তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

অনৈসন্লামিক সমাজ্তে বসে ফ্েক্ৰাহার চর্চা সময়্মের অপব্যবভাক্স বৈ ক্িছুহু নয় তবুকের যুদ্ধে মুসলমান ফৌজদের সংখ্যা ছিলো তিরিশ হাজার । এর আগে কখনো কোনো যুদ্ধে এতো সংখ্যক মোজাহেদ একত্রিত হয়নি৷ রসূল (স.) তাবুক থেকে ফিরে আসার পর যুদ্ধে যোগদান করার জন্যে সদা প্রস্তুত ফৌজদের সংখ্যা আরো বহু বেড়ে গেলো । এ অবস্থায় অত্যন্ত ভূমি চাষাবাদ করা, ব্যবসা বাণিজ্য করা সহ আরো বহুবিধ সামাজিক কাজ-কর্ম যার ওপর একটি জাতি বেঁচে থাকতে পারে। ১২২ নং আয়াতটি এই প্রসংগেই নাযিল হয়েছে, ‘ঈমানদারদের কাজ এটা নয় যে, তারা সবাই একত্রে বাইরে চলে যাবে । এমন কেন হয় না যে, তাদের প্রত্যেক গোত্র থেকে এক একটি দল বের হয়ে আসবে, যেন তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে এবং যখন তারা নিজের জাতির লোকদের কাছে ফিরে আসবে, তাদের আল্লাহর ভয় থাকবে । আশা করা যায় তারা এতে করে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকতে পারবে ৷’ এই আয়াতের ব্যাখ্যায় বেশ কিছু বর্ণনা এসেছে এবং তা হচ্ছে সে দলটি কোন্টি, যে দ্বীনের জ্ঞান অর্জন করবে এবং ফিরে এসে নিজ জাতির লোকদের আল্লাহর ভয় দেখাবে । আমার কাছে এ আয়াতের তাফসীরে একথাটি সঠিক যে, মোমেনদের গোটা দল যেন কখনো এক সাথে বের না হয়, বরং প্রতিটি গোত্র থেকে একটি অংশ বের হবে । ঘরে কারা থাকবে, ঘর থেকে বের হয়ে এটা “পালাক্রমে নির্বাচন করা যেতে পারে। ভিন্ন দেশের সফরে হোক কিংবা স্বীয় দেশে হোক। জেহাদের ময়দানে হোক কিংবা অন্য কোনো কাজে হোক। একদল লোককে হামেশাই আল্লাহর নবীর পাশে থাকা দরকার । তীর কাছ থেকে দ্বীনের সরাসরি জ্ঞান অর্জন করে নিজের জাতির লোকদের সে অনুযায়ী তা শিক্ষা দেয়ার জন্যে এটা নেহায়াত জরুরী । এভাবে পালাক্রমে দল বাছাই করার এই ব্যাখ্যা যেটা আমি খহণ করেছি আবদুল্লাহ বিন | আব্বাস, হাসান বসরী, ইবনে জারীর ও ইবনে কাসীরও সেই মত প্রকাশ করেছেন। তাদের সবার কথার মূল বক্তব্য হচ্ছে, গোটা দ্বীনটা হচ্ছে একটি আন্দোলন। এই আন্দোলন তথা দ্বীনকে সে-ই সঠিক অনুধাবন করতে পারে, যে ব্যক্তি নিজেও এর সাথে নড়াচড়া করে। অতএব দ্বীনের গুরুত্বপূর্ণ উপাদান- জেহাদের জন্যে যারা বের হবে, তারাই এ দ্বীনকে বেশী করে অনুধাবন করতে পারবে । ততোই তার কাছে এই দ্বীনের মর্মার্থ সঠিকভাবে স্পষ্ট হয়ে যাবে। যখন ব্যক্তি নিজে এ আন্দোলনের সাথে চলতে শুরু করবে, তখন এর নিদর্শনসমূহ ও ব্যবহারিক প্রয়োগ আন্দোলনের পর্যায়ক্রমিক অবস্থার আলোকেই সে বুঝতে সক্ষম হবে। যারা ঘরে বসে থাকবে, তারা দ্বীনের এ মূল্যবান দিক বুঝার জন্যে হামেশাই সে সব লোকদের মুখাপেক্ষী থাকবে, যারা আন্দোলনে থাকার কারণে এই জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছে। কেননা তারা সে জিনিসগুলো দেখতে পায়নি, যা দ্বীনের বাস্তব ব্যাখ্যার আলোকে একজন আন্দোলনের সচেতন ব্যক্তি বুঝতে পেরেছে । বিশেষ করে যেই সফরে স্বয়ং আন্দোলন ও জেহাদের মহানায়ক আল্লাহ্র নবী মওজুদ রয়েছেন । একজন সাধারণ সৈনিক হিসাবে জেহাদে নবীর সাথে অংশ গ্রহণটাই দ্বীনের জ্ঞান অর্জনের জন্যে যথেষ্ট । ফেকাহ শাস্ত্র ফেকাহ শাস্্রবিদ সম্পর্কে আমার এ আলোচনা সম্ভবত আমাদের প্রচলিত ধ্যান ধারণার বিপরীত ৷ আমাদের সমাজের ধারণা হচ্ছে, যারা যুদ্ধ জেহাদ থেকে দূরে থাকবে, তাদের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।