‘অচিরেই তোমরা যখন তাদের কাছে ফিরে যাবে, তখন তারা তোমার সামনে কসম খেয়ে বলবে তোমরা তাদের অবজ্ঞা করো, কেননা এরা হচ্ছে কতিপয় নাপাক মানুষ এই ছিলো সেই তিন ব্যক্তির কাহিনী, যা এদের মধ্যে একজন কা’ব বিন মালেক বর্ণনা করেছেন। এর প্রতিটি বাক্যে রয়েছে শিক্ষা । এতে ইসলামী সমাজের মূল কাঠামোর পরিষ্কার একটি চিত্র ভেসে উঠেছে। দেখানো হয়েছে সে কাঠামো কতো মযবুত বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত । তাদের ভেতরটা কতো পরিচ্ছন্ন, তাদের সাংগঠনিক জীবনের ধারণা কতো পরিষ্কার ৷ সর্বোপরি দাওয়াতের জন্যে আল্লাহর আদেশ-নিষেধের মূল্য ও তার আনুগত্য যে কতো জরুরী তা এতে পরিষ্কার হয়ে উঠেছে। এই হচ্ছে কা'ব বিন মালেক ও তার দু'জন সাথী- যারা রসূলের একান্ত কঠিন সময়ে তীর সাথে যুদ্ধে যাওয়া থেকে পেছনে রয়ে গিয়েছিলেন। মানুষের স্বাভাবিক দুর্বলতা তাদের পেয়ে বসেছিলো, যা তাদের ছায়ায় বসা ও আরামের দিকে আকৃষ্ট করে দিয়েছিলো । তারা তাদের আরামকে দূরবর্তী সফরের কষ্ট, গরম ও যাবতীয় ‘| চেষ্টা-সাধনার ওপর প্রাধান্য দিয়েছিলো, কিন্তু রসূলুল্লাহর চলে যাওয়ার পর কা'ব নিজের অপরাধ অনুভব করতে পারলেন তার পারিপার্শ্বিকতা তার অনুভূতিকে জাগিয়ে দিয়ে গেলো। তিনি এ জন্যে চিন্তিত হয়ে পড়লেন। দেখলেন, মোনাফেক ও অক্ষম ব্যক্তিরা ছাড়া অন্য কেউই পেছনে পড়ে নেই, অর্থাৎ দুর্বল, বৃদ্ধ, বালক বালিকা, মহিলা ও অসুস্থ লোকেরাই তখন মদীনায় থাকলো। এর অর্থ হচ্ছে কা'বের ভাষায়, অর্থনৈতিক সংকট মুসলমানদের রসুলুল্পাহর সাথে জেহাদে যাওয়া থেকে আসলেই বাধা দিতে পারেনি । ঘরের মধ্যে শুধু কতিপয় অক্ষম অচল ব্যক্তিই দেখা গেলো অথবা এমন সব ব্যক্তি যাদের ওপর মোনাফেকীর বদনাম রয়েছে। অপর কথায় মুসলিম জামায়াতের কোমরের হাড় কাঠামো তাদের অর্থনৈতিক সংকটের মোকাবেলায় ছিলো অনেক দ্বিতীয় দিকটা ছিলো তাকওয়া । তাকওয়াই হচ্ছে সে জিনিস, যা একজন গুনাহগারকে সত্যের স্বীকারোক্তি ও গুনাহ স্বীকারে উৎসাহ যোগায় ৷ এর পরের ব্যাপারটা আল্লাহর হাতে ৷ এটাই ছিলো সেই ঈমানের চেতনা, যা কা’বকে দিয়ে বলিয়ে ছিলো যে, ইয়া রসূলুল্লাহ! আমি কথা বানাতে জানি, আজ যদি আমি আপনার সামনে না হয়ে কোনো দুনিয়াদার লোকের সামনে থাকতাম, তাহলে আমি বাহানা বানাতাম এবং এভাবেই আমি ছাড়াও পেয়ে যেতাম । কিন্তু আল্লাহর কসম, আমি জানতাম, আমি মিথ্যা বলে আপনাকে হয়তো আজ সন্তুষ্ট করে দিতে পারবো কিন্তু আগামীকাল আল্লাহ তায়ালাই আপনাকে তা বলে দিয়ে আপনাকে আমার ওপর অসন্তুষ্ট করে দেবেন। আর সত্য কথা বলে আপনার অসন্তুষ্টি গহণ করলেও ইনশাআল্লাহ আমি জানি এর পরিণাম ভালোই হবে। আল্লাহর কসম, আমার কোনোই ওযর ছিলো না। আপনার থেকে পেছনে থাকার সময় আমি যথেষ্ট সম্পদশালী ছিলাম, এ ছাড়া আর কোনো কারণ ছিলো না। এতে বুঝা গেলো, গুনাহগার মোমেনের অন্তরে আল্লাহ তায়ালা হাযির আছেন। সে একেই সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে । তার কাছে আল্লাহর সান্নিধ্য সর্বাপেক্ষা শক্তিশালী বিষয় । তার রহমতের অত্যন্ত বিশ্বস্ত আশাবাদী সে । আল্লাহভীতি তার মনে খুবই গভীর । যদিও রসূলের সন্তুষ্টি এদিক থেকে খুবই প্রয়োজনীয় ছিলো। মান-মর্যাদা ও সম্মানের উৎস ছিলো এটিই । যার প্রতি আল্লাহর রসূল সন্তুষ্ট হতেন সমাজে তার মূল্য মর্যাদা এমনিই প্রতিষ্ঠিত হয়ে যেতো । অপরদিকে যার ওপর আল্লাহর রসূল অসম্ভুষ্ট হতেন, তার সমাজে কোনো মূল্যই অবশিষ্ট থাকতো না, কিন্তু একজন ঈমানদার ব্যক্তি মিথ্যা কথা বলে এই সন্তুষ্টি হাসিল করতে চাননি । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।