তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এরশাদ হচ্ছে, এখানে ফেতনা ও বিপদ মুসীবত বলতে বুঝানো হয়েছে, আল্লাহ তায়ালা তাদের সব গোপন কথা ফাস করে দেন, কিংবা মোমেনদের আল্লাহ তায়ালা তাদের সাহায্য সহযোগিতা ছাড়াই সাহায্য করেন। এসব কিছুই বারবার রসূলের যামানায় বারবার সংঘটিত হয়েছে। কিন্তু মোনাফেকদের অবস্থা হচ্ছে এসব কিছু থেকে কোনো রকম শিক্ষা গহণ করে না এবং তাওবা করে | তারা সঠিক পথেও আসে না। এই আয়াতের শেষের দিকে মোনাফেকদের চরিত্রের একটি সৃক্ম্মদিক তুলে ধরা হয়েছে। তাদের কাপুরুষতা, ভীতি ও আশংকা এতে পরিক্ষুট হয়ে উঠেছে। “যখনি কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তারা একে অপরের দিকে তাকায় । আবার বলাবলি করে কেউ কি তোমাকে দেখছে? অতপর চলে যায়। আল্লাহ তায়ালাও তাদের ফিরিয়ে দেন, কেননা এরা একটি নির্বোধ জাতি !' . এভাবে যখনি আয়াত নাযিল হয় এবং মুসলমানরা আল্লাহর আয়াতটি পড়তে থাকে, তখন | তাদের অবস্থা এমন হয় যে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ‘তোমাকে এখানে কেউ দেখে ফেলেনি তো?’ এ কথা বলে আবার মোমেনদের দিকে তাকায়। তখন ভয়ে ও আশংকায় আস্তে আস্তে সেখান থেকে তারা কেটে পড়ে । আর তাদের এই সন্দেহজনক আচরণ ও বিশ্বাসঘাতকতার ' জন্যে আল্লাহ তায়ালাও তাদের অন্তরকে ভিন্ন দিকে ফিরিয়ে দেন। হেদায়াত থেকে তাদের মন: ভিন্ন দিকে সরিয়ে দেন। কেননা ‘এরা হচ্ছে এমন জাতি, যারা কিছুই বোঝে না ।' এভাবেই একয়টি কথা তাদের মানসিক অবস্থার একটা পূর্নাংগ চিত্র এঁকেছে। নিজ্ত জাতির সাথে ক্লসুূব্লের সস্পর্ক্ত যে দুটো আয়াত দিয়ে এ সূরাটির সমাপ্তি টানা হয়েছে, সেগুলোর মক্কায় অবতীর্ণ কিংবা মদীনায় অবতীর্ণ হওয়ার ব্যাপারে- উভয় ধরনের বর্ণনাই রয়েছে। আমি শেষের মতকেই গ্রহণ করেছি। এ আয়াত দুটোর মদীনায় অবতীর্ণ হওয়ার দলীল স্বয়ং এই শেষ আয়াত দুটো এবং গোটা সূরায় বর্ণিত বিষয়। এই দুটো আয়াতের একটিতে রসূলের সাথে তার জাতির লোকদের .| সম্পৰ্ক বর্ণনা করা হয়েছে যে, তিনি তার জাতির লোকদের শুভ ও কল্যাণ কামনার আগ্রহ পোষণ করেন । তিনি তাদের প্রতি ছিলেন দয়ালু ও অনুগ্রহশীল ৷ তাদের কষ্টে তিনি কষ্ট পেতেন। এ কথাগুলোর মধ্যে মদীনার যিন্দেগীর চিত্রই মনে বেশী করে আঁকা হয়েছে। আবার এদিক থেকেও | মদীনার জীবনের সাথে এর সম্পর্ক রয়েছে যে, তার উম্মতদের তার সাথে সাহায্য সহযোগিতার আদেশ দেয়া হয়েছে, তার আনীত দাওয়াত কবুল করা, তাকে দুনিয়ার মানুষের কাছে পৌছানো, ইসলামের দুশমনদের সাথে যুদ্ধ করা এবং এ পথের যাবতীয় কষ্ট মুসীবত বরদাশৃত করার আদেশ দেয়া হয়েছে । দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, যদি লোকদের মধ্যে কেউ তার কাছ থেকে সরে যেতে চায়, কেউ যদি ফিরে যায়, তাহলে তিনি যেন এককভাবে আল্লাহর ওপরই ভরসা করেন । আল্লাহ্‌ তায়ালাই তার জন্যে যথেষ্ট । তিনিই তার সাহায্যকারী বন্ধু । (আয়াত ১২৮ - ১২৯) আয়াতে এটা বলা হয়নি যে, তোমাদের মধ্য থেকে একজন রসূল এসেছে বরং বলা হয়েছে, ‘তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রসূল এসেছে' ৷ মূলত এ দুটো কথা বলার ধরন ও বর্ণনার ধারায় একটা বড়ো রকমের তফাৎ রয়েছে। ‘তোমাদের নিজেদের মধ্য থেকে’ কথাটার' "| মধ্যে অধিক অনুভূতি রয়েছে। রসূলুল্লাহর সম্পর্ক তার জাতির সাথে ছিলো একান্ত নিজস্ব ও .] ঘনিষ্ঠ- এ কথাটাই এখানে স্পষ্ট করে তোলা হয়েছে। যখন কাউকে বলা হয়, “এটা তারই অংশ’, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।