যাবেন । কিন্তু আমার আশা আছে এর পরিণাম ভালোই হবে । আমি আল্লাহর কসম করে বলছি, আমার আসলেই কোনো ওযর ছিলো না। যখন আমি আপনার পেছনে রয়ে গেছি সে সময়ের চাইতে অন্য কোনো সময়ই আমি এতো সম্পদশালী ছিলাম না । রসূলুল্লাহ বললেন, এ ব্যক্তি সত্যই বলেছে। তিনি আরো বললেন, তুমি ওঠো, যতোক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা তোমার ব্যাপারে ফয়সালা না করেন (আমি কিছুই করতে পারবো না) । অতপর আমি উঠে চলে গেলাম । বনী সালমার কিছু লোক আমার পেছনে পেছনে আসতে থাকলো । তারা বললো, আল্লাহর কসম, আমাদের জানা মতে তুমি তো এর আগে কোনো গুনাহ করোনি । কিন্তু তুমি কি এতোই অক্ষম হয়ে পড়েছিলে যে, তুমি তাদের মতো কোনো ওযর-আপত্তি ও বাহানা পেশ করতে পারলে না, যারা জেহাদে পেছনে পড়ে রয়েছিলো। এভাবে ওযর পেশ করলে আল্লাহর রসূল তোমার জন্যে গুনাহ মাফ চাইতেন, তা কি তোমার জন্যে যথেষ্ট ছিলো না। কা'ব বলেন, এরা আমাকে এভাবে তিরঙ্কার করতেই থাকলো । এমনকি এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে, আমি আল্লাহর নবীর কাছে ফিরে যাবো এবং নিজেকে মিথ্যা প্রতিপন্ন করবো । এ সময় আমি তাদের জিজ্ঞাসা করলাম, আরো কারো সাথে কি এমন ব্যবহার করা হয়েছে, যেভাবে আমার সাথে করা হয়েছে। তারা বললেন, হাঁ, আরো দু'জনের সাথে ও একই আচরণ করা হয়েছে। তারাও তোমার মতো কথা বলেছে এবং তাদেরও তোমার মতো জবাব দেয়া হয়েছে। আমি জানতে চাইলাম, এরা "| কারা? তারা বললো- এরা হচ্ছেন মারারা বিন রাবী’ এবং হেলাল বেন উমাইয়া ওয়াকেফী । আমি দেখলাম, তারা আমার সামনে এমন দু'জন লোকের কথা বললো, যারা উভয়েই ছিলেন নেক অনুকরণের বিষয় ছিলো। যখন তারা তাদের দু'জনের কথা বললো, তখন চলে গেলাম । কা’ব বলেন, রসূলুল্লাহ আমাদের তিনজনের সাথে কথা না বলার জন্যে লোকদের আদেশ দিলেন। পেছনে রয়ে যাওয়া লোকদের মধ্যে আমরা তিনজনই বাকী রইলাম, যাদের ব্যাপারে এই ফয়সালা দেয়া হয়েছে। মানুষেরা আমাদের থেকে দূরে সরে যেতে থাকে অথবা তিনি বলেন যে, মানুষেরা সবাই আমাদের জন্যে বদলে গেছে, এমন কি এ যমীনটাও যেন আমার জন্যে বদলে গেছে। মনে হলো- এ যমীন যেন আর সেই যমীন নয়- যাকে আমরা এতোদিন ধরে চিনতাম । পঞ্চাশ দিন পর্যন্ত আমাদের এ অবস্থা অব্যাহত থাকে। আমার বাকী দু’সাখী অবস্থার সামনে অক্ষম হয়ে ঘরে বসে গেলো । আমি ছিলাম আমার সম্পৃদায়ের মাঝে শক্তিশালী এবং কঠিন। আমি ঘর থেকে বের হতাম, মসজিদে জামায়াতের সাথে নামায আদায় করতাম, বাজারে গলিতে ঘুরাফেরা করতাম ৷ কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না । আমি রসূলের কাছে গিয়ে তাকে কি আমার সালামের জবাবে ঠোট নেড়েছিলেন? অতপর তাঁর একান্ত পাশে গিয়ে নামাযে দাড়াতাম | এবং চুরি করে করে তাকে দেখতাম ৷ যখন আমি নামাযে থাকতাম, তখন তিনি আমার দিকে তাকাতেন। আবার আমি যখন তীর দিকে তাকাতাম, তখন তিনি দৃষ্টি সরিয়ে নিতেন। যখন মুসলমানদের এই অবরোধ দীর্ঘ ও কঠোর হতে লাগলো, তখন আমি একদিন আবু কাতাদার বাগানের দেয়ালের পাশে গেলাম । সে ছিলো আমার চাচাতো ভাই, সবার চাইতে আমার কাছে বেশী প্রিয় ব্যক্তি । আমি সেখানে গিয়ে তাকে সালাম দিলাম, সে কোনো জবাব দিলো না। অতপর আমি বললাম, হে আবু কাতাদা, তোমাকে আমি আল্লাহর ওসীলা দিয়ে বলছি, তুমি কি I জানো না যে, আমি আল্লাহ ও তীর রসূলকে ভালোবাসি । সে চুপ থাকলো, কোনো কথাই বললো Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।