তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘হে ঈমানদাররা, সেসব কাফেরদের সাথে যুদ্ধ করো, যারা তোমাদের সাথে (ভৌগোলিকভাবে) মিশে আছে, তারা যেন (এ যুদ্ধে) তোমাদের মাঝে কঠোরতা ও দৃঢ়তা দেখতে পায়। জেনে রেখো, আল্লাহ তায়ালা অবশ্যই তাদের সাথে রয়েছেন, যারা আল্লাহকে ভয় করে। আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি যে, বলা হয়েছে কাফেরদের মধ্য থেকে যারা তোমাদের সাথে লেগে আছে, তাদের সাথে যুদ্ধের আদেশ দেয়া হচ্ছে। এখানে একথা বলা হয়নি যে, তারা যদি যুলুম ও বাড়াবাড়ি করে অথবা তোমাদের এলাকায় জোরপূর্বক অনুপ্রবেশ করে, তাহলেই তোমরা তাদের সাথে যুদ্ধ করো । আমরা দেখতে পাচ্ছি যে, এটাই হচ্ছে এ ব্যাপারে আল্লাহর শেষ হুকুম যে, এই সত্য দ্বীনকে নিয়ে তোমরা যমীনের এদিক সেদিক বের হয়ে যাবে। এপথের যাবতীয় বাধা-বিপত্তিকে পদদলিত করে এগিয়ে যাওয়া হচ্ছে মুসলমানদের জন্যে ফরয । আর এটাই হচ্ছে সেই মূল বিষয়, যেখান থেকে জেহাদের বিধান শুরু হয়েছে। এই জেহাদ কোনো প্রতিরক্ষামূলক জেহাদ নয় । প্রতিরক্ষামূলক জেহাদের আদেশ দেয়া হয়েছিলো যখন মদীনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিলো- তখন । আজকাল যে সব লোক ইসলামের আতস্তর্জাতিক সম্পর্ক ও জেহাদের বিধানের ওপর কথাবার্তা বলেন, তাদের কিছু লোক কোরআনে বর্ণিত জেহাদের এই আয়াতটির ব্যাখ্যাকে এড়িয়ে চলতে চান । তারা এপর্যায়ে কোরআনের এই আদেশটিকে আগের আদেশসমূহের মতো কোনো শর্তের অধীন করে দিতে চান, তারা এটা প্রমাণ করতে চান যে, জেহাদের এই আদেশ হচ্ছে তখনকার, যখন মুসলমানদের ওপর যুলুম অত্যাচার হতে থাকে কিংবা কাফেরদের কাছ থেকে যুলুম অত্যাচারের আশংকা থাকে কিন্তু কোরআনের এই পরিষ্কার আদেশটি কোনো শর্তের সাথে জড়িত নয়। এই আদেশ যাবতীয় শর্ত শরায়েত ও বাহানা ওজুহাতমুক্ত এবং জেহাদের ব্যাপারে এটাই শরীয়তের শেষ আদেশ ৷ কোনো কিছুর ব্যাপারে চূড়ান্ত কোনো বিধান জারী করার ব্যাপারে কোরআনের নীতি হচ্ছে সবখানেই মূল আদেশকে স্পষ্ট করে বর্ণনা করে দেয়া হয়। এক জায়গায় বর্ণিত কোনো আদেশকে আরেক জায়গায় কোনো শর্তের অধীন করা হয় না। যদি বর্ণিত আদেশটিতে কোনো শর্ত বা অন্য কোনো কথা জড়ানো থাকে কিংবা কোনো বিশেষ অবস্থার সাথে তাকে নির্দিষ্ট করে দেয়া হয় তাহলে তাও বলে দেয়া হয়, আমি ইতিপূর্বে দশম পারার সূরা তাওবার শুরুতে অতপর মোশরেক ও আহলে কেতাবের সাথে যুদ্ধের ব্যাপারে আয়াতগুলোর শুরুতে একথা বলেছি যে, কোনো বিশেষ পর্যায়ে নাযিল করা আয়াত ও চূড়ান্ত আদেশ নাযিলের মধ্যে পার্থক্য কি এটা আসলে গোটা ইসলামী আন্দোলনের অবস্থা ও গতির সাথে সম্পৃক্ত থাকে। যে আদেশটি বিশেষ কোনো অবস্থাকে সামনে রেখে দেয়া হয়, তার সাথে সে আদেশের পার্থক্য সহজেই বুঝা যায়- যা কোনো বিশেষ শর্ত ও অবস্থার সাথে সম্পৃক্ত নয়। এপর্যায়ে আলোচনা এখানেই যথেষ্ট মনে করছি। আজকাল কিছু লোক আমাদের সমাজে আছে, যারা ইসলামের আস্তর্জাতিক বিধি বিধান সম্পর্কে কিছু লিখতে চায়, তারা ইসলামের জেহাদ বিষয়টি সম্পর্কেও আলোচনা করে এবং এ ব্যাপারে বর্ণিত যাবতীয় কোরআনের আয়াতের তাফসীর করার চেষ্টা করে। তারা এখানে এসে ভীত ও আতংকিত হয়ে প্রশ্ব করে যে, এই কি তাহলে ইসলামের বিধান? তারা আশ্চর্য হয়ে ভাবতে থাকে, আল্লাহ তায়ালা কি ভাবে মোমেনদের আদেশ দিলেন যে, তারা সব সময় তাদের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।