তাফসীর ফী যিন্পান্সিলস কোর আন তিরমিযী শরীফে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ‘আমি ওসমান বিন আফফান (রা.)-কে জিজ্ঞেস করলাম যে, সূরা আনফাল তো “মাসানী’ (যে সব সূরা একেবারে ক্ষুদ্ও নয় আবার তার আয়াত সংখ্যা একশো আয়াতের কম)-এর অন্তর্ভুক্ত এবং সূরা তাওবার আয়াত সংখ্যা একশোর ওপরে । আপনি কোন্ কারণে এ দুটো সূরাকে পাশাপাশি লিখলেন এবং এদের মাঝে বিসমিল্লাহ ........ ’ লিখলেন না! আবার এ দুটোকে বৃহত্তম সাতটা সূরারও অন্তর্ভুক্ত করলেন? এর কারণ কী? উসমান (রা.) বললেন, রসূল (স.) যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, তখন তীর ওপর বড় বড় সূরা নাযিল হতো । যখনই কোনো ওহী নাযিল হতো, অমনি কোনো না কোনো লেখককে ডেকে বলতেন, ‘এই আয়াতটাকে অমুক সূরার অনুর্ভুক্ত করো ।' সূরা আনফাল মদীনার জীবনের প্রথম দিককার এবং সূরা তাওবা কোরআনের শেষের দিককার সূরা ৷ সূরা তাওবার বক্তব্য সূরা আনফালের বক্তব্যেরই মতো এবং আমি ভেবেছি যে, এ সূরা ওই সূরারই অন্তর্ভুক্ত । রসুল (স.) এ বিষয়টা আমাদেরকে জানানোর আগেই ইস্তিকাল করেন। এ জন্যেই দুটোকে পাশাপাশি রেখেছি, দুটোর মধ্যে ‘বিসমিল্লাহ As ’ লিখিনি এবং দুটোকে বড় বড় সাতটা সুরার অন্তর্ভুক্ত করেছি । সূরা দুটোকে ‘বিসসিল্লাহ.............. ’ ছাড়া পাশাপাশি রাখার ব্যাখ্যা নিয়ে যতো হাদীস এসেছে, তন্মধ্যে এ হাদীসটাই অধিকতর নির্ভরযোগ্য । এ হাদীসটা থেকে আমরা এ তথ্যও জানতে পারছি যে, রসূল (স.) জীবদ্দশায় প্রতিটি আয়াতকে যে সূরায় যে ধারাক্রম অনুসারে সাজাতে আদেশ দিতেন, সেই সূরায় সেইভাবেই তা সাজানো হতো । আমরা এও জানতে পারছি যে, একই সময়ে একাধিক সূরা খোলা রাখা হতো । যখন কোনো আয়াত কোনো আদেশ বা বিধান নিয়ে বা আদেশ ও বিধানের পরিবর্তন, পূর্ণতা দান অথবা চলতি ঘটনার বিবরণ সম্বলিত আয়াত নাযিল হতো বা ইসলামের বাস্তব আন্দোলন সংক্রান্ত পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ কোনো বক্তব্য আসতো, তখন রসূল (স.) তাকে নির্দিষ্ট সূরায় যথাস্থানে লিখে দিতে বলতেন সুতরাং প্রতিটি সূরার কত সংখ্যক আয়াত হবে এবং কোন আয়াত বা সূরার আগে-পরে কোন্ আয়াত বা সূরা বসবে, সেটা তারই নির্দেশে স্থির হতো এবং এর প্রতিটি নির্দেশই হতো সুচিত্তিত ও বিজ্ঞান সম্মত ৷ বিভিন্ন সূরার ভূমিকায় আমরা প্রমাণ করেছি এবং লক্ষ্য করেছি যে, প্রত্যেক সূরারই একটা বিশিষ্ট সত্ত্বা থাকে, সেই বিশিষ্ট সত্তাকে চিহ্নিতকারী কিছু নির্দিষ্ট প্রতীকও থাকে এবং নির্দিষ্ট একটা পরিমন্ডলও থাকে । তা ছাড়া ওই একই সূরায় ওই বিশিষ্ট সত্বাকে ফুটিয়ে তোলা ও ওই সব প্রতীককে চিহ্তিত করার জন্যে স্বতন্ত্র কিছু বাচনভংগিও ব্যবহৃত হয়ে থাকে । সম্ভবত উপরোক্ত প্যারায় ও তার পূর্ববর্তী ইবনে আব্বাস (রা.)-এর হাদীসটাতে এ বৈশিষ্ট্যটার ব্যাখ্যা পাওয়া যায় । তবে সূরার সংক্ষিপ্ত ভূমিকায় এটুকু বলাই যথেষ্ট মনে করি। এবার আলাদাভাবে সূরার এক এক অংশের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবো । ৯ সূরা আত্ তাওবা Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।