তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এসব আয়াত থেকে তো বুঝা যায় যে, ইসলামী রাষ্ট্রের ভেতর বা বাইরে থেকে তার অধিবাসীদের ওপর আক্রমণে উদ্যত হয়েছে, এমন লোকদের সাথে ছাড়া ইসলাম আর কারো সাথে যুদ্ধ করতে বলে না । রসূল (স.) তো হুদায়বিয়াতে মোশরেকদের সাথেও চুক্তি করেছেন এবং মদীনার ইহুদী ও মোশরেকদের সাথেও শাস্তি চুক্তি করেছেন। অর্থাৎ তারা তাদের পরাজিত মানসিকতা দ্বারা এ সবের এই অর্থই বুঝে থাকে যে, পৃথিবীর তাবত মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা আল্লাহ ছাড়া যার ইচ্ছে তার পূজা উপাসনা করে বেড়াক এবং পৃথিবীর সর্বত্র মানুষ একে অপরকে খোদা মেনে নিয়ে তার দাসত্ব করতে থাকুক, তাতে তার কিছ এসে যায় না । সে তার নিজ রাষ্ট্রীয় সীমানায় শান্তিতে থাকতে পারলেই হলো । এটা আসলে ইসলাম ও আল্লাহ উভয়ের সম্পর্কেই ভ্রান্ত ধারণা পোষণ ও হীনমন্যতার নামান্তর । মুসলমানদের বিরাজমান শোচনীয় অবস্থা দেখে এবং বিশ্বের পরাক্রান্ত ও ইসলাম বিদ্বেষী সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দাপটের সামনে নিজেকে শক্তিহীন ও অসহায় ভেবে লালন করা পরাজিতসুলভ মানসিকতা থেকেই মূলত এই হীনমন্যতার উৎপত্তি । বিশ্বের এই সব পরাক্রাম্ত শক্তির কাছে মানসিকভাবে হার মানার সময় তারা যদি তাদের এই পরাজয়ের দায় ইসলামের ওপর না চাপাতো, তা হলেও ব্যাপারটা তেমন গুরুতর মনে হতো না। মূলত তারা ইসলাম থেকে দূরে সরে থাকার কারণেই যে তাদের ওপর বিপর্যয় নেমে এসেছে, তা যদি তারা বুঝতো, তা হলে সমস্যাটার সমাধান হয়তো সহজ হতো । কিন্তু তারা তো তাদের দুর্বলতা ও বিপর্যয়ের সমস্ত দায় দায়িত্ব আল্লাহর নি্ছলংক ও নির্ভেজাল দ্বীনের ওপর চাপিয়ে দিতে বদ্ধপরিকর! কোরআনের যে আয়াতগুলোর দোহাই দিয়ে তারা নিজেদের দোষ ঢাকবার চেষ্টা করে, সেগুলো একটা নির্দিষ্ট স্তর ও নির্দিষ্ট পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট । এই নির্দিষ্ট পরিস্থিতি মুসলিম উম্মাহর জীবনে বারবার আসতে পারবে না এমন কোনো কথা নেই । অবশ্যই বারবার আসতে পারে। যখন এ ধরনের পরিস্থিতি আসবে, তখন ওই সব আয়াতই বাস্তবায়িত হবে। কেননা ওই পরিস্থিতি দ্বারাই বুঝা যাবে যে, ওই আয়াতের বিধান দ্বারাই অনুরূপ পরিস্থিতির মোকাবেলা করা হয়েছিলো তাই ওই আয়াত এ ধরনের পরিস্থিতিতেই প্রযোজ্য । তবে এর অর্থ এ নয়, এটাই শেষ কথা ও চূড়ান্ত লক্ষ্য এবং এটাই ইসলামের শেষ গন্তব্য এর অর্থ শুধু এই যে, নিজের অবস্থার . পরিবর্তনে ও পথের বাধা অপসারণে মুসলিম উম্মাহকে অব্যাহতভাবে কাজ করে যেতে হবে, যাতে করে শেষ পর্যন্ত সর্বশেষ সূরায় যে চূড়ান্ত বিধিসমূহ নাযিল হয়েছে তা বাস্তবায়িত করতে সমর্থ হয়। এ সূরা এমন পরিস্থিতিতে নাযিল হয়েছিলো, যা পূর্ববর্তী সূরাগুলোর নাযিল হওয়ার সময় বিরাজমান ছিলো না। মোশরেকদের সম্পর্কে কোরআনের সর্বশেষ বিধান সূরা তাওবার প্রথম কয়েকটি আয়াতে বিধৃত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘যে সব মোশরেকের সাথে তোমাদের চুক্তি ছিলো,তাদের সাথে আল্লাহ তায়ালা ও তীর (আয়াত ১ থেকে ৬ পৰ্যন্ত) আহলে কেতাব সম্পর্কে বলা হয়েছে, ‘আহলে কেতাবের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান আনে না, আল্লাহ ও রসূল যে সব জিনিস হারাম করেছেন তা হারাম করে না এবং আল্লাহর সত্য দ্বীনকে অনুসরণ করে না, তারা নতশিরে নিজ হাতে জিযিয়া না দেয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও ।’ (তাওবা ২৯) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।