তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ‘ফী যিলালিল কোরআনে’ এ ব্যাপারে আর অধিক বর্ণনা করতে চাই না। আল্লাহ তায়ালা যা কিছু পেশ করার তাওফীক দিয়েছেন তা আশা করি যথেষ্ট হবে। যারা তবুকের যুদ্ধে দ্বিধাদবন্দের কারণে যেতে পারেনি, যারা এ পর্যায়ে পেছনে রয়ে গেছে, আবার পেছনে পড়ে থাকা এই তিন ব্যক্তির সত্যবাদিতার গোটা কাহিনী বর্ণনার পর এবার সাধারণ মুসলমানদের তাকওয়া ও ঈমানের ব্যাপারে সত্যবাদী লোকদের সাথে থাকার আদেশ দেয়া হচ্ছে। মদীনাবাসী ও তার আশেপাশে অবস্থিত লোকদের মাঝে যারা এভাবে জেহাদের ময়দান থেকে পেছনে পড়ে থাকবে, তাদের জন্যে যেমন নিষেধাজ্ঞা আসছে, তেমনি মোজাহেদদের জন্যেও শুভ পরিণামের ওয়াদা এখানে পেশ করা হয়েছে। (আয়াত ১১৯-১২১) মৃদীনাবাসীরাই ইসলামী দাওয়াত ও ইসলামী আন্দোলনকে জায়গা দিয়েছিলো- তারাই ছিলো এর সব চাইতে আপন ও ঘনিষ্ঠ ব্যক্তি । এই দাওয়াতের সাথে ও এই দাওয়াতের কারণেই তাদের এই ঘনিষ্ঠতা ছিলো। তারাই বিপদের সময় রসূলকে আশ্রয় দিয়েছে, তারা তীর সাথে আনুগত্যের চুক্তি সম্পাদন করেছে। তামাম আরব উপদ্বীপে তারাই প্রথম এই দাওয়াতের বুনিয়াদ রেখেছে এবং এই দাওয়াতের মেরুদণ্ডে পরিণত হয়েছে। এভাবে মদীনার আশেপাশে যে কবীলাগুলো বসবাস করতো, তারা ইসলামের বাহ্যিক পোশাকে পরিণত হয়ে গেছে। অতএব এদের কোনো ব্যক্তিকে কোনো কারণে রসূলের পেছনে পড়ে থাকা, নিজেদের জানমালকে রসুলের ওপরে স্থান দেয়া- শরীয়তের দৃষ্টিতে, নৈতিক দৃষ্টিতে, রাজনৈতিক প্রেক্ষাপটে কিংবা অন্য কোনো ভাবেই ঠিক নয়। তাই আল্লাহর নধী শীতের মওসুমে বের হন কিংবা গরমের সময়, কষ্টের সময় হোক কিংবা আরামের সময়, দুর্ভিক্ষের কঠিন সময় হোক কিংবা আর্থিক সচ্ছলতার সময়ে, সর্বাবস্থায় তাদের আল্লাহর নবীর সাথে আনুগত্য করা উচিত । এতে করে আল্লাহর উদ্দেশ্য ছিলো, তারা যেন এই দাওয়াতের কষ্টসমূহকে বরদাশৃত করার শিক্ষা হাসিল করতে পারে। আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথ আঞ্জম দিতে পারে।. কেননা মদীনাবাসী ও তার পাশ্ববর্তী লোকেরা ছিলো রসূলের সব চাইতে নিকটতম মানুষ । তাদের এই ‘ওযর’ থাকার কথাও নয় যে, তারা কিছুই জানতো না, তারা তো সব কিছুই জানতো বুঝতো। তাদের জন্যে এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে, তারা প্রয়োজনের সময় রসূলের পেছনে রয়ে যাবে কিংবা কোনো সময় নিজেদের প্রয়োজনকে তার ওপর প্রাধান্য দেবে। এদের এই সবিশেষ গুরুত্বের কারণেই আল্লাহ তায়ালা তাদের বললেন, তাকওয়ার পথ অবলম্বন করতে এবং সদা সত্যবাদী লোকদের সাথে থাকতে, যারা কখনো জেহাদের ডাকে রসূলের পেছনে থাকেনি যাদের মন কখনো পেছনে থাকার কথা চিন্তাও করতে পারেনি । যাদের কদম একান্ত কঠিন সময়েও এতোটুকু নড়েনি। তারাই ছিলো মূলত সে সব নির্বাচিত খীঁটি মানুষ, যারা প্রতিপদে রসূলকে অনুসরণ করেছে। আল্লাহ্‌ তায়ালা তাই বলছেন, ‘হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় কর এবং হামেশা সত্যবাদীদের সাথে থাকো । | অতপর জেহাদের সময় রসূলের সাথে বের না হয়ে পেছনে পড়ে থাকার সমালোচনা করা হয়েছে । বলা হচ্ছে, ‘তারা যে, নিজেদের জীবনকে রসূলের জীবন থেকে বেশী প্রিয় মনে না করে।' Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।