দেখা করার জন্যে মাসজিদে এলাম ৷ তার চারদিকে বসা লোকজন । তিনি চাদের মতো ঝলমল করা মুখ দিয়ে আমাকে অভ্যর্থনা জানালেন। এতে বুঝা গেলো, সে সমাজে দুনিয়াবী ঘটনাবলীর সাথে দ্বীনী ব্যাপারসমূহের একটা পরখ ছিলো। তাওবা কবুল হওয়ার বিষয়টা মর্যাদার দিক থেকে ছিলো অনেক বড়ো একটা বিষয় । এটা যেন একটা নতুন জীবন- যা একজন গুনাহগার মানুষকে সমাজের এক উঁচু স্তরে বসিয়ে দেয়। মানুষ ঘোড়া দৌড়ায়ে তাকে সুখবর দেয়ার জন্যে আসে- যে ব্যক্তি কোনো আরোহণ পায় না সে পাহাড়ে চড়ে চীৎকার করে সুসংবাদ দেয় যে, কা’ব তোমার বিপদের সময় শেষ হয়ে গেছে। কারণ তোমার তাওবা কবুল হয়ে গেছে। কা’ব-এর কাহিনী আমাদের কাছে নিম্নোক্ত আয়াতের অর্থ ও এর অন্তর্নিহিত নিগূঢ় তথ্য পরিষ্কার করে দেয় । ‘এমন কি যখন যমীন তার বিশালতা সত্তেও সংকীর্ণ হয়ে গেলো, যখন তার নিজের জীবন তার কাছে সংকীর্ণ হয়ে গেলো এবং তার এটা পাকাপোক্ত বিশ্বাস হয়ে গেলো যে, আল্লাহ ছাড়া আসলে কোনোই আশ্রয়-স্থল নেই ৷’ যমীন তো তার অধিবাসীদের কারণেই বিস্তৃত হয়। যখন যমীনের বাশিন্দারা সহযোগিতা বন্ধ করে দেয়, তখন বিশাল হওয়া সত্তেও যমীনকে মনে হয় একান্ত সংকীর্ণ । শুধু তাই নয়- এমতাবস্থায় খোদ মানুষের নিজের জীবনটাই তার নিজের ওপর একান্ত ক্ষুদ্র ও সংকীর্ণ হয়ে আসে- সব আশ্রয়, সব সাহায্য তার শেষ হয়ে যায়। সে তার দু'চোখে দেখতে পায় যে, তার সামনে আর কোনোই আশার আলো নেই । এখানে আল্লাহ তায়ালা ছাড়া আর কোনোই আশ্রয়স্থল নেই । কোনো ব্যক্তি কিংবা কোনো স্থান আর তাকে আশ্রয় দিতে পারে না । যমীন, আসমান ও এর গোটা চৌহদ্দির একক মালিকানা তার । কিন্তু এখানে সে বিপদ মুসীবত পরীক্ষা, কষ্ট ও আনন্দের চিত্ৰ তুলে ধরার জন্যে কথাগুলো বলা হয়েছে- কা'ব এবং তার দু’জন সাথী যে অবস্থার সম্মুখীন হয়েছিলেন, তাদের সামনে এই মুসীবত থেকে বের হওয়ার কোনো পথই .দেখা যাচ্ছিল্রো না। একমাত্র আল্লাহ তায়ালাই তাদের ওপর দয়া করতে পারেন। অবশেষে সত্যিই আল্লাহ তাদের দিকে দয়ালু দৃষ্টি দিলেন। এর বর্ণনা করা হয়েছে এই ভাবে, ‘অতপর আল্লাহ তায়ালা তাদের তাওবা কবুল করলেন- যেন তারাও আল্লাহর দিকে ফিরে আসতে পারে। অবশ্যই আল্লাহ তায়ালা তাওবা গ্রহণকারী, পরম দয়ালু ৷' অর্থাৎ সে বিশেষ গুনাহ থেকে আল্লাহ তায়ালা তাদের তাওবা কবুল করলেন যেন তারাও আগের গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসতে পারে । তার প্রমাণ কা'ব এভাবে দিলেন, তিনি রসূলকে বললেন, আমার তাওবার অংশ এটাও যে, আমি আমার সমগ্র ধন-সম্পদ আল্লাহ ও তীর রসূলের নামে সদকা করে আমি এ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাই । আল্লাহর নবী তাকে কিছু সম্পদ রেখে দিতে বললেন সে মতে কা'ব খায়বরে তার যে সম্পদ আছে তা রেখে দিতে চাইলেন কা'ব আল্লাহর রসূলকে বলেছেন, ইয়া রাসূলাল্লাহ, নিছক সত্য কথা বলার জন্যে আল্লাহ তায়ালা মুসলমানদের অন্য কোনো মানুষকে এতো বড়ো পরীক্ষায় ফেলেছেন বলে আমি জানি না। অতপর কা'ব যেহেতু শুধু সত্য কথা বলার জন্যেই আল্লাহর এই অনুগ্রহ পেলেন, তাই তিনি হামেশা সত্য বলার প্রতিজ্ঞা করলেন । তিনি সারা জীবন এই প্রতিজ্ঞা পালন করেছেন। | Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।