তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

বিরাট বিরাট এক একটি আধার ৷ তারা হামেশাই চাইতেন একটি জীবস্ত সমাজের জন্যে একটি আধুনিক ও প্রাণবন্ত ব্যবস্থা বানাতে । তারা নিজেরা যামানার প্রয়োজন ও তার উত্তাপ সম্পর্কে ছিলেন একান্তভাবে পরিচিত । আজ আমাদের সামনে কী আছেঃ? আজ আমাদের সামনে এমন কোনো মুসলিম সমাজ নেই,যে সমাজ এটা ফয়সালা করে নিয়েছে যে, দ্বীন শুধু আল্লাহর জন্যেই নিদিষ্ট হবে। গোলামী ও শরীয়তের বিধি প্রণয়নে কোনো মানুষের অংশ থাকবে না । কিংবা এই সিদ্ধান্ত করেছে যে, সে সমাজের আইন হবে শুধু মাত্র আল্লাহর শরীয়ত । এমন প্রতিটি আইন বিধানকে সে বাতিল বলে প্রত্যাখ্যান করবে, যাকে আল্লাহ ছাড়া অন্য কোনো সূত্র থেকে হাসিল করা হয়েছে। আজ কেউই এমন কোনো দাবী পেশ করতে পারে না যে, এমন কোনো একটি সমাজ দুনিয়ায় আছে যাকে এই নিয়মের আওতায় ‘ইসলামী সমাজ’ বলা যাবে! একারণেই আমি বলছি, যে মুসলমান ইসলামকে জানে, তার গতি ও লক্ষ্য অনুধাবন করে না, তার গোটা ইতিহাস জানে না, সে বর্তমান অবস্থায় ইসলামী ফেকাহ্র প্রবর্তন করার দাবীই করতে পারে না। অপরদিকে দুনিয়ায় এমন সব সমাজ প্রতিষ্ঠিত আছে, যার শরীয়ত ও কানুন কোনো অবস্থায়ই ইসলামী নয়, তা ইসলামী ফেকাহ ও কানুনের ছায়ায় থাকাও পছন্দ করে না। সেখানে একজন বিবেকবান মুসলমান তো সর্বাথে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাইবে, যেখানে আল্লাহর একত্ব, তার গোলামী ও তাঁর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কমপক্ষে একটি জনপদ, একটি দেশ, একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যার মধ্যে সার্বভৌমত্ব ও চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হবে । শরীয়ত ও কানুন শুধু হবে আল্লাহর । অতপর সে বিবেকবান মুসলমানটি সমাজে ইসলামী কানুন প্রতিষ্ঠা পদ্ধতি তালাশ করবে। ঠিক সে সময়ই ইসলামী ফেকাহর প্রবর্তন প্রণয়নের প্রশ্ন আসবে । যে দেশ, জাতি ও সম্প্রদায়ের বুনিয়াদ ইসলামী আইনকানুন বিধি-বিধানের ওপর প্রতিষ্ঠিত নয়, সেখানে সেই আইন কানুনের ভিত্তিতে ফেকাহর মাসয়ালা বের করা একটি অর্থহীন প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এটা এমন এক কাজ, যার চিন্তা কোনো বিবেকবান মানুষই করতে পারে না। ফেকাহ ও কানুনও একটি জীবস্ত বিষয়- যা দ্বীনের অগ্রগতির সাথে সাথে উন্নৃতি লাভ করতে পারে। আল্লাহ তায়ালা একত্ব ও তার সার্বভৌমত্বই একটি মুসলিম সমাজের গোড়া পত্তন করেছে। অতপর সে সমাজেই মুসলমান নিজেদের জন্যে ইসলামী ফেকাহ চালু করেছে। এই ক্রম পর্যায়ের ধারা অত্যন্ত জরুরী । আগে একটি মুসলিম দল ও মুসলিম সমাজের অস্তিত্‌ প্রয়োজন, যার বুনিয়াদ হবে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ওপর । সে সমাজের চূড়ান্ত লক্ষ্য হবে আল্লাহর যমীনে আল্লাহ আইন ও তীর শরীয়ত প্রয়োগ করা। কোনো অবস্থায়ই আগে এমন হবে না যে, সমাজ প্রতিষ্ঠার আগে একটা ইসলামী ফেকাহ তৈরী করা হবে- যেটা পরে কোনো দিন যদি কোথায়ও ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় তাতে এনে ‘ফিট’ করে দিতে হবে। মনে রাখতে হবে যে, ইসলামী ফেকাহ আগে থেকেই তৈরী করে রাখা কোনো কিছু নয় যে, তাকে সমাজে এমনিই বসিয়ে দেয়া হবে এবং সবাই বুঝে নেবে যে, ইসলামী ফেকাহ ইসলামী সমাজ ও আইন কানুন প্রতিষ্ঠা হয়ে গেছে। মূল কথা, ফেকাহ হচ্ছে প্রতিটি হুকুম আহকাম, ধরণ ও প্রকৃতির দিক থেকে গোটা ইসলামী শরীয়তকে মানুষের ব্যবহারিক জীবনে প্রয়োগ করার নাম । ইসলামী শরীয়তের উদ্দেশ্য নির্দিষ্ট, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।