তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

রসূলুল্লাহ বাকী মুসলমানদের এই তিন জন ব্যক্তির সাথে একটি সামাজিক অবরোধের আদেশ দিলেন । মানুষ সবাই তাদের থেকে আলাদা হয়ে গেলো তাদের সামনেই তাদের দুনিয়া বদলে গেলো। জীবন এক ধরনের বদ্ধ কয়েদখানার মতো হয়ে গেলো । তারা বাজারে যান কিন্তু কেউ তাদের সাথে কথা বলে না, এমনকি ঘরেও তাদের সাথে কারো কথা বলা নিষেধ । এমনকি কা'ব তার প্রিয় চাচাতো ভাই আবু কাতাদার দেয়াল ডিংগিয়ে তাকে আল্লাহর ওয়াস্তা দিয়ে তার সাথে কথা বলতে চান, তিনি শুধু এটুকুই বলেন যে, আল্লাহ ও রসূল ভালো জানেন । একেই বলে সাংগঠনিক জীবনের শৃংখলা, একেই বলে জামায়াতী জিন্দেগীতে নেতার আনুগত্য । পরাজয়ের একান্ত কঠিন সময়ে হোক- কিংবা বিজয়ের প্রচুর আনন্দের সময় হোক, এই আনুগত্যের শৃংখলা মেনে চলতে হবে। রসূল আদেশ দিলেন, কেউ এই তিন ব্যক্তির সাথে কথা বলতে পারবে না। কোনো একটি মানুষ এদের সাথে একটি কথা বলার জন্যে আর মুখ খুললো না। কোনো একজন মানুষ তার সাথে দেখা করে না, কেউ তাকে কিছু দেয় না- তার থেকে কেউ কিছু গ্রহণও করে না, এমনকি তার আপন মানুষরাও বদলে গেলো । কেউ তার সালামের জবাব দেয় না। কারো কাছে কিছু চাইলে সে কোনো প্রতিউত্তর করে না । অপর কথায় এ ছিলো সম্পূর্ণত একটি সামাজিক অবরোধ ৷ মসজিদে গিয়ে নামায পড়েন। একান্তে রসূলের পাশে দাড়ান ৷ ভাবেন, হয়তো এই বুঝি আল্লাহর নবী তার দিকে তাকাবেন, কিন্তু না। তিনি নিজেও যে আল্লাহর আদেশের বাইরে যেতে পারেন না। এ কঠিন অবস্থায় এলো আরেকটি কঠিন পরীক্ষা । সম্বাট গাসসানের কাছ থেকে চিঠি এলো, তোমার অবস্থা এতো খারাপ হয়ে যায় নি যে, তোমাকে অবমাননা করা হবে। তুমি আমাদের কাছে এসে যাও, আমরা তোমাকে পূর্ণ মর্যাদা দান করবো কিন্তু কা'ব সে চিঠিকে চুলায় ফেলে দেন । অবরোধের কঠোরতা এখানেই শেষ নয়, আল্লাহর নবী (স.) আদেশ দিলেন স্ত্রী থেকেও আলাদা থাকতে ৷ কা'ব নিজের প্রিয় স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন । আল্লাহর ফয়সালার অপেক্ষা করতে থাকেন। এ ছিলো তাদের জীবনের এক দিক । এরপর এলো জীবনের দ্বিতীয় দিক। এ দিকটা হচ্ছে তাদের হাসি আনন্দের, নতুন জীবন পাওয়ার ৷ তাদের তাওবা কবুলের সুসংবাদের ৷ সুসং: আবার তাদের নিজ লোকদের কাছে ফিরে যাবার, নতুন জীবন পাওয়ার ৷ কা'ব বলছেন, আমি দিয়েছেন। জীবন আমার ওপর সংকীর্ণ হয়ে এই যমীন তার বিশাল বিশালতা সত্তেও আমার পর তা সংকীর্ণ হয়ে গেছে। এরপর আমি চীৎকার করে সুসংবাদ বহনকারী এক ব্যক্তির আওয়ায শুনলাম ৷ পাহাড়ের ওপর থেকে আগস্তুক বলছে, হে কা'ব বিন মালেক সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে আমি সেজদায় নত হয়ে গেলাম ৷ আমি বুঝতে পারলাম আমার বিপদের ক্ষণ শেষ হয়ে এসেছে। আল্লাহর নবী নিজেই ফজরের নামাযের পর মসজিদে আমার তাওবা কবুলের ঘোষণা দিয়েছেন। দলে দলে লোকেরা আমার দিকে এই সুসংবাদ দেয়ার জন্য আসতে শুরু করলো । মাত্র একদিন আগে যারা আমার সালামের জবাব দেয়নি, আজ তারা পাহাড়ের ওপর |: চড়াও হচ্ছে, যাতে করে সুসংবাদের আওয়াযটা আমাকে তাড়াতাড়ি পৌছাতে পারে। চারদিকে তাকিয়ে দেখলাম সমগ্র দুনিয়া যেন আমার জন্যে আবার বদলে গেলো । আমি রসূলুল্লাহর সাথে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।