তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আর এই ইসলামী বিধান এমনই বস্তু, যা এই বিধানকে বাস্তবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে একে নিয়ে যারা জেহাদী আন্দোলনে অবতীর্ণ হয়, কেবল তারাই যথাযথভাবে উপলব্ধি করতে পারে। আর মানুষকে তাদের প্রকৃত প্রভুর আনুগত্যে পূর্ণ প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে আল্লাহর গোলামদের গোলামী থেকে মুক্ত করার মাধ্যমেই ইসলামকে বাস্তবে প্রতিষ্ঠিত করা সম্ভব । মনে রাখতে হবে যে, আন্দোলনকে বুঝা ও ইসলাম সংক্রান্ত বই পুস্তক পড়ে বুঝা এক কথা নয়। উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ঘরে বসে বসে শুধু ইসলামের বই পুস্তক পড়তে থাকলে তা বাস্তব ময়দানের আন্দোলন ও তার দাবী সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়। কেননা সে আন্দোলন করেও না এবং তার মজাও টের পায় না৷ যারা আন্দোলনের ময়দানে নামে ও আন্দোলনকে উপলব্ধি করে, তারা ইসলামকে প্রত্যক্ষভাবে দেখতে পায় এবং কিভাবে ইসলাম জাহেলিয়াতের মোকাবেলা করে তাও দেখতে পায়। প্রতি পদক্ষেপে ও প্রতি স্তরে সে ইসলামকে মর্মে মর্মে উপলব্ধি করে। সে দেখতে পায় ইসলাম কিভাবে চলন্ত বাস্তবতার মোকাবেলায় নিজের বিধি বিধান প্রণয়ন করে। এই বিধি বিধান সে এমনভাবে প্রণয়ন করে যে, সে বাস্তব জগতকে নিয়ন্ত্রণ ও শাসন করতে সক্ষম হয় এবং নিত্য পরিবর্তনশীল পরিস্থিতিকে নিজের মুঠোর মধ্যে তাকে ধারণ করে রাখে । সর্বশেষে, এই চুড়ান্ত বিধানসমূহ এই সূরায় এমন সময়ে এসেছে যখন মুসলিম সমাজ ও জাহেলী সমাজের অবস্থা উভয়ের একই রকমই ছিলো । উভয়ে এই পদক্ষেপসমূহ গ্রহণ ও একই বিধি বিধান প্রণয়নের দাবী জানাচ্ছিল। কিন্তু যদি কোনো সময় মুসলিম জাতির অবস্থা ও তার আশপাশের জাহেলী সমাজের অবস্থা অন্য রকম হয়, তাহলে এর পূর্ববর্তী সূরায় তার উপযোগী সাময়িক বিধানসমূহ নাযিল হয়েছে । তার দিকে খেয়াল রাখতে হবে। পুনরায় যখন কোখথায়ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তখন তা তৎকালীন পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট ইসলামী বিধান বাস্তবায়িত করে সমস্যাবলীর সমাধান করে নেবে। তবে তাকে একথাটা অবশ্যই জেনে নিতে হবে যে, সেই বিধানগুলো সাময়িক এবং সেই ইসলামী রাষ্ট্রকে চূড়ান্ত ইসলামী বিধান বাস্তবায়নের জন্যে সর্বাত্মক চেষ্টা সাধনা চালাতে হবে। সেই চূড়ান্ত বিধানই তার সাথে বাদবাকী অমুসলিম বিশ্বের চূড়ান্ত সম্পর্ক নির্ণয় করবে। আমাদের এ চেষ্টায় আল্লাহ তায়ালাই একমাত্র তাওফিক দাতা এবং তিনিই একমাত্র সাহায্যকারী । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।