তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বতোভাবে সম্পর্কচ্ছেদের ঘোষণা এবং আল্লাহ ও তীর রসূলের সাথে, মোশরেকদের সাথে কোনো সম্পর্ক থাকাকে অবাঞ্ছিত বলে ব্যক্ত করার মাধ্যমে এরূপ মনোভাবও প্রকাশ করা হয়েছে যে, মূলত মোশরেকদের সাথে কোনো চুক্তি সম্পাদনের নীতি ও ধারণাই পরিত্যক্ত ও বাতিল হয়ে গেছে। এই পর্বে আরো.যে বিষয়গুলো আলোচিত হয়েছে, তার মধ্যে মোশরেকদেরকে মাসজিদুল হারামের তওয়াফ ও যে কোনো উপায়ে তার সেবাযত্ন ও রক্ষণাবেক্ষণের অনুমতি না দেয়া অন্যতম ৷ অথচ ইতিপূর্বে রসূল (স.) ও মোশরেকদের মধ্যে এই মর্মে সাধারণ অলিখিত চুক্তি ছিলো যে, মাসজিদুল হারামে ও নিষিদ্ধ মাসে মোশরেকরা ও মুসলমানরা নিরাপদে চলাফেরা ও অবস্থান করবে, কেউ কারো ক্ষতি করবে না এবং মোশরেকরা শেরেকের নীতি অনুসরণ করে চললেও নিরাপত্তা পাবে। যে ব্যক্তি নবী জীবনের ঘটনাবলী ও তার পটভূমি পর্যবেক্ষণ করবে এবং সেই এঁতিহাসিক পটভূমির আলোকে ইসলামী আন্দোলনের কর্মপদ্ধতি, তার স্বাভাবিক রূপ, লক্ষ্য ও স্তরসমূহ পর্যালোচনা করবে, সে সুস্পষ্টভাবে দেখতে পাবে যে, আরবের সকল মোশরেক ও আহলে কেতাবের সাথে মুসলমানদের এই সম্পর্কচ্ছেদ অত্যন্ত সময়োচিত হয়েছিলো । এর যথোচিত সময় তখন এসে গিয়েছিলো, গোটা দেশ এবং তার সার্বিক পরিস্থিতি ও পরিবেশ এর উপযোগী হয়ে গিয়েছিলো এবং একটা সম্পূর্ণরূপে এটা অনিবার্য ও স্বাভাবিক পদক্ষেপ ছিলো। আন্দোলনের প্রতিটি স্তর থেকে ও প্রতিটি অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছিলো যে, চিন্তা ও বিশ্বাস, চরিত্র ও আচরণ, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে পর্যন্ত তীব্ব বিরোধি ও আকাশ পাতাল ব্যবধান সম্বলিত এই দুইটি জীবন ব্যবস্থায় সহাবস্থান একেবারেই সম্ভব নয়। কেননা এ দুটো জীবন ব্যবস্থার একটার ভিত্তি এক আল্লাহ্র দাসত্ব ও আনুগত্যের ওপর এবং অপরটার ভিত্তি মানুষের ওপর মানুষের, তথাকথিত দেবদেবীর ও হরেক রকমের প্রভুর প্রভুত্বের ওপর । এর ফলে এই দুই জীবন ব্যবস্থা অনুসারীদের মধ্যে জীবনের প্রতিটি পদক্ষেপে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। কেননা জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যে উভয় জীবন ব্যবস্থার নীতি ও বিধান পৃথক ও পরস্পর বিরোধী । কোরায়শ ও ইহুদীদের বিরোধিতা ছিলো পরিকল্পিত ‘লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসূলুল্লাহ' এই কালেমার দাওয়াতের বিরুদ্ধে মক্কায় কোরায়শদের চরম উগ্র অবস্থান গ্রহণ, মদীনায় আগ্রাসন পরিচালনা, ইহুদীদেরও তার বিরুদ্ধে একই রকম উগ্র অবস্থান গ্রহণ, আহলে কেতাব হয়েও কোরায়শদের সাথে তাদের জোট বাধা এবং ওই কলেমার ভিত্তিতে মদীনায় শুধুমাত্র একটি ইসলামী রাষ্ট্র গঠিত হওয়া ও সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা ওই কলেমার আইন ও বিধান অনুসারে প্রতিষ্ঠিত হওয়ার কারণে ইহুদী ও কোরায়শ কর্তৃক আরবের সকল অমুসলিম গোত্রকে সংগঠিত করে খন্দক যুদ্ধ বাধানো- এর কোনোটাই কাকতালীয় ও অপ্রত্যাশিত ঘটনা ছিলো না । অনুরূপভাবে আমরা অচিরেই একথাও জানবো যে, আহলে কেতাব হয়ে খৃষ্টানরাও যে এই দাওয়াতের বিরুদ্ধে দাড়িয়েছিলো ইয়েমেনে, সিরিয়ায় এবং আরো বহু দেশে- আর ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত আরো বহু দেশে দাড়াবে, তাও অপ্রত্যাশিত নয়। এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার । সকল ধর্মমত ও মতাদর্শের অনুসারীরা জানে ইসলামের নীতি কতো শক্ত ও অনড় । সবাই জানে এবং উপলব্ধিও করে যে, পৃথিবীতে আল্লাহর রাজ্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, মানুষকে মানুষের দাসত্ব ও আনুগত্য থেকে বের করে এনে আল্লাহর একক Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।