তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এবং যাদের সাথে কোনো চুক্তিই ছিলো না এই উভয় শ্রেণীর মোশরেকদেরকে চার মাস সময় দানের নির্দেশ, আর চুক্তি লংঘনকারীদের চুক্তি বাতিল করা, তাদেরকে চারমাস নিরাপদে চলাফেরার অবকাশ দান এবং এরপর তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা, অবরোধ করা ও নিরাপদে চলাফেলার সুযোগ না দেয়ার নির্দেশ । অনুরূপভাবে এ থেকে আমরা আল্লাহর প্রকৃত বিধান থেকে বিপথগামী আহলে কেতাবের সাথে তারা যতোক্ষণ সর্বান্তকরণে বশ্যতা স্বীকার পূর্বক জিযিয়া না দেয়, ততোক্ষণ লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশের যৌক্তিতা বুঝতে পারি, যৌক্তিকতা উপলব্ধি করতে পারি কাফের ও মোশরেকদের ওপর একই সাথে জেহাদ করার, মোনাফেকদের মৃতদের ওপর জানাযার নামায না পড়া ও তাদের কবর যিয়ারত না করার নির্দেশেরও । এই সমস্ত হুকুম বা বিধি ইতিপূর্বে নাযিল করা অন্য সকল বিধির পরিবর্তনকারী ও সংশোধনকারী। এই পরিবর্তন ও সংশোধনের যৌক্তিকতাও ইমাম ইবনুল কাইয়েমের ওই আলোচনার আলোকে বুঝা সহজ হয়েছে বলে মনে হয়। এখানে এই সব পরিববর্তিত বিধি বা পরিবর্তনের পূর্বেকার বিধি নিয়ে বিশদ আলোচনা করার অবকাশ নেই । সংশ্লিষ্ট আয়াতগুলোর তাফসীরে আলোচনা করবো ইনশা আল্লাহ । তবে সংক্ষেপে শুধু এতোটুকু বলবো যে, পূর্ববর্তী ওই সব বিধি সূরা তাওবার বিধি দ্বারা রহিত হয়ে যায়নি যে, পরবর্তী কালের কোনো সময়ে ও কোনো পরিস্থিতিতেই মুসলিম উন্মা ওগুলোকে কার্যকর করতে পারবে না। কেননা ইসলামী আন্দোলন স্থান, কাল ও পাত্রভেদে যে সব বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে, স্বাধীন ইজতেহাদ তথা বিচার বিবেচনার মাধ্যমে সেই বাস্তব পরিস্থিতির আলোকেই স্থির করা হবে, কোনো স্থান, কাল বা অবস্থার কোন বিধান অপেক্ষাকৃত মানান সই হবে, সূরা তাওবার বিধান, না পূর্ববর্তী বিধান । তবে সর্বশেষ বিধানের কথা কখনো ভুলে যাওয়া যাবে না। কেননা এ বিধান কার্যকরী করার মত পরিস্থিতি যদি মুসলমানদের কখনো হয়, যেমন সূরা তাওবা নাযিল হবার সময় হয়েছিলো এবং পরবর্তীকালে বিভিন্ন দেশ জয়ের সময় যেমন হয়েছিলো, তখন মোশরেক বা আহলে কেতাব যাদের ক্ষেত্রেই প্রযোজ্য হোক, এই বিধান প্রয়োগ করা হবে। আজ কাল যে নামধারী মুসলিম প্রজন্মটি আমাদের সামনে রয়েছে, তাদের বাস্তব অবস্থা প্রত্যক্ষ করে এবং ইসলামের মৌল জেহাদ তত্ত্বের বিরুদ্ধে প্রাচ্যবাদী জাহেলিয়াত চক্রের আক্ৰমণাত্মক নিন্দা সমালোচনার মুখে দিশেহারা হয়ে যে মুসলমানরা পরাজিত মানসিকতা লালন করছে, তারা কোরআনের সময়োচিত বিধানসমূহের এমন ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করে! যাতে মানুষের ওপর মানুষের প্রভুত্ব খতম করা, সকল মানুষকে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে নেয়া এবং আল্লাহ ছাড়া অন্যান্য মানব রচিত আইন বিধানের আনুগত্য করতে বাধ্য করে এমন রাষ্ট্র, সরকার ও প্রতিষ্ঠানসমূহ তথা সকল তাগৃতী শক্তিকে ধ্বংস করার জন্যে যে ইসলামী আন্দোলন চলছে, তা থেকে পালানোর আশ্রয়স্থল খুঁজে পাওয়া যায়। এ জন্যেই তাদেরকে প্রায়ই বলতে দেখি যে, আল্লাহ তায়ালা তো বলেছেন, ‘কাফেররা সন্ধি করতে চাইলে তুমিও সন্ধি করো’, “যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে লড়াই করে না এবং তোমাদেরকে তোমাদের বাড়ীঘর থেকে বের করে দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার ও সুবিচার করতে আল্লাহ নিষেধ করেন না,’ ‘যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো... । আহলে কেতাব সম্পর্কে বলেন, ‘বলো, হে আহলে কেতাব, আমাদের ও তোমাদের মধ্যে সর্বসম্মত এ কথাটার.দিকে এসো যে, আল্লাহ ছাড়া কারো এবাদাত করবো না, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।