তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

একথা সত্য আজকের যুগে মুসলমানরা সূরা তাওবার এই সব নির্দেশ বাস্তবায়ন করতে সক্ষম নয়। সাময়িকভাবে হলেও তারা অক্ষম । আর আল্লাহ কাউকে ক্ষমতার বাইরে কিছু করার দায়িত্ব দেন না। তাদের জন্যে এতোটুকু সুযোগ রাখা হয়েছে যে, এ সব চূড়ান্ত নির্দেশ বাস্তবায়নের উপযোগী পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত তারা এ সূরার পূর্ববর্তী অন্যান্য সূরার বিধান অনুযায়ী কাজ করতে পারবে। (অর্থাৎ লড়াইর পরিবর্তে দাওয়াত ও উপদেশ দান ও অন্যান্য পর্যায়ক্রমিক নির্দেশাবলীর অনুসরণ তবে তাদের জন্যে এটা কোনো অবস্থাতেই বৈধ হবে না যে, পূর্ববর্তী স্তরের বিধানের সাথে সম্বিত করার জন্যে সূরা তাওবার চরম স্তরের. এই নির্দেশগুলোর অর্থই পাল্টে ফেলবে । তাদের বর্তমান দুর্বলতাকে আল্লাহর চির সবল ও চির উন্নতশির ইসলামের ওপর চাপিয়ে দেয়া থেকে বিরত থাকা তাদের কর্তব্য । ইসলাম শাস্তি ও নিরাপত্তার ধর্ম এই ওজুহাতে তাকে বিকৃত করা ও তাকে উপহাসের পাত্রে পরিণত করা থেকে সাবধান থাকা উচিত ও আল্লাহকে ভয় করা উচিত । নিসন্দেহে ইসলাম শাস্তি ও নিরাপত্তার ধর্ম । তবে সেটা এই শর্তে যে, সমগ্র মানব জাতিকে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদাতে লিপ্ত থাকতে দেয়া হবে না এবং সমগ্র মানব জাতিকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। বস্তুত শান্তি ও নিরাপত্তার এই সর্বোচ্চ লক্ষ্যে উপনীত হওয়া কেবল মাত্র আল্লাহর এই বিধান দ্বারাই সম্ভব, কোনো মানুষের তৈরী বিধান দ্বারা নয়। পৃথিবীতে মানুষ যে সব ধর্ম, মতবাদ বা আইন কানুন অনুসরণ করে তার সব যদি মানুষের তৈরী ধর্ম, মতবাদ বা আইন কানুন হয়, তাহলে প্রত্যেক ধর্ম, মতবাদ বা আইনের আওতায়, যতোক্ষণ একে অপরের ওপর আগ্রাসন বা বাড়াবাড়ি না করে, ততোক্ষণ শান্তিতে ও নিরাপদে থাকা সম্ভব । সে ক্ষেত্রে প্রত্যেকটি মানব রচিত ধর্ম বা বিধানের অধিকার এভাবে নির্দিষ্ট হয়ে যাবে যে, তারা সবাই শাত্তিপূর্ণ সহাবস্থান করবে এবং একে অপরকে উৎখাত করার চেষ্টা করবে না। কিন্তু যখন পৃথিবীতে একদিকে আল্লাহর বিধানও থাকবে এবং অপরদিকে মানব রচিত বিধানও থাকবে, তখন পুরো পরিস্থিতিটা মৌলিকভাবে ভিন্নতর হয়ে যাবে। এ ক্ষেত্রে আল্লাহর বিধানের অধিকার থাকবে মানব রচিত বাধাবিপত্তি অতিক্রম করা, মানুষকে আল্লাহর পরিবর্তে তার বান্দাদের আনুগত্য থেকে ফিরিয়ে রাখা এবং তাদেরকে তাদের পছন্দমত আদর্শ বেছে নেয়ার স্বাধীনতা দান করার । দাসত্ব থেকে মুক্ত করার ইসলামী লক্ষ্যে কাজ করতে সংকোচ বোধ করার কারণে কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা করে ও অর্থ বিকৃত করে, তারা এ সত্যটা ভুলে যায় । তারা ভুলে যায় যে, আল্লাহর বিধান যেখানে একমাত্র আল্লাহর আনুগত্য ও দাসত্বকেই অনুমোদন করে, সেখানে বান্দার দাসত্্‌ অনুমোদনকারী মানব রচিত বিধানগুলোর সাথে তার সংঘাত স্বভাবতই অনিবার্য । বস্তুত ইসলামে যে সর্বাত্মক জেহাদের বিধান দেয়া হয়েছে, সেটা আল্লাহর বিধানের স্বাভাবিক ও স্বতক্কর্ত দাবী এবং এটাই তার অন্যতম যুক্তি । সুতরাং ওই সকল পরাজিত মানসিকতাধারী ও হীনমন্যতাভোগী লোকদের সেই যুক্তি অনুধাবন করা উচিত, যারা নিজেদের দুর্বলতা ও পরাজয়কে ইসলামের ঘাড়ে চাপায় । এতে আশা করা যায়, আল্লাহ তাদেরকে সবলতা ও দৃঢ়তা দান করবেন এবং খোদাভীরু বান্দাদেরকে তিনি হক ও বাতিলের মধ্যে বাছবিচারের ক্ষমতা দানের যে ওয়াদা করেছেন, তাও হয়তো দিতে পারেন। সর্বশেষ কথা এই যে, এ সূরার শুরুতে অন্যান্য সূরার মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লেখা হয়নি। কোরআনের সর্বশ্রেষ্ঠ সংকলন ‘মাসহাফে উসমানী’ এভাবেই সংকলিত হয়েছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।