তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর পক্ষ থেকে আমাদের তাওবা কবুল করার কথা ঘোষণা দেন। অতপর মানুষেরা আমাদের শুভ সংবাদ দেয়ার জন্যে বের হলো। একজন মানুষ আমার দিকে ঘোড়ায় চড়ে আসছে। কাবীলায়ে আসলামের একজন লোক দৌড়ে আমার কাছে এলো, সে পাহাড়ের ওপর উঠলো, তাই ঘোড়ার আরোহীর আসার আগেই তার আওয়ায আমি শুনতে পেলাম, অতপর সে ব্যক্তি আমার কাছে এলো, যার আওয়ায আমি আগেই শুনেছি, সে আমাকে শুভ সংবাদ দেয়ার জন্যে এলো। তাই আমি আমার দুটো কাপড় খুলে তাকে পরিয়ে দিলাম । কেননা সে আমাকে ভালো একটি সুসংবাদ দিতে এলো । সেদিন তাকে দেয়ার মতো আমার কাছে আর কিছুই ছিলো না। অতপর আমি দু'টি কাপড় ধার নিয়ে (চাদর ও লুংগী) তা পরিধান করে রসূল (স.)-এর সাথে দেখা করার জন্যে চলে গেলাম । লোকেরা দলে দলে আমাকে শুভ সংবাদ দিতে লাগলো যে, আমার তাওবা কবুল করা হয়েছে। তারা বলছিলো যে, তোমার কল্যাণ হোক, আল্লাহ তায়ালা তোমার তাওবা কবুল করেছেন। এমন সময় আমি মসজিদে প্রবেশ করলাম ৷ রসূল (স.) তখন মসজিদে অবস্থান করছিলেন। মানুষেরা সবাই তার পাশে বসা ছিলো। তালহা বিন ওয়াবয়দুল্লাহ দৌড়ে এসে আমার সাথে মোসাফাহা করলো এবং মোবারকবাদ জানালো, মোহাজেরদের মধ্যে আর কেউই দাড়াননি। আবদুল্লাহ বলেন, কা'ব কখনো তালহার এই নেকীর কথা ভুলেননি। কা'ব বললেন, যখন আমি রসূলুল্লাহ (স.)-কে সালাম করলাম, তখন তিনি বললেন, তার চেহারা তখন খুশীতে ঝলমল করছিলো, তোমার আজকের দিনটি মোবারক হোক । তোমার মা যেদিন তোমাকে জন্য দিয়েছে তার পর থেকে আজকের দিনটি তোমার জন্য সবচেয়ে বেশী উৎকৃষ্ট । আমি বললাম, ইয়া রসূলাল্লাহ, এটা কি আপনার পক্ষ থেকে, না আল্লাহর পক্ষ থেকে তিনি বললেন, না আমার পক্ষে থেকে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে । খুশীর সময় রসূলুল্লাহর চেহারা এমনি ঝলমল করতো যেন চাদের একটি টুকরা । আমি বললাম, ইয়া রসূলাল্লাহ, আমার তাওবা কবুলের শোকরিয়া হিসেবে আমি আমার সম্পদকে আল্লাহ ও তাঁর রসূলের খেদমতে পেশ করতে চাই । তিনি বললেন, নিজের জন্য কিছু মাল রেখে দাও, এতেই তোমার কল্যাণ রয়েছে। আমি বললাম, আমি আমার সে অংশ রেখে দিচ্ছি যা আমার খায়বরে আছে। আমি বললাম, ইয়া রসূলাল্লাহ, আল্লাহ তায়ালা আমাকে সত্যবাদিতার জন্যই মুক্তি দিলেন। আমর তাওবার পূর্ণতার এটাও একটা অংশ যে, আমি শুধু সত্যই বলবো । আমি এ কথা রসূলুল্লাহর সাথে আলোচনার পর মুসলমানদের মাঝে এমন কেউই নেই যাকে সত্য কথা বলার জন্যে আমার মতো কঠিন পরীক্ষায় ফেলা হয়েছে। অতপর যেদিন থেকে রসূলের সাথে আমি এ ওয়াদা করেছি, সেদিন থেকে আজ পর্যন্ত ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা আমি বলিনি । আমি আশা করি আল্লাহ তায়ালা বাকী জীবনও আমাকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখবেন । আল্লাহ তায়ালা আয়াত নাযিল করলেন- ‘অবশ্যই আল্লাহ তায়ালা নবীর ওপর..... সত্যবাদী লোকদের সাথে থেকো ৷' কা'ব বলেন, আল্লাহর কসম, ইসলাম গ্রহণের পর আজ পর্যন্ত আল্লাহ তায়ালা আমার ওপর এতো বিশাল নেয়ামত দান করেননি, যা আমার মতে রসূলের সামনে সত্য কথা বলার মতো "মুল্যবান হতে পারে। যদি আমি সেদিন রসূলের সামনে অন্য লোকদের মতো মিথ্যা কথা বলতাম, তাহলে আমিও তাদের মতো ধ্বংস হয়ে যেতাম যেমনি করে অন্যান্য মিথ্যা কথা বলা লোকেরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তায়ালা এ পর্যায়ে যে ওহী পাঠিয়েছেন-তাতে সে সব লোকদের জন্যে এমন সব কথা বলেছেন যা অন্য কোনো গুনাহগারের ব্যাপারে সম্ভবত খুব কমই বলেছেন। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।