তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ধাপের সাথে যে কোরআনের আয়াতসমূহের সম্পর্ক রয়েছে তা উপলব্ধি করে না, তারা মারাত্মক ভুল বুঝাবুঝিতে লিপ্ত হয় এবং আয়াতগুলোর ভুল অর্থ করে তা থেকে এমন সব মতবাদ ও মতাদর্শ বের করে, যা আদৌ ওই আয়াতগুলোর বক্তব্য নয়। এরূপ হওয়ার কারণ হলো, তারা কোরআনের প্রতিটি উক্তিকে অন্যান্য উক্তি থেকে বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট বিষয়ের একমাত্র ও সর্বশেষ উক্তি মনে করে। তাদের ধারণা যে, ওই আয়াতেই ইসলামের চূড়ান্ত ও সর্বশেষ নীতিমালা ব্যক্ত করা হয়েছে। তারা বিরাজমান শোচনীয় পরিস্থিতি ও পরিবেশের চাপের কাছে মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত হয়ে মুসলমানদের নতুন প্রজন্মকে বলে যে, ইসলাম শুধুমাত্র আত্মরক্ষার জন্যে জেহাদের শিক্ষা দিয়ে থাকে। এভাবে তারা পৃথিবী থেকে সকল আল্লাহ বিরোধী শাসনের অবসান ঘটানো এবং সকল মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করে শুধু আল্লাহর গোলামে পরিণত করার মহান দায়িত্ব থেকে ইসলামকে অব্যাহতি দিয়ে ইসলামের একটা উপকার সাধন করলেন বলে মনে করেন। বস্তুত ইসলাম কাউকে তার আকীদা বিশ্বাস গ্রহণ করতে বাধ্য করে না । কিন্তু মানুষ যাতে তার আকীদা বিশ্বাস স্বাধীনভাবে গ্রহণ বা বর্জন করতে পারে, সে জন্যে যমীনে বিদ্যমান স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ধ্বংস অথবা পরাভূত করতে চায় । এই শাসন ব্যবস্থাকে জিযিয়া দিতে ও ইসলামের অধীনতা বরণ করতে সে বাধ্য করে, যাতে মানুষ পূর্ণ স্বাধীনতা সহকারে ইসলামকে গ্রহণ বা বর্জনের ফয়সালা'করতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য হলো, ইসলামের চিরস্থায়ী আন্দোলন ও তার নিত্য নতুন উপায় উপকরণ ' ইসলামকে কখনো তার স্থায়ী ও শাশ্বত নীতিমালা ও লক্ষ্য থেকে বিচ্যুত করে না ।-প্রথম থেকেই এ আন্দোলন শুধু কোরায়শদেরকে নয় এবং শুধু আরবদেরকে নয়, বরং সমগ্র মানব জাতিকে একই মূলনীতি ও একই লক্ষ্যের দিকে আহ্বান জানাচ্ছে । এক আল্লাহর এবাদাত ও আনুগত্য করা এবং আল্লাহর বান্দাদের.গোলামী থেকে মুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে । এই মূলনীতির ব্যাপারে তার কোনো আপোস নেই । অতপর সে এই মূলনীতিকে পর্যায়ক্রমে ও সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়িত করে, যেমন দ্বিতীয় বৈশিষ্ট্য প্রসংগে আমি বলে। চতুৰ্থ বৈশিষ্ট্য হলো, মুসলমানদের সাথে সকল অমুসলমানের সম্পর্ক আইনানুগভাবে নিয়ন্ত্রিত হবে “যাদুল মায়াদ’ থেকে ইতিপূর্বে উদ্ধৃত নির্দেশিকার আলোকে । সেই নির্দেশিকা এই যে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অথবা অন্ততপক্ষে নমনীয় হওয়া, তীর বশ্যতা স্বীকার করা, তীর এবাদাত ও আনুগত্যে কাউকে রাজনৈতিক বা অর্থনৈতিক উপকরণাদি দ্বারা বাধা না দেয়া এবং সবাইকে ইসলাম গ্রহণ বা বর্জনের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা প্রদান নিশ্চিত করা জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের সকল মানুষের কর্তব্য । কোনো মানুষ নিজে ইসলাম গ্রহণ করুক বা না করুক এ ব্যাপারে সে পূর্ণ স্বাধীন । কিন্তু সে যদি অন্য কাউকে বাধা দেয়, তবে ইসলাম তা বরদাশত করেনা । যে ব্যক্তি অন্যকে ইসলাম গ্রহণে বাধা দেবে, ইসলাম তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে, যতোক্ষণ না সে নিশ্চিহ্ন হয়ে যায় অথবা বাধা দান থেকে বিরত হয় ও বশ্যতা স্বীকার করে। এই আলোচনার আলোকে আমরা এই সূরায় বর্ণিত চূড়ান্ত বিধানগুলোর যৌক্তিকতা বুঝতে পারি। এ বিধানগুলোর মধ্যে রয়েছে মোশরেকদের সাথে সম্পাতি সকল চুক্তি আল্লাহ ও রসূলের পক্ষ থেকে বাতিল ঘোষণা ৷ যাদের সাথে মেয়াদী চুক্তি সম্পাদিত হয়েছিলো, কিন্তু তারা চুক্তি ভংগ করেনি এবং কোনো শত্রুকে মুসলমানদের ওপর উক্কে দেয়নি বা লেলিয়ে দেয়নি, তাদেরকে নির্ধারিত মেয়াদ পর্যন্ত অবকাশ দানের নির্দেশ । অনুরূপভাবে যাদের সাথে মেয়াদবিহীন চুক্তি ছিলো, কিন্তু তারা চুক্তি লংঘন করেনি, কাউকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে বা উঙ্কে দেয়নি Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।