তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ছাড়াই শুধু দাওয়াতের কাজ করে কাটালেন। এই সময়ে তাকে কোনো অন্ত্র ধারণ থেকে বিরত থাকা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করার আদেশ দেয়া হয়েছিলো । অতপর তাকে হিজরত করার ও যুদ্ধ করার অনুমতি দেয়া হলো। প্রথমে তাকে যুদ্ধ করার অনুমতি দেয়া হলো শুধু যারা তার ওপর আক্রমণ চালায় তাদের বিরুদ্ধে, আর যারা তার ওপর আক্রমণ করে না এবং দূরে সরে থাকে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকার আদেশ দেয়া হলো। অতপর তাকে সকল মোশরেকের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হলো । যাতে সমস্ত আনুগত্য কেবল আল্লাহর জন্যে নিদিষ্ট হয়ে যায় এবং আল্লাহ ছাড়া আর কারো আইন ও হুকুম মান্য করা না হয় । অতপর জেহাদের নির্দেশ দেয়ার পর কাফেররা তিনটি শ্রেণীতে বিভক্ত হলো- (১) যাদের সাথে আপোস ও সন্ধির নীতি অবলম্বন করা হবে। (২) যাদের সাথে যুদ্ধ করতে হবে এবং (৩) যাদেরকে সংরক্ষণ ও নিরাপত্তা দানের দায়িত্ব ইসলামী রাষ্ট্রের হাতে ন্যস্ত হবে৷ প্রথম শ্রেণীটার সাথে সম্পাদিত সন্ধি চুক্তি তাকে মেনে চলার নির্দেশ দেয়া হলো । যতোক্ষণ তারা চুক্তি মেনে চলে, ততোক্ষণ মুসলমানদেরও তা মেনে চলতে হবে। কিন্তু যখন তাদের পক্ষ থেকে চুক্তি লংঘনের আশংকা দেখা দেবে, তখন মুসলমানরা চুক্তি বাতিল বলে ঘোষণা করবে। কিন্তু তারা চুক্তি লংঘন করা শুরু করেছে এমন সুনির্দিষ্ট তথ্য না জানা পর্যন্ত মুসলমানরা তাদের ওপর আক্রমণ চালাবে না। যারা চুক্তি লংঘন করেছে, তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে যুদ্ধ করার নির্দেশ দেয়া হলো । সূরা তাওবা নাযিল করার মাধ্যমে এই তিন প্রকারের কাফেরদের সকলের ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছিলো । আহলে কেতাব তথা ইহুদী ও খৃষ্টানদের মধ্যে যারা মুসলমানদের শত্রু, তারা ইসলাম গ্রহণ কিংবা জিযিয়া করো প্রদান না করলে মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হয়। কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করা ও তাদের ওপর কঠোরতা আরোপের আদেশ দেয়া হয়েছে। রসূল (স.) কাফেরদের বিরুদ্ধে অস্ত্রশক্তি এবং মোনাফেকদের বিরুদ্ধে বাকশক্তি ও যুক্তি প্রয়োগের মাধ্যমে জেহাদ করলেন। আল্লাহ তাকে কাফেরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল করার আদেশ দিলেন এবং তাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করলেন। প্রথমত, যারা চুক্তি লংঘন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দেয়া হলো । তিনি তাদের সাথে লড়াই করলেন ও তাদেরকে পরাজিত করলেন । দ্বিতীয়ত, যাদের সাথে মুসলমানদের নির্দিষ্ট মেয়াদের চুক্তি রয়েছে, কিন্তু তারা চুক্তি লংঘনও করেনি এবং মুসলমানদের ওপর প্রত্কক্ষ বা পরোক্ষভাবে আতক্রমণও চালায়নি। তাদের সাথে কৃত চুক্তির মেয়াদ পূর্ণ করার আদেশ দেয়া হয়েছে তৃতীয় যাদের সাথে মুসলমানদের কোনো চুক্তি ছিলো না কিংবা মেয়াদহীন চুক্তি ছিলো এবং তারা রসূল (স.) ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালায়নি। এই শ্রেণীর লোকদেরকে চার মাস সময় দেয়ার আদেশ দেয়া হয়েছে। এই চার মাস অতিবাহিত হলে তাদেরকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে। রসূল (স.) চুক্তি লংঘনকারীদেরকে হত্যা করলেন। যাদের সাথে চুক্তি ছিলো না কিংবা চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ ছিলো না, তাদেরকে তিনি চার মাস সময় দিলেন। আর চুক্তি মান্যকারীর সাথে চুক্তির মেয়াদ পূর্ণ করার নির্দেশ দিলেন। এই সব লোক ইসলাম গ্রহণ করলো এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কুফরীর ওপর অবিচল থাকলো না । তিনি ইসলামী রাষ্ট্রের অনুগত থাকার অংগীকারে আবদ্ধ অমুসলিমদের ওপর জিযিয়া কর ধার্য করলেন। এভাবে সূরা তাওবা নাযিল হবার পর রসূল (স.)-এর সামনে তিন শ্রেণীর কাফের অবশিষ্ট রইলো, যারা যুদ্ধরত, যারা চুক্তিবদ্ধ এবং যারা ইসলামী রাষ্ট্রের অনুগত । অতপর চুক্তিবদ্ধ কাফেরদের ভাগ্য মুসলমানদের হাতে ন্যস্ত হলো । ইসলামের আওতায় এরা দুই শ্রেণীতে বিভক্ত যিন্লাল ৯ম ৪ fl ্‌ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।