দলাদলির ফলে উদ্দেশ্যহীনভাবে বসে জমা হয়ে গেছে। তাকে আজ ভাষা, বর্ণ, বংশ ও ভৌগোলিক জাতীয়তার ভাগাভাগি টুকরো টুকরো করে দিয়েছে। তারা অচিরেই এমন একটি জাতিতে পরিণত হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ঝান্ডাবাহী হবে না । তাদের দ্বীন, ধর্ম, জীবন পদ্ধতি, আচার আচরণ শুধু এই কালেমার ভিত্তিতেই পরিচালিত হবে । এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা দুনিয়ার অন্যান্য মানুষকে আল্লাহ বিরোধী শাসক ও শোষকদের গোলামী থেকে মুক্ত করার জন্যে এগিয়ে আসবে । মানুষ বর্তমান অবস্থায় ইসলামী বিধি বিধান বুঝতে সক্ষম হচ্ছে না। তাদের অবস্থা হচ্ছে, তারা মানসিকভাবে দুর্বল ও কাপুরুষ । বাতিলের মোকাবেলায় দ্বীনকে নিয়ে বের হবার সাহস তাদের নেই ৷ ইসলামী হুকুম-আহকাম, ফেকাহ তারাই পুরোপুরি বুঝতে পারে, যারা দ্বীনের পথে দ্বীনের জন্যে প্রত্যক্ষ জেহাদের কাফেলায় শরীক হয়ে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আনার চেষ্টা করবে, আল্লাহ বিরোধী প্রতিটি শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাড়াবে । এই বাস্তব জেহাদের আন্দোলনে বসেই ইসলামী বিধি বিধান বুঝা সম্ভব৷ স্মরণ রাখতে হবে যে, দ্বীনের জ্ঞান, ইসলামী ফেকাহর জ্ঞান কোনো দিনই ঘরের চার দেয়ালে বসে অর্জন করা যাবে না । যারা ফেকাহর কেতাবসমূহের ঠান্ডা পাতাসমূহে ঘুরে বেড়ায়, তাদের জন্যেও ফেকাহর জ্ঞান আসেনি। এই ফেকাহ ও তার জ্ঞান হচ্ছে একটি জীবন্ত আন্দোলনের নাম- জীবনের পাতায় পাতায় যা লেখা আছে তার নাম । আন্দোলনের কাফেলার চলন্ত গতিতে শামিল না হলে এই বিধি কোনো কাজেই আসবে না । এর দ্বারা কখনো ইসলামী ফেকার মূলতত্ত্ব বুঝে আসবে না, আমাদের অতীত ফকীহরা সবাই ছিলেন আল্লাহর পথের মোজাহেদ। তারা কখনো কোনো বাতিল কিংবা আল্লাহ বিরোধী শক্তির সাথে আপোষ করেননি। এ ধরনের গুণসম্পন্ন মানুষকে উদ্দেশ্য করেই এই আয়াত নাযিল হয়েছিলো যে, ‘হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তোমাদের দেশের সীমানার সাথে লেগে থাকা কাফেরদের সাথে জেহাদ করো- এমনভাবে লড়বে, যেন তারা তোমাদের মাঝে কঠোরতা ও দৃঢ়তা দেখতে পায়। জেনে রেখো, আল্লাহ তায়ালা অবশ্যই পরহেযগার লোকদের সাথে রয়েছেন ।' এ আয়াতে ‘কাফেরদের মাঝে যারা তোমাদের সাথে লেগে রয়েছে’ কথার দ্বারা প্রথমত রোমানদেরই বুঝানো হয়েছে। অথচ রোমানরা ছিলো আহলে কেতাব (খৃষ্টান) ৷ কিন্তু মূলকথা হচ্ছে, এরা চিন্তা ও কর্মে যে প্রতিনিয়ত ‘কুফরী’ পন্থা অবলম্বন করেছে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ তায়ালা ইতিপূর্বেই এই সূরায় বর্ণনা করেছেন। আল্লাহর যে কেতাব তাদের ওপর নাযিল করেছেন, তারা সে কেতাবে দারুণ বিকৃতি করে আল্লাহর কেতাবকে বদলে দিয়েছে। অপরদিকে বাস্তব জীবনে মানুষের তৈরী করা মানুষের প্রণীত আইন কানুনকে অন্য মানুষের ওপর প্রয়োগ করেছে। এভাবেই তারা চিন্তা ও কর্মের কোনো কিছুতেই কুফরী না করে থাকেনি! আহলে আইন দিয়ে বিচার ফয়সালা করে এবং সে বিচার ফয়সালায় সন্তুষ্ট থাকে, তারা তো প্রকারান্তরে আল্লাহকে অস্বীকার (কুফর) করলো । তারা যেখানেই থাক না কেন, তারা যে কালেই অবস্থান করুক না কেন, কোরআনের দৃষ্টিতে তাদের অবস্থান এই ৷ এই আয়াতে যুদ্ধ ও জেহাদের আদেশ দেয়ার সাথে সাথে মানুষের কঠোর ও দৃঢ়তার আদেশও দিচ্ছেন । | => সুক্সা আত্ তাওবা ২২৫৯১ পারা ১১ অমনখিল ২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।