তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

প্রাকারান্তরে যারা পেছনে থেকে গেছে, তাদের এ আয়াতে প্রচন্ড ধমক দিয়ে বলা হয়েছে যে, তাদের এবং মদীনার আশেপাশে যারা অবস্থান করছে, তাদের এ আচরণ মোটেই গ্রহণযোগ্য নয় । রসূলের কোনো সাথীর ব্যাপারে এটা বলা যে, ‘নিজের জীবনকে রসূলের জীবন থেকে বেশী ভালোবাসে’ এ থেকে বড়ো ধমক দেয়ার ভাষা আর কী হতে পারে! এটা মোমেনদের জন্যেও একটি প্রচ্ছন্ন ইশারা যে, তারা সর্বাবস্থায় আল্লাহর নবীর জীবনকে নিজেদের জীবনের চাইতে বেশী ‘ভালোবাসবে, তাকে মনে করতে হবে যে, তিনিই হচ্ছেন এই দাওয়াতের প্রাণশক্তি । তার জীবন অন্য মানুষদের তুলনায় বেশী গুরুত্বপূর্ণ মান-মর্যাদা, লাজ লজ্জা, শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছুর দাবী হচ্ছে এই যে, একজন মোমেন আল্লাহর নবীকে সব কিছুর ওপরে স্থান দেবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান ও অনুগ্রহ যে, তিনি তোমাদের কোনো রকম কোনো নেকীই বরবাদ করে দেননা। এর অর্থ হচ্ছে আল্লাহর পথে পিপাসা লাগলে তাতে নেকী আছে । কষ্ট পেলে তাতে বিনিময় আছে । ক্ষুধার কষ্টে নেকী আছে। কাফেরদের ক্রোধ ও অসন্তুষ্টি যা কিছুই তুমি এপথে পাবে তার সব কিছুতেই তোমার জন্যে নেকী আছে। এপথে চলে শক্রর কাছ থেকে যা কিছু তোমরা পাবে তাতেও তোমাদের জন্যে নেকী আছে। এর প্রতিটি কদমে মোজাহেদের জন্যে আল্লাহর পক্ষ থেকে নেকীর ব্যবস্থা রয়েছে। কোনো একটি ছোটো-খাটো আমলও বিনষ্ট হয় না। আল্লাহর পথে অর্থ ব্যয়েও পুরস্কার রয়েছে। সে অর্থ ছোট হোক কিংবা বড়ো, তার প্রতিটি | অর্থ কণাতে নেকী আছে। মোজাহেদ কোনো উপত্যকা সফর করলে কিংবা কোনো রাস্তা আল্লাহর পথে অতিক্রম করলে তাতেও আল্লাহর পক্ষ থেকে নেকীর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ মোজাহেদের আল্লাহর পথের প্রতিটি কাজ তা ছোট হোক কিংবা বড়ো, তার একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আল্লাহর কসম, তিনি আমাদের বড়ো উৎকৃষ্ট বিনিময় দিচ্ছেন। এই বিনিময় উঁচু মর্যাদা ও দানশীলতার সর্বোচ্চ স্তরের ওয়াদা । আল্লাহর নবী আল্লাহর পথে যে পরিমাণ কষ্ট স্বীকার করেছেন তার তুলনায় আমাদের কষ্ট নিতান্ত তুচ্ছ । আমরা তো এই দাওয়াতে সামান্য প্রতিনিধি মাত্র, তার মৃত্যুর পর এই দায়িত্ব আমাদের ওপর দেয়া হয়েছে। এই দাওয়াতের আমরা কতিপয় ক্ষুদ্র আমানতদার মাত্র । কোরআনের আয়াতে যেভাবে জেহাদের ময়দান থেকে পেছনে পড়ে থাকার ওপর আযাব ও ভয়ের কথা বলা হয়েছে, তাতে অবস্থা এমন হয়েছে যে, আশেপাশের মানুষরাও সবাই মদীনায় অবস্থান করতে লাগলো, যাতে করে যে কোনো সময় আল্লাহর নবী ইশারা করলেই জেহাদের উদ্দেশ্যে বের হয়ে যেতে পারে। বিশেষ করে মদীনার অধিবাসী ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের যখন বলা হলো যে, জেহাদের আহ্বান পাওয়ার পর মদীনার লোক ও তাদের পার্শ্ববর্তী লোকদের পেছনে পড়ে থাকা উচিত নয় । একারণেই গোটা জনপদের সবকয়টি মানুষই যে কোনো সময় জেহাদের জন্যে বের হয়ে যেতে উদগ্রীব থাকেন । কিন্তু অবস্থা যখন বদলে গেলো। ইসলামী রাষ্ট্রের সীমানা গোটা আরব উপদ্বীপে যখন ছড়িয়ে পড়লো ৷ ইসলাম যখন গোটা আরবের 'দ্বীনে’ পরিণত হয়ে গেলো। তখন একান্ত জরুরী ছিলো তাদের সামনে জেহাদের সর্বাত্বক ঘোষণার কথাটা পরিষ্কার করে একটা নীতিমালা হিসাবে তৈরী করে দেয়া । শিলাশল ৯ম ৩২ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।