‘কঠোরতার'’ যে বিষয়টি আয়াতে বলা হয়েছে তার অর্থ হচ্ছে, মোকাবেলার সময় যুদ্ধের ময়দানে কঠোর ও দৃঢ় হতে হবে। তার অর্থ এ নয় যে, মহিলা শিশু, অসুস্থ, অক্ষম, বৃদ্ধ ও যারা প্রত্যক্ষ মোকাবেলার তোমার প্রতিদ্ন্থী নয়- তাদের সাথে অমানবিক আচরণ করতে হবে। বর্তমান সভ্যতার দাবীদার জাতিসমূহ আহত ও নিহত মানুষদের সাথে যে আচরণ করছে, “তাদের মৃতদেহকে টুকরো টুকরো করে যেভাবে তাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে, তার সাথে ‘সামনা সামনি হয় না, তাদের হেফাযতের জন্যে সুস্পষ্ট বিধান দেয়া হয়েছে। ‘কঠোরতা ও দৃঢ়তার’ মানে হচ্ছে ইসলামী শরীয়তের যাবতীয় বিধি বিধান মেনে চলে তার প্রতি একান্ত শ্রদ্ধা প্রদর্শন করে শকত্রুসেনাদের মোকাবেলায় ‘কঠোর ও দৃঢ়' থাকতে হবে । যে সম্প্রদায়ের জন্যে দয়া ও অনুগ্রহ প্রদানের ব্যাপক বিধান দেয়া হয়েছে, যুদ্ধের ময়দানে তাদের এ আদেশের বাইরে রাখতে বলা হয়েছে। এ না হলে ইসলামী জেহাদের মূল উদ্দেশ্যই- মানবতার উৎকর্ষ সাধন- ব্যর্থ হয়ে যাবে অন্যদিকে যুদ্ধের আহত নিহতদ্দের ব্যাপারে ইসলামের প্রদর্শিত নীতিমালা- অত্যাচার করা, অংগ প্রত্যংগকে বিকৃত করা এবং লাশকে অপমান করা থেকেও বিরত থাকতে হবে। এ সূরায় মোনাফেকদের আচার আচরণ সম্পর্কে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এখানে শেষের দিকে এসে আবার বলা হচ্ছে মোনাফেকরা কি ভাবে কোরআনের আয়াত ও সূরাকে গ্রহণ করে, কিভাবে একে হাসি তামাশার বিষয়ে পরিণত করে। অপরদিকে কোরআনের আয়াত এবং এর সূরার প্রতি মোমেনদের আচরণ কেমন, তাও বলা হয়েছে। (আয়াত ১২৪-১২৭) ‘তোমাদের কারো ঈমান কি এতে বৃদ্ধি পেয়েছে ৷' এ প্রশ্নটি মূলত এক সন্দেহপ্রবণ ব্যক্তিই করতে পারে। শুধু সে ব্যক্তিই এই প্রশ্নটি করতে পারে, যে এই নাযিল করা আয়াতের কোনো প্রভাব নিজের অন্তরে অনুভব করে না । নতুবা এমন প্রশ্ন সে করতেই পারতো না। সে তো বরং বলতো, এ আয়াতের প্রভাব তার অন্তরে কেমন ঠেকেছে। অন্যের কাছে জিজ্ঞেস করতো না, জিজ্ঞেস করার জন্যে যে শব্দ সে বেছে নিয়েছে তাতেই বুঝা যায় যে, সে আসলে আল্লাহর আয়াতের সাথে তামাশা করছে। কোরআনের আয়াতকে প্রকারান্তরে সে প্রভাববিহীন প্রমাণ করার চেষ্টা করছে। এ কারণেই তার জবাব এই হাঁ ঈমানদারদের ঈমান তো এর ফলে বেড়ে গেছে। তারা সুখবরও পাচ্ছে । অপরদিকে যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের নাপাকি এতে আরো বেড়ে গেছে। তারা কাফের অবস্থায়ই মৃত্যু মুখে পতিত হবে!’ অর্থাৎ ঈমানদারদের জন্যে ঈমানের আরেকটি উপকরণ এখানে সংযোজিত হলো । তাদের অন্তর আল্লাহর ‘যেকেরে' আরো প্রকম্পিত হয়ে ওঠে তারা আল্লাহর অনুগ্রহ ও রহমত আরো বেশী করে অনুভব করে যে, তিনি তাদের জন্যে এই নতুন আয়াতটি নাযিল করেছেন, তাদের পথ প্রদর্শনের উপায় বাতলে দিয়েছেন। বান্দার প্রতি অনুগ্রহ প্রদর্শন করে তিনি তাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন । এসব কারণে কোনো নতুন আয়াত নাযিল হলে ঈমানদারদের ঈমানী শক্তি আরো বৃদ্ধি পায় । অপরদিকে যাদের অন্তরে মোনাফেকী ও ব্যাধির নাপাকি ছেয়ে আছে, এতে তাদের সে অপবিত্রতা আরো বহুগুণ বেড়ে যায়। আর এ ভাবেই তাদের পরিণাম অর্থাৎ মওত হবে কুফরীর ওপর । এই হচ্ছে রাব্বুল আলামীন আল্লাহর সঠিক ও অকাট্য বাণী । মানুষের বক্তব্য কোনো হেদায়াত কোনো পরীক্ষাই তাদের সঠিক পথে আনতে পারলো না। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।