্লাহ তায়ালা চুক্তিধরী মোশরেকদের জন্যে যে মেয়াদ নির্ধারণ করেছিলেন এবং ‘দেশে চার মাস ঘোরাফেরা কর’ এই বলে ঘোরাফেরা করার অনুমতি দিয়েছিলেন, সে মেয়াদটা ছিলো শুধুমাত্র চুক্তির মেয়াদ শেষ হবার আগে চুক্তিভংগকারী ও রসূল (স.)-এর ওপর আক্রমণ করতে শক্রদেরকে প্ররোচনা দানকারীদের জন্যে । পক্ষান্তরে যারা চুক্তি ভংগ করেনি এবং কাউকে আক্রমণ করতে প্ররোচনাও দেয়নি, তাদের ক্ষেত্রে আল্লাহ তায়ালা রসূল (স.)-কে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি পালন করার আদেশ দিয়েছেন। এই আদেশ যে আয়াতে বর্ণিত হয়েছে তা হলো, ‘কিন্তু যে সকল মোশরেকের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ এবং তারা সে চুক্তি পালনে কোনো কসুরও করেনি, কাউকে তোমাদের ওপর আক্রমণ করতে প্ররোচনাও দেয়নি, তাদের সাথে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলো । আল্লাহ সংযমীদেরকে ভালোবাসেন ৷' (আয়াত 8৪) তাবারী এ প্রসংগে মোজাহেদের উক্তিও উদ্ধৃত করেছেন। ‘যে সকল মোশরেকের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছো, তাদের সাথে আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদ করা হলো ।' (আয়াত ১) এ আয়াতের তাফসীর প্রসংগে মোজাহেদ বলেন, চুক্তিধারীরা হচ্ছে মুদাল্লাজ ও আরব, যাদের সাথে তিনি চুক্তি সম্পাদন করেছেন এবং যাদের সাথে আগে থেকেই চুক্তি ছিলো । মোজাহেদ বলেন, তাবুকের অভিযান শেষে রসূল (স.) ফিরে এসে হজ্জ করার ইচ্ছা করলেন। অতপর বললেন, ‘মোশরেকরা তো কা’বা শরীফে উপস্থিত হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করবে। ওই রকম উলংগ তওয়াফ বন্ধ না হওয়া পর্যন্ত আমি হজ্জ করতে চাইনা ৷’ অতপর তিনি আবু বকর (রা.)-কে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।