তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এর অবকাঠামো নির্দিষ্ট, এর যাবতীয় প্রাসংগিক বিষয়সমূহ একটি সুনির্দিষ্ট লক্ষ্যের জন্যে তৈরী । আর এসবগুলোর মধ্যে একটি সমন্বয় সাধন করার জন্যেই সেখানে আগে একটি সুসংহত ইসলামী আন্দোলনের প্রয়োজন, যা পুরোপুরি সেই ইসলামী পরিমন্ডলেই অবস্থান করে। তাকে কখনো বাইরে থেকে এনে এখানে ‘ফিট’ করা যায় না। তাই সর্বাগ্নে আজ প্রয়োজন একটি সুনির্দিষ্ট লক্ষ্যের জন্যে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার । অতপর সে সমাজে অবস্থার আলোকে অসংখ্য নতুন নতুন চাহিদা ও প্রয়োজন থাকবে, যাকে সামনে রেখেই তখন ইসলামী ফেকাহ তৈরী হবে। আগে থেকে তৈরী করে রাখা কোনো ফেকাহ দিয়ে এ কাজ করা সম্ভব হবে না। সে ধরনের ফেকাহর কেতাবে যে সব মাসয়ালা মাসায়েল, হুকুম আহকাম লিখিত আছে, সেগুলো সেই সমাজের জন্যেই প্রণীত হয়েছিলো । তখনকার প্রয়োজন হিসেবে এর প্রতিটি হুকুম ছিলো জীবস্ত ও বাস্তব ৷ কিন্তু এখন কোথায়ও ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে তার নির্দিষ্ট প্রয়োজন ও চাহিদার আলোকে ইসলামী ফেকাহর প্রণয়ন করতে হবে। অবস্থার এ বাস্তবতা ও গুরুত্বকে বুঝতে হবে। ইসলাম হচ্ছে মূল- ফেকাহ হচ্ছে.সেই মূলের ওপর দাড়ানো হুকুম আহকামের সমষ্টি । জ্ঞেহাদের কিছু অপব্য্যাদ্থ্যা এর পরবর্তী আয়াতে ইসলামের জেহাদী প্রকৃতি ও ধরন আলোচনা করা হচ্ছে। এপথেই আল্লাহর রসূল চলেছেন। তারপর তার খলীফারাও এভাবে একই নীতির ওপর চলেছেন। আল্লাহ তায়ালা এ আয়াতে বলছেন, (আয়াত নং ১২৩ ও তার তরজমা) এ আয়াত ইসলামী বিজয়ের কথা বলেছে, যারা ভৌগোলিকভাবে দারুল ইসলামের সাথে ও তার পাশ্ববর্তী এলাকার সংম্পর্শে এসেছিলো.। এখানে বিজয়ের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। সর্বশেষে গোটা আৰব উপদ্বীপ ইসলাম গ্রহণ করে তার ছায়াতলে এসে আশ্রয় নিয়েছে। মক্কা বিজয়ের পর আরবভূমির কম এলাকাই অবশিষ্ট ছিলো, যারা ইসলামের আনুগত্য স্বীকার করেনি। এরপর এলো তবুকের ঘটনা ৷ তবুক সিরিয়ার একটি অঞ্চল, যা ছিলো রোমানদের সীমানার পাশে এখান থেকেই রোমান সাম্রাজ্যের এলাকা শুরু হয়। পরে খলীফাদের সময়ে মুসলমান সেনাবাহিনী রোমান ও ইরানীদের এলাকাসমূহ জয় করে নিয়েছে। দেখতে দেখতে একটি বিশাল সাত্রাজ্য অস্তিত্ব লাভ করলো, যার সীমানা এক অঞ্চল থেকে সুদূর আরেক আঞ্চলে বিস্তৃত ছিলো। এই বিশাল সাম্রাজ্যে তখনি অভ্যন্তরীণ দুর্বলতা দেখা দিলো, যখন একটি বৃহৎ দেশের মধ্যে ছোটো ছোটো বহু রাজত্ব কায়েম হয়ে গেলো । বিভিন্ন শ্লোগান ও নাম নিয়ে লোকেরা নিজেদের ভাগ্য পরীক্ষায় মেতে উঠলো । আস্তে আস্তে বিশাল ইসলামী রাষ্ট্রের মধ্যে জাতি, সম্পৃদায়, বংশ এমনকি ছোট ছোট কবিলার রাষ্ট্র কায়েম হয়ে গেলো। একটি জাতি এই ভাবে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাওয়া ছিলো ইসলাম বিরোধীদের একটি ষড়যন্ত্র । কিন্তু আমরা যাদের মুসলমান নাম দিয়েছি তারাও অন্ধভাবে এই বিজাতীয় ষড়যন্ত্রের সামনে মাথানত করে দিয়েছে। এখন দল উপদল বিভিন্ন ভাষার সমন্বয়ে গঠিত জনবসতি ও বর্ণে চিহ্নিত জাতির উত্থান হলো- যা ইসলামী এক্যকে ভেংগে টুকরা টুকরা করে দিয়েছে। এরা যখন পুণরায় এক কেতাব, এক দ্বীন, এক আল্লাহ, এক দ্বীনের শ্লোগানের ভিত্তিতে এক্যবদ্ধ হবে তখনই একটি সম্মিলিত জাতীয়তা গড়ে উঠবে, মূলত এর ওপরই নির্ভর করে তাদের ওপর আল্লাহর সাহায্য আসা । আরেকবার চলুন এই আয়াতটির সামনে আমরা দাড়াই। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।