থেকেই । কিংবা ঈসা মাসীহ কি অস্তিত্ববিহীনতা থেকে অস্তিত্বে এসেছে, না অস্তিত্ব থেকে শুরু হয়ে ভিন্ন কোনো খাতে প্রবাহিত হয়েছে। এই সামান্য মতপার্থক্যের দরুন মিসরের শাসক নিজে খৃষ্টান হওয়া সত্তেও এই বিশাল জনগোষ্ঠীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। (১) পরাজিত ও মানসিক দিক থেকে নিষ্পুভ মুসলমানরা জেহাদের এই আহ্বানে কিছুটা ভয় পেয়ে যায়। কারণ তারা দেখতে পায়। তাদের চার পাশে রয়েছে অসংখ্য কাফের ও মোশরেক তারা মনে করে এই আয়াতের জেহাদের এই নিশর্ত আহ্বান মেনে নিলে তাদের নিজেদেরই কাফের ও মোশরেকদের বিরুদ্ধে জেহাদে নেমে যেতে হয়। অথচ এরাই হচ্ছে সে সব মানুষ যারা মুসলমানী নাম ধারণ করে সমাজে মুসলমান নামেই পরিচিত হচ্ছে। এরা ভাবতেই পারে না যে, এদের এই হুকুম দেয়া হচ্ছে যে, তাদের সাথে তোমরা লড়াই করো যতোক্ষণ না যমীনে কোনো ফেতনা থাকবে এবং দ্বীন পূর্ণাংগভাবে আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যাবে। এটা এমন এক কঠিন কাজ যা এই নামের মুসলমানরা যেমন চিন্তা করতে পারে না, তেমনি এরা সে অনুযায়ী কোনো কাজও করতে চায় নী। আসলে এই নামের মুসলমানগুলো এ কথা সম্পূর্ণ ভুলে যায়, এই আয়াতে কাফের ও মোশরেকদের সাথে জেহাদের যে বিধান জারী করা হয়েছে, তা কখন কাদের লক্ষ্য করে জারী করা হয়েছে । এটা ছিলো সে সময়ের কথা যখন রসূলের নেতৃত্বে একটি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের বুনিয়াদে স্থাপিত হয়েছিলো। সমগ্র আরব উপদ্বীপ তখন এই নতুন রাষ্ট্র ব্যবস্থার সামনে বিনত হয়ে পড়েছিলো। সে সমাজ তার জীবনের সব কয়টি দিক ও বিভাগকে আল্লাহর আইনের সামনে সোপর্দ করে দিয়েছিলো। সমাজের এ অবস্থা আনয়ন করার জন্যে আগেই সেখানে একটি দল সংগঠিত হয়েছিলো- যারা জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে নিজেদের জান মাল বিক্রি করে দিয়েছে। এর ফলে তাদের ওপর দিনে দিনে আল্লাহর অনুগ্রহ ও রহমত নাযিল হয়েছে। প্রতিটি অভিযানে প্রতিটি যুদ্ধে ময়দানে তারা সাফল্য লাভ করে এগিয়ে যাচ্ছিলো। ' * এখন দুনিয়ার অবস্থা আবার সে পর্যায়ে এসে দাড়িয়েছে- যখন আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন। আজ আবার এটা জরুরী হয়ে পড়েছে যে, মানুষকে কালেমায়ে শাহাদাতের দিকে ডাকতে হবে । ‘আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহর বান্দা ও রসূল ।' মোহাম্মদ (স.) শুরুর দিকে তার স্বল্প সংখ্যক সাথী নিয়ে ক্রমাগত জেহাদ ও যুদ্ধ করতে করতে অবশেষে একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন ৷ মদীনায় এই রাষ্ট্র ব্যবস্থা প্রথম শুরু হয়েছিলো । পরে তা চূড়ান্ত সফলতার দুয়ারে পৌছে। আজও সে সময়ের মতো গোটা ব্যাপারটি আকীদা তথা তাওহীদ, রেসালাত ও আখেরাতের বক্তব্য দিয়ে শুরু করতে হবে। তারপর সেখানে আল্লাহ তায়ালা চাইলে তাদেরও সে সকল পরিণতি দেখাবেন যা তাদের পূর্ববর্তী লোকেরা দেখেছেন। তবে আজকের দিন ও সেদিনের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে এবং তা হচ্ছে সে সময়ের মুসলমানরা আজকের মুসলমানদের মতো ফালতু ছিলো না- যা বিভিন্ন মত, পথ ও (১) শুধুমাত্র খৃষ্টান ধর্মাবলী না হওয়ায় বোসনিয়ার মুসলমানদের ওপর দিয়ে যে হত্যাযজ্ঞ বয়ে গেছে তা ইতিহাসে পাঠকদের আরো বহু বছর মনে থাকবে।-সম্পাদক Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।