তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় ছিলো সে দল যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবী করে রাখা হয়েছিলো । এরা আল্লাহর ফয়সালার অপেক্ষা করছিলো। আল্লাহ তায়ালা তাদের হয় আযাব দেবেন, না হয় তিনি তাদের মাফ করে দেবেন। এখানে তাদেরই ঘটনা আসছে। তাফসীরে এদের ঘটনা ও তার বিস্তারিত শিক্ষা যেভাবে বর্ণনা করা হয়েছে সেদিকে দৃষ্টিপাত করার আগে চলুন আমরা শুনি, এ তিনজনের একজন তার নিজের কাহিনী সম্পর্কে কি বলেন। এই ব্যক্তি হলেন কাব বিন মালেক । এই দীর্ঘ হাদীসটি ইমাম আহমদ, বোখারী, মুসলিম বর্ণনাকারী যাহবীর সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলছেন, কাব বিন মালেকের ছেলে আবদুল্লাহ ও তার ছেলে আবদুর রহমান এই হাদীস তার পিতার কাছ থেকে বর্ণনা করেছেন। আবদুল্লাহ বিন কাব তার পিতা যখন বার্ধক্যের সময় অন্ধ হয়ে পড়েছিলেন, তখন তিনি তার পথ প্রদর্শক ছিলেন। কা’ব বলছেন, আমি তবুকের যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধে রসূলের পেছনে থাকিনি ৷ অবশ্য আমি বদরের যুদ্ধেও শরীক হতে পারিনি । কিন্তু সে যুদ্ধে শরীক না হওয়ার জন্যে কাউকে শাস্তির হুমকি দেয়া হয়নি। আল্লাহর নবী ও মুসলমানরা কোরায়শদের কাফেলার পথ রোধ করার জন্যে অভিযানে বের হয়েছিলেন । পরে ঘটনাক্রমে আল্লাহর ইচ্ছায় উভয় দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে গেলো। আমি ‘বাইয়াতে আকাবা'’র রাতে আল্লাহর নবীর পাশে উপস্থিত ছিলোম। আমরা রসূলের পাশে বসে আনুগত্যের ও অংগীকারের শপথ করছিলোম । বদরের প্রান্তরে যোগদানের মতোই সে অংগীকারকে আমি বেশী ভালোবাসি, যদিও বদরের ঘটনা মানুষের মাঝে বেশী প্ৰসিদ্ধি লাভ করেছে। তবুকের যুদ্ধে রসূলের পেছনে থেকে যাওয়ার আসল ঘটনা হচ্ছে এই যে, আমি তখন এতো সম্পদের অধিকারী ছিলাম যে, অন্য কোনো সময়ে আমার হাতে এতো মাল সম্পত্তি ছিলো না। আল্লাহর কসম, আমার কাছে তখন দুটো সওয়ারীর উট মওজুদ ছিলো, অন্য কোনো সময়ে এমনটি হয়নি । রসূলুল্লাহ যখন সাধারণত কোনো যুদ্ধের জন্যে বের হতেন, তখন ভিন্ন এক যুদ্ধ কৌশল অবলম্বন করতেন। যেদিকে যাবার এরাদা থাকতো, সেদিকে না গিয়ে অন্যদিক দিয়ে মদীনা থেকে বের হতেন। কিন্তু তবুকের যুদ্ধে তিনি এ ধরনের কোনো কৌশল অবলম্বন করেননি । পরিষ্কার করে বলে দিলেন- তিনি সিরিয়া অভিমুখে রোমানদের সাথে যুদ্ধ করার জন্যে যাবেন। এটা ছিলো প্রচন্ড গরমের সময় । রাস্তা ছিলো অনেক দীর্ঘ, পথে পাহাড় ও মরুভূমি ছিলো। শত্রুর সংখ্যা আমাদের তুলনায় ছিলো অনেক বেশী । আল্লাহর নবী পরিষ্কার করে সবাইকে বলে দিলেন- সবাই যেন দুশমনদের সাথে যুদ্ধ করার জন্যে পূর্ণাংগ প্রস্তুতি খহণ করে। রসূলের সাথে যাবার মতো মুসলিম বাহিনীর সংখ্যা ছিলো অনেক৷ তাদের সবার নাম সংরক্ষণের জন্যে সেখানে কোনো খাতাপত্র ছিলোনা। কা’ব বলেন, যদি কোনো মানুষ অনুপস্থিত থাকতে চাইতো- যতোক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তা প্রকাশ করার জন্য কোনো ওহী না আসতো সে অনুপস্থিত থাকতে পারতো । রসূলুল্লাহ (স.) যে সময় এ যুদ্ধের কথা বললেন, তখন গাছে গাছে ফলে পাক ধরেছে । তার ছায়ায় বসে থাকাটা আমার ভালো লাগতো । রসূল ও তার সাথী মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি পর্ব শেষ করে নিয়েছিলেন । আমিও প্রতিদিন সকাল বেলায় তাদের সাথে যেতাম, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই ফিরে আসতাম । ওদিকে মনে মনে বলতাম যে, আমি যখনি চাইবো | সাথে সাথেই প্রস্তুতি গহণ করতে পারবো । এভাবেই আস্তে আস্তে মুসলমানদের যাবতীয় প্রস্তুতি Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।