তখন তার সম্পর্ক, তার আন্তরিকতা, সহমর্মিতা- সব কিছুই এক ভিন্ন পদ্ধতিতে নির্ধারিত হয়। এ অবস্থায় তার অন্তরের গভীরে এ অনুভূতি জাগ্রত হয় যে, এর সাথে আমার বৈরিতা ও ভিন্নতা থাকা উচিত নয়, কেননা এতো একান্ত আমার নিজস্ব । বিশেষ করে যখন সেই ব্যক্তি উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হন, তার অন্তর অন্যের জন্যে ভালোবাসায় ভরপুর থাকে। তার ওপর এটা কঠিন যে, তোমাদের তিনি কষ্ট দেবেন। তিনি তোমাদের ব্যাপারে আগ্রহশীল’। এ বক্তব্যের অর্থ হচ্ছে তোমাদের কষ্ট তাকে পীড়া দেয় । তোমাদের কষ্টকে তিনি নিজের কষ্ট মনে করেন। তিনি আন্তরিকভাবেই তোমাদের ভালো চান তিনি কখনো তোমাদের কষ্টে ফেলতে চান না। এমন কোনো আদেশ তোমাদের তিনি দেন না, যা তোমরা আদায় করতে পারবে না। তিনি যদি তোমাদের জেহাদের হুকুম দেন, তার অর্থ এ নয় যে, তোমরা তার কাছে প্রিয় নও। তিনি তামাদের ভালোর জন্যেই তা করেন । এটাও মূলত তোমাদের প্রতি তার এক ধরনের অনুগ্রহ বিশেষ, যাতে করে তোমরা অপমান ও লাঞ্চনার জীবন থেকে বাচতে পারো, গুনাহ খাতা থেকেও বাচতে পারো । তোমাদের ব্যাপারে তিনি কল্যাণের আগ্রহী । কারণ তিনি চান এ দুনিয়ায় তোমরা এ দাওয়াত বহনকারীর মর্যাদা পাও এবং পরকালে আল্লাহ রাববুল আলামীনের একান্ত সন্তুষ্টি হাসিল করো এবং এসব কিছুর চূড়ান্ত পুরস্কার হিসাবে তোমরা চিরস্তন জান্নাতের মালিক হতে পারো, যার ওয়াদা তোমার আল্লাহ তায়ালা যুগে যুগে মোমেনদের দিয়ে এসেছেন। এখান থেকে বক্তব্য শুরু হয়েছে রসূলকে উদ্দেশ্য করে- যদি এরা তোমার কথা না শুনে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই । ভরসা তোমার আল্লাহর ওপরই করা উচিত ৷ তিনিই তোমার জন্যে যথেষ্ট । যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলো, আমার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট । আমি তার ওপরই ভরসা করি। তিনিই মহান আরশের একচ্ছত্র অধিপতি ৷ তিনিই শক্তি ক্ষমতা বাদশাহী ও মহত্ব একক ক্ষমতাবান । যে ব্যক্তি তার আশ্রয়ে আসে, তিনি তার জন্যে যথেষ্ট হন !' এই হচ্ছে জেহাদ ও যুদ্ধ সম্পর্কে সূরার শেষ বক্তব্য । এই জেহাদের বিপদ মুসীবতে তিনিই হচ্ছেন একক আশ্রয় । শুধু তার ওপরই ভরসা করা উচিত ৷ শুধু তার কাছ থেকেই সাহায্য, শক্তির আশা করা উচিত । কেননা ‘তিনিই হচ্ছেন মহান আরশের মালিক’ । সূরা তাওব্বার সারসংৎনস্ক্ষেপ এ সূরার ভূমিকা বর্ণনাকালে এবং সূরার বাদবাকী অংশ পেশ করার সময় আমি উল্লেখ করেছি যে, এ সূরাটায় মুসলিম সমাজের সাথে অমুসলিমদের সম্পর্ক সংক্রান্ত চূড়ান্ত বিধি বিধান আলোচিত হয়েছে। সুতরাং মুসলিম অমুসলিম সম্পর্কের ব্যাপারে এই সূরাই যখন সর্বশেষ বিধান ও সর্বশেষ বক্তব্য দিয়েছে, তখন এ বিষয়ে এ সূরা থেকেই বিধান গ্রহণ করা শ্রেয় । অনুরূপভাবে, এতদসংক্রান্ত যে সব প্রাথমিক বিধি বিধান ইতিপূর্বে নাযিল হয়েছে এবং যাকে আমরা সাময়িক ও পর্যায়ক্রমে বিধান নামে আখ্যায়িত করেছি, তার মধ্যে এ সূরাকে সীমিত না করাই হবে সমীচীন । সূরার ভূমিকায় ও অন্যান্য জায়গায় আমি এটাও অলোচনা করেছি যে, কোনো বিধানকে এভাবে সাময়িক এবং কোনো বিধানকে চূড়ান্ত বলে আখ্যায়িত করার ভিত্তি হলো প্রথমত আয়াতসমূহের নাযিল হওয়ার ধারাবাহিকতা এবং শেষত ইসলামী আন্দোলনের ঘটনাবলীর ধারাবাহিকতা ও এ আন্দোলনের আলোকে ইসলামী বিধানের প্রকৃতি উপলব্ধি করা৷ যিনানল ৯ম ৩৪ ; Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।