না । আমি দ্বিতীয় বার এই একই কথা বললাম, সে এবারও চুপ থাকলো । আমি তৃতীয় বার আবার বললাম, এবার আবু কাতাদা বললো, আল্লাহ ও তীর রসূল ভালো জানেন। এ সময় আমার দু’ চোখ বেয়ে অশ্রুধারা নামলো, আমি পেছনে ফিরে দেয়ালের এদিকে চলে এলাম । এই সময়ের কথা । একদিন আমি মদীনার বাজার দিয়ে যাচ্ছিলাম । এমন সময় একজন সিরীয় নিবতী, যে ফসল বিক্রির জন্যে মদীনায় এসেছিলো, বললো, কা'ব বিন মালিকের ঠিকানা কে বলতে পারে? মানুষরা সবাই তাকে আমার দিকে ইশারা করলো। সে কাছে এলো । আমার হাতে সম্াট গাসসানের একটি চিঠি দিলো । আমি পড়ালেখা জানতাম, পড়লাম, তার মধ্যে যা ছিলো তা এই, ‘আমরা জানতে পেরেছি যে, তোমার সাথী তোমার ওপর ভারী অসন্তুষ্ট হয়ে আছেন আল্লাহ তায়ালা তোমাকে এতো হীন করে পয়দা করেননি- পয়দা করেননি এভাবে বিনষ্ট কোনো জীব হিসেবে। তুমি এসে যাও আমাদের কাছে। আমরা তোমার সাথে সহানুভূতিমূলক আচরণ করবো। ‘আমি যখন এই চিঠি পড়ছিলাম, তখন মনে মনে বললাম, এটা অবশ্যই আরেকটি পরীক্ষা! আমি সম্রাটের চিঠিখানা চুলার আগুনে জ্বালিয়ে ফেললাম । আমাদের অবরোধের পঞ্চাশ দিনের চন্লিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর একদিন ' আল্লাহর রসুলের একজন প্রতিনিধি আমার কাছে এলেন এবং আমাকে বললেন, আল্লাহর নবী তোমাকে আদেশ দিয়েছেন, তোমার স্ত্রী থেকে আলাদা থাকো । আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি কি তাকে তালাক দিয়ে দেবো? তিনি বললেন, না, তুমি তার কাছে যাবে না। এই একই ধরনের আদেশ আমার বাকী দু' সাথীকেও পাঠানো হয়েছে। আমি ঘরে এসে নিজ স্ত্রীকে বললাম, তুমি তোমার আপন লোকদের কাছে চলে যাও । ওখানেই থাকো, যতোক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা এর একটা ফয়সালা না করেন। হেলাল বিন উমাইয়ার স্ত্রী রসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রসূলাল্লাহ! হেলাল একজন অক্ষম ও বৃদ্ধ লোক৷ তার কোনো খাদেম নেই । এ অবস্থায় আপনি কি এটা অপছন্দ করবেন, যদি আমি তার খেদমত আঞ্জাম দেই ৷ আল্লাহর রসূল বললেন, না। তবে সে যেন তোমার পাশে.না আসে তিনি বললেন, আল্লাহর কসম, সে তো কিছু করার জন্যে নড়াচড়াও করতে পারেনা । সে তো তখন থেকেই কার্বাকাটি করছে, যখন আপনি তাকে এই আদেশ শুনিয়েছেন। তার অবস্থা এখনো তাই । আমার ঘরের দু'একজন লোক আমাকে বললো, হয়তো রসূল তোমার স্ত্রীকেও এ ধরনের অনুমতি দিতে পারেন। তিনি তো হেলালের স্ত্রীকে তার স্বামীর খেদমতের অনুমতি দিয়েছেন। | আমি বললাম, না এ ব্যাপারে আমি রসূলুল্লাহর কাছে কোনো অনুমতি চাইবো না। আমি একজন জোয়ান পুরুষ ৷ জানি না এই অনুমতি চাইতে গেলে তিনি এর কি জবাব দেন। কা'ব বলেন, আমরা দশ দিন আরো অপেক্ষা করলাম । যেদিন থেকে আমাদের অবরোধের |. হুকুম দেয়া হয়েছে, সে থেকে পুরো পঞ্চাশ দিন অতিবাহিত হয়ে গেলো। কা'ব বলেন, পঞ্চাশ দিন পর আমি আমার ঘরগুলোর মধ্যে একটি ঘরের ছাদে ফজর নামায পড়লাম এ সময় আমি এমন অবস্থায় বসেছিলাম যার বর্ণনা আল্লাহ তায়ালা আয়াতে এমনভাবে বর্ণনা করেছেন যে, আমি জীবন থেকে নিরাশ হয়ে গেছি । যমীন নিজের বিশালতা সত্তেও আমার জন্যে সংকীর্ণ হয়ে গেলো। আমি প্রশস্ত পাহাড়ের ওপর থেকে একজন চীৎকারকারী ব্যক্তির আওয়ায শুনলাম ৷ সে খুব জোরে বলছিলো, হে কা'ব বিন মালেক শুভ সংবাদ তোমার জন্যে! আমি সাথে সাথেই সেজদায় পড়ে গেলাম । আমি বুঝতে পারছিলাম যে, খুশীর সময় এসে গেছে। রসূল (স.) ফজরের নামাযের পর Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।