কাছে ঘরে বসে বসে দ্বীনের চর্চা- ফেকাহর জ্ঞান হাসিলের সময় থাকবে অনেক বেশী । কিন্তু এ ধারণা আসলে ইসলামের প্রকৃতির বিরোধী কথা । আন্দোলনই হচ্ছে এই দ্বীনের প্রাণ । আন্দোলন ছাড়া এই দ্বীনের টিকে থাকার কোনোই উপায় নেই । অতএব তারাই এ দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে, যারা দ্বীনের সাথে দ্বীনের জন্যে আন্দোলনে সদা তৎপর থাকবে এবং মানুষের ব্যবহারিক জীবনে তাকে প্রয়োগ করার জন্যে সচেষ্ট হবে। এই দ্বীনকে একটি আন্দোলনের মাধ্যমেই জাহেলিয়াতের ওপর প্রতিষ্ঠা করার চেষ্টা করবে৷ যখনি তুমি দ্বীনকে ব্যবহারিক পর্যায়ে এনে মানুষের জীবনে তাকে বাস্তবভাবে প্রয়োগ করতে শুরু করা হবে, তখনি দ্বীনের সঠিক জ্ঞান হাসিল করা সহজ হবে। অভিজ্ঞতার ফলে এটা দেখা গেছে, যারা দ্বীনের বাস্তব আন্দোলনে অংশ নেয় না, তারা এই দ্বীনকে বুঝতেও সক্ষম হয় না। নিছক বই-পুস্তকের অধ্যবসায়ে ডুকে থাকা ব্যক্তি কখনো দ্বীনের মূল সত্যের নাগাল পায় না দ্বীনের আন্দোলন যখন ওয়াজেব হয়ে যায়- তখন ঘরের চার দেয়ালে বসে থাকা একজন ফেকাহ শান্ত্রবিদের পক্ষে দ্বীন বুঝা-বুঝানো কখনো সম্ভব হয় না। এখন প্রয়োজন দ্বীনের খোলাখুলি আন্দোলনের ৷ প্রয়োজন দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করার একটি সুসংহত প্রচেষ্টা! এখন যদি তার বদলে কিছু ফেকাহর হুকুম আহ্বান সাধনার জন্যে কেতাবের বিরাট স্তূপ আয়োজন করা হয়, তাহলে দ্বীনের বাস্তব জ্ঞান থেকে তারা দূরেই থেকে যাবে। বাস্তব কাজের সাথে যাদের সম্পর্ক নেই, তারা বাস্তব সমস্যার ব্যাপারে ফেকাহর মাসয়ালা কিভাবে বের করবেন? পাশ্চাত্য দুনিয়ার চিন্তা- নায়করা একে ‘তাজদীদ’ কিংবা নবায়ন নাম দিয়েছে। মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করা, আল্লাহর যমীনকে একমাত্র তারই প্রদত্ত শরীয়ত ও বিধান দ্বারা শাসন করা ও যাবতীয় আল্লাহ বিরোধী শক্তিকে প্রতিহত করার পরেই এই ফেকাহর প্রয়োজন হবে। অন্যথায় এসব লোকের পক্ষে কোনো দিনই দ্বীনের আসল ‘রূহ’ বুঝা সম্ভব হবে না । ইসলামী ফেকাহর আসল সৌন্দর্য বুঝাও এদের পক্ষে সম্ভব নয়। ইসলামী ফেকাহ হচ্ছে ইসলামী আন্দোলনেরই পরিণাম ফল দ্বীন ছিলো আগে ফেকাহ এসেছে পরে । এর উল্টোটা নয়। আর এটাই হচ্ছে আসল কথা । প্রথমে আল্লাহর একত্ব, তীর গোলামী ও এবাদাত অস্তিত্ব লাভ করেছে। পরে এর ওপর ভিত্তি করে একটি সমাজের বুনিয়াদ রাখা হয়েছে, যে সমাজ নীতিগতভাবে একথা মেনে নিয়েছে দ্বীন শুধু আল্লাহরই চলবে, জীবনের কোনো দিক ও বিভাগে আল্লাহ তায়ালা ছাড়া আর কারো শরীয়ত, আইন ও বিধান চলবে না। এই সমাজ অস্তিত্ব লাভ করার সাথে সাথে আল্লাহ ছাড়া অন্য সব বিধানকে প্রত্যাখ্যান করে দিয়েছে, এ পর্যন্ত এসেই এ সমাজ ব্যবস্থা জীবনের পুনর্গঠনে হাত দিয়েছে- যার ভিত্তি ছিলো সম্পূর্ণভাবে আল্লাহর শরীয়তের ওপর ৷ তার সামনে কিছু শাখা-প্রশাখার সাথে জড়িত বিষয়ও ছিলো- যাও এসেছে মূল শরীয়ত থেকেই । সমাজ বাস্তব ও কার্যত নিজের পুনর্গঠন আল্লাহর দ্বীন ও শরীয়তের ছায়ায় বসেই আঞ্জাম দিয়েছে, যাতে করে সর্বত্র ও সর্বস্তরে আল্লাহর দ্বীন কায়েম হয়। অবস্থা ও পারিপার্শ্মিকতাকে সামনে রেখে শরীয়তের হুকুম আহকাম ও সিদ্ধান্ত তৈরী করতে হয়েছে। তখনি ইসলামী ফেকাহর ভিত্তি স্থাপিত হয়। আর এটা জানা কথা যে, এই কাজটি সম্পাদিত হতো একটি প্রাকৃতিক চাহিদা ও প্রয়োজনের ওপর ভিত্তি করে। এটা ছিলো একটি জীবস্ত আন্দোলনের পরিণতি- শুস্ক কেতাব থেকে বিনা প্রয়োজনে কতিপয় অপ্রাসংগিক মাসয়ালা এখানে বের করা হয়নি, যার সাথে বাস্তব জীবনের দৈনন্দিন প্রয়োজনের কোনোই সম্পর্ক নেই । এ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।