তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম যে চিন্তার স্বাধীনতায় বিশ্বাসী ও যে পথে ইসলাম মানব জাতিকে আহ্বান করতে | চায়, যাকে ইসলাম তার একান্ত কর্তব্য বলে মনে করে তা হচ্ছে, মানুষের চিন্তার স্বাধীনতার পথে যা কিছু বাধা তাকে নির্মূল করতে তলোয়ার প্রয়োগ করতে ইসলাম কুণ্ঠিত নয় । অথচ ইসলাম এবং একান্তভাবে ইসলামই মানব জাতির সামনে.এই পয়গাম পেশ করেছে যে, মানুষের চিন্তা যেন পূর্ণাংগ স্বাধীন হয়, চিন্তার স্বাধীনতার পথে কারো পক্ষ থেকে যেন জোরজবরদস্তি না করা হয়। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে- ইতিহাসের প্রথম দিন থেকেই মানুষকে ইসলামী আকীদা বিশ্বাসের পথে না চলার জন্যে এ সব সংস্থা সংগঠন, দল রাষ্ট্র ও আন্তর্জাতিক চক্রান্তসমূহ নানা প্রকারের যুলুম-অত্যাচার ও শক্তি প্রয়োগ করেছে। ইসলাম যখন এ মানুষের রচিত বাধাসমূহকে- যা | মানুষকে ইসলামের পথ থেকে. দূরে সরিয়ে রাখে- নির্মূল করে দেবে, তখন. ইসলাম তাকে স্বাধীনভাবে যে কোনো আকীদা যে কোনো পথ ও মত গ্রহণে বাধা দেবে না। তখন নাগরিকদের পূর্ণাংগ অনুমতি ও আযাদী থাকবে । যারা চাইবে তারা ইসলামী আকীদা গ্রহণ করবে, যারা চাইবে তারা অন্য যে কোনো মত পথ ও আকীদা বিশ্বাস গ্রহণ করতে পারবে। অতএব নাগরিকরা যদি | নিজেদের পূর্ণাংগ স্বাধীনতা প্রয়োগ করে ইসলাম গ্রহণ করে, তাহলে তারা মুসলমানদের ভাই বলে | গণ্য হবে এবং মুসলমানদের মতো যাবতীয় অধিকার ও সুযোগ সুবিধে ভোগ করবে অথবা তারা: যদি নিজেদের আগের ধর্মমতে কিংবা পূর্ণাংগ আযাদীর সাথে অন্য কোনো আকীদা বিশ্বাস গ্রহণ করে, তাহলে জিযিয়া নামক একটা কর দিয়ে তারা ইসলামী রাষ্ট্রের যাবতীয় নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে যার পরিমাণ সে করের চাইতে বহু গুণ বেশী । এ করটা হচ্ছে তাদের আনুগত্য ও শান্তি শৃংখলার প্রতি ক্রমাগত নিষ্ঠার নিদর্শন । এ ক্ষেত্রে তাদের কাছ থেকে সে সব দাবী কখনো করা হবে না; যা এই রাষ্ট্রের মুস্সলমান নাগরিকদের কাছে করা হবে। সর্বোপরি তারা রাষ্ট্রীয় বায়তুল মালে মুসলমানদের মতো সম পরিমাণ অধিকার পাবে। তাদের অক্ষম-পংগু-অসুস্থ | ব্যক্তিরা রাষ্ট্রীয় কোষাগার থেকে ঠিক তেমন পরিমাণ সুবিধাই পাবে, যেমন পাবে মুসলমান ' নাগরিকরা । মানব জাতির গোটা ইতিহাসে ইসলাম কখনো কোথাও কোনো একজন মানুষকে তার আকীদা বিশ্বাস. বদলাতে বাধ্য করেনি.।: অপরদিকে খৃষ্টবাদের ইতিহাস খুলে দেখুন । তারা তো পুরো জাতিকেও এ জন্যে যবাহ করতে দ্বিধা করেনি । এমন বহু ক্ষেত্রে হয়েছে যে, তারা গোটা : জাতিকেই নিছক আকীদাগত পার্থক্যের কারণে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। অতীতে : এর প্রমাণ রয়েছে স্পেনে আর বর্তমানে রয়েছে জাঞ্জিবারে । এর একমাত্র কারণ ছিলো এরা গোটা ' দেশের মানুষকে খৃষ্টান ধর্মে দীক্ষিত করতে চেয়েছিলো তারা তাদের অধীনস্থ লোকদের শুধু মুসলমান হবার কারণে গোটা সম্প্রদায়কেই উৎখাত করে দিয়েছে। আবার কখনো কখনো একারণেও তাদের হত্যা করা হয়েছে যে, তারা একটি নির্দিষ্ট খৃষ্টান সম্প্রদায়ের অন্তর্গত ছিলো না । মিসরের যমীন থেকে যে, বারো হাজার খৃষ্টানকে হত্যা করা হয়েছে তা এর একটা উদাহরণ মাত্র । এই ১২ হাজার খৃষ্টানকে ক্ষমতাসীন খৃষ্টান শাসক এ জন্যেই হত্যা করেছে যে, তার সাথে তাদের আকীদাগত সামান্য একটু মতপার্থক্য ছিলো, আর সে মতপার্থক্য ছিলো, এই যে, ঈসা মসীহ্‌ কি তার পিতা (ফাদার) থেকেই সৃষ্টি হয়েছে, না পিতা ও পবিত্র আত্মা (হলি স্পিরিট)-এর উভয়টা থেকেই । অথবা পবিত্র আত্মার সৃষ্টি কি শুধু পিতা থেকেই, না পিতা ও পুত্র (মসীহ) উভয় [> সমা আত্‌ তাওবা ২৯৭ পান্না >> অনস্বিল ২ ২ যিশ্লান্ল ৯ম ৩৩ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।