তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

হলো- ইসলামী রাষ্ট্রের অনুগত ও বিদ্রোহী । যারা বিদ্রোহী, তারা রসূল (স.)-কে ভয় পেতো । এভাবে গোটা দুনিয়ার মানুষ তিন রকমের দাড়ালো- মুসলমান, নিরাপদ আপোসকামী অমুসলিম এবং ভীরু বিদ্রোহী । মোনাফেকদের ব্যাপারে তার নীতি ছিলো এই যে, আপাতদৃষ্টিতে তাদেরকে যেমন দেখা যায়, তেমনিই বিবেচনা করা, তাদের মনের অবস্থা আল্লাহর হাতে সোপর্দ করা, জ্ঞান গ্রহণ ও কঠোর নীতি অবলম্বন, হৃদয়গ্রাহী উপদেশ দ্বারা তাদের মন জয় করা, তাদের জানাযা না পড়া এবং তাদের কবর যিয়ারত না করা । আল্লাহ তায়ালা তাকে এরূপ আচরণ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি তাকে জানিয়েছিলেন যে, কোনো মোনাফেকের জন্যে তিনি ক্ষমা চাইলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই ছিলো রসূল, ইসলাম ও মুসলমানদের দুশমন কাফের ও মোনাফেকদের প্রতি রসূল (স.)-এর নীতি ৷' ইসলামে জেহাদের বিভিন্ন স্তরের বিধান সম্বলিত দীর্ঘ আলোচনার এই চমৎকার সারসংক্ষেপ থেকে ইসলামের আন্দোলন পদ্ধতির কতিপয় মৌলিক বৈশিষ্ট্য জানা গেলো, যা বিস্তারিত আলোচনার দাবী রাখে । কিন্তু আমি এ তাফসীরে এই বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করবো! প্রথম বৈশিষ্ট্য, জীবন পদ্ধতির বাস্তবমুখিতাই ইসলামের পয়লা বৈশিষ্ট্য । এটা মানব সমাজের বিদ্যমান একটা বাস্তব অবস্থার মোকাবেলা করে এবং পৃথিবীতে ইসলামের অস্তিত্বকে সংরক্ষণ করার জন্যে সম্ভাব্য যাবতীয় পন্থা অবলম্বন করে। ইসলাম জাহেলী মতবাদ ও আদর্শের মোকাবেলা করে। এই জাহেলী মতবাদ ও মতাদর্শের ভিত্তিতে বহু বাস্তব রাষ্ট্র ব্যবস্থা ও প্রতিষ্ঠান | গড়ে ওঠে এবং বস্তুণত শক্তিতে বলীয়ান বহু সংখ্যক প্রতিষ্ঠান সেগুলোকে সমর্থন ও সাহায্য করে। এ জন্যে ইসলাম এই গোটা বাস্তব অবস্থাটারই মোকাবেলা করে নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে । একদিকে আকীদা বিশ্বাস ও ধ্যান ধারণার সংশোধনকল্পে দাওয়াত ও প্রচারমূলক কাজের মাধ্যমে এবং অপরদিকে এর ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা ও প্রতিষ্ঠানসমূহের উচ্ছেদকল্পে শক্তি প্রয়োগ ও জেহাদের মাধ্যমে এর মোকাবেলা করে। কেননা এই রাষ্ট্র ব্যবস্থা প্রচার ও দাওয়াতের মাধ্যমে জনগণের ধারণা বিশ্বাস সংশোধনে বাধা দেয়, তাদেরকে বলপ্রয়োগ ও বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে নতি স্বীকার করায় এবং আল্লাহ ছাড়া অন্যান্য প্রভুদের গোলামে পরিণত করে। বস্তুগত শক্তির মোকাবেলায় কেবল প্রচার ও দাওয়াতের মধ্যে এ আন্দোলনের তৎপরতা সীমাবদ্ধ থারে না৷ অনুরূপভাবে তা মানুষের বিবেকের ওপর কোনো বস্তুগত বলও প্রয়োগ করে না ইসলামের জীবন পদ্ধতিতে ওই দুটো জিনিসই সমান গুরুত্বসম্পন্ন। মোট কথা, ইসলামের যাবতীয় তৎপরতার উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর বান্দাদের গোলামী থেকে মুক্ত করে শুধু আল্লাহর অনুগত বান্দায় পরিণত করা । এ ব্যাপারে পরবর্তীতে আরো আলোচনা করা হবে। ইসলামের জীবন পদ্ধতির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর আন্দোলনের পর্যায়ক্রমিক বাস্তবমুখিতা । এ হচ্ছে ধাপে ধাপে অগ্রসরমান একটা আন্দোলন । এর প্রত্যেকটি ধাপের দাবী ও বাস্তব প্রয়োজন পূরণের উপকরণাদি এর হাতে রয়েছে। প্রতিটি ধাপ এমন যে, তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপ পর্যন্ত আন্দোলকে এগিয়ে নিয়ে যায়। ইসলাম শুধুমাত্র মতবাদ ও মতাদর্শ দ্বারা বিরাজমান পরিবেশ ও পরিস্থিতির মোকাবেলা করে না। অনুরূপভাবে তা নিস্কিয় উপকরণাদি দ্বারাও বিরাজমান পরিস্থিতি ও পরিবেশের মোকাবেলা করে না। যারা কোরআনের আয়াতগুলোকে ইসলামের জেহাদ সংক্রান্ত বিধান প্রমাণ করার কাজে ব্যবহার করে, কিন্তু এই পর্যায়ক্রমিকতা ও ধারাবাহিকতার বৈশিষ্ট্যকে হিসাবে ধরে না এবং ইসলাম যে ধাপে ধাপে অগ্রসর হয় ও এর প্রতিটি Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।