তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

পদ্ধতির সাথে একত্রে চলতেই পারে না। আজকের সব কয়টি জীবনদর্শন ও জীবনপদ্ধতিই হচ্ছে মানুষের তৈরী করা । এর একটিও একথা দাবী করতে পারে না যে, দুনিয়ায় টিকে থাকার অধিকার একমাত্র তার কাছেই আছে। একমাত্র আল্লাহর এই জীবন বিধানই এ দাবী করতে পারে যে বেঁচে থাকার একমাত্র অধিকার এ বিধানেরই আছে। আল্লাহর এ বিধানের দাবী হচ্ছে, তার সামনে পৃথিবীর অন্য কোনো বিধানই টিকে থাকবে না, যাতে করে মানুষ তার নিজেরই মতো আরেকটি মানুষের গোলামী থেকে নাজাত হাসিল করতে পারে এবং তামাম মানুষ জাতি এতো উন্নীত হয় যে, একমাত্র আল্লাহ তাবারকা ও তায়ালা ছাড়া কারো কাছেই সে মাথা নত করবে না। যেসব ভীত সন্তুস্ত কাপুরুষের কথা বললাম, তারা সবাই হচ্ছে পাশ্চাত্য পন্ডিতদের শাগরেদ, তারা খৃষ্টান ইহুদীদের ভয়ে কম্পমান ৷ এরাই নির্লজ্জের মতো ইসলামের ওপর এ অপবাদ দেয় যে, ইসলাম তলোয়ারের জোরে প্রসারিত হয়েছে। এ অপবাদের অপরিহার্য পরিণাম হিসেবে এটা ধরে নিতে হয় যে, ইসলামের জেহাদ ও যুদ্ধ হচ্ছে অমুসলিমদের জোর করে ইসলামী আকীদা বিশ্বাসে দাখিল করা । জানা কথাই এর ফলে চিন্তা ও বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি ধূলিসাৎ হয়ে যায় । আসল ঘটনাটা কিন্তু কোনো দিনই তা নয়। ইসলাম সেই মূলনীতির ওপর দাড়িয়ে আছে, যাকে কোরআন বলেছে-- 'দ্বীনে কোনো জোর জবরদস্তি নেই। কেননা হেদায়াত গোমরাহী থেকে স্পষ্ট হয়ে গেছে’ কিন্তু প্রশ্ন আসে, তাহলে তলোয়ার দিয়ে মোজাহেদরা কী প্রয়োগ করবে। আল্লাহ তায়ালা তাদের জান মালকে জার্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন বলে কেন বলা হলো- ‘তারা আল্লাহর পথে লড়াই করবে, এই লড়াইয়ে তারা অন্যদের হত্যা করবে আবার নিজেরাও নিহত হবে ।’ এর জবাব হচ্ছে, এই জেহাদ জোর করে কারো আকীদা বিশ্বাস পরিবর্তনের জন্যে নয়, বরং তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কিছু। কোনো নিদিষ্ট আকীদা বিশ্বাসে কাউকে বাধ্য করার তো প্রশ্নই এখানে আসে না। এ জেহাদ হচ্ছে মূলত মানুষের আকীদার স্বাধীনতার রক্ষাকবচ । ইসলাম আল্লাহর যমীনে আল্লাহর বান্দাদের মানুষের দাসত্ব থেকে মুক্তির সাধারণ ঘোষণা জারী করে- যেদিকে সাধারণত আল্লাহ বিরোধী শক্তিগুলো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথানত করতে মানুষদের বাধ্য করে। এ ধরনের কাজে লিপ্ত প্রতিটি কাজের সাথে ইসলামের প্রত্যক্ষ সংগ্রাম ৷ সে সমস্ত প্রতিষ্ঠান, ংঘ সংগঠন, শাসন ক্ষমতা- যা এভাবে মানুষকে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথানত করতে বাধ্য করে, ইসলাম তার সব কয়টি জিনিসের বিরোধীতা করে, উপরন্তু যে সব সংস্থা এ সংগঠনসমূহের জন্যে মাল সামান অন্ত্রশন্ত প্রচার প্রোপাগান্ডার উপায়-উপকরণ প্রচার মাধ্যম সরবরাহ করে, ইসলাম সেগুলোরও প্রচন্ড বিরোধিতা করে। এ সব সংস্থা ও প্রতিষ্ঠানসমূহই হচ্ছে দুনিয়ার সাধারণ মানুষ ও ইসলামের মাঝে আজ একটা বিরাট বড় রকমের বাধা । এ মাধ্যমগুলো মানব জাতিকে ইসলামের চিরন্তন স্বাধীনতার কথা শুনতে দেয় না। ইসলামের বাণী মানুষের কাছে পৌছানোকে এ সব সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নিজেদের জন্যে মৃত্যুর পরোয়ানা মনে করে। এরা এ পথে নিজেদের কামিয়াব করা ও ইসলামের বক্তব্যকে ব্যর্থ করে দেয়ার বহু উপায় উপকরণ ব্যবহার করে। এর ফলে মানুষের চিন্তার স্বাধীনতার পথে বিরাট একটা বাধার সৃষ্টি হয়। ইসলাম এক্ষেত্রে মানুষকে তার জন্মগত আকীদা ও চিন্তার স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যে প্রাণপণ লড়াই করতে চায় । অতএব এটা হচ্ছে চিন্তা ও আকীদার স্বাধীনতার পথে বাধাসমূহ নির্মূল করার সংগ্রাম । কাউকে তার চিন্তাধারা বদলে দেয়ার জন্যে জোরজবরদস্তি প্রয়োগ করা নয় । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।