ক্ৰমান্বয়ে এই নবাগতদের ক্রুটি সংশোধিত হতে থেকেছে, পরিশুদ্ধি, পবিত্রতা, সমন্বয় ও একাত্মতা বৃদ্ধি পেয়েছে এবং দুর্বল ঈমানধারী, মোনাফেক, সন্দেহ সংশয়ে দোদুল্যমান, ভীরু ও অমুসলিম আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেদের আকীদা ও আদর্শে অস্পষ্টতার প্রশ্রয়দানকারীদের সংখ্যা ক্রমেই কমে এসেছে । কমতে কমতে মক্কা বিজয়ের সময় ইসলামী সমাজ সামগ্রিকভাবে মোহাজের ও আনসারদের সাথে সমন্বয় ও একাত্মতার মাধ্যমে তাদের মানের নিকটবর্তী হয়ে গিয়েছিলো আল্লাহর মনোনীত প্রশিক্ষণ পদ্ধতি তাদেরকে যে মানে পৌছে দিতে চেয়েছিলো, তারা প্রায় সেই মানেই পৌছে গিয়েছিলো। এতদসত্ত্বেও একথা অস্বীকার করা যাবে না যে, আদর্শগত আন্দোলনের প্রভাবেই মোমেনদের উৎকর্ষ ও পরিপব্ৃতার মানে কিছু না কিছু তারতম্য ছিলো । আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ত্যাগ, তিতিক্ষা, অবিচলতা ও আপোসহীনতা, অগ্ন্পরীক্ষায় কৃতকাৰ্যতা ও প্রাথমিক যুগের মোমেন হওয়া ইত্যাদির কারণে মোমেনদের বিভিন্ন গোষ্ঠী বিশিষ্টতা লাভ করেছিলো। যেমন মোহাজের ও আনসাররা প্রথম ইসলাম গ্রহণকারী হিসাবে, তাদের মধ্য. থেকে আবার এক গোষ্ঠী বদরযোদ্ধা হিসাবে, একটা গোষ্ঠী হোদায়বিআয় বায়য়াতুর রিদওয়ানে অংশগ্রহণকারী হিসাবে এবং মক্কা ত্যাগী মোজাহেদ ও পরের ত্যাগী মোজাহেদরা মান ও মর্যাদার দিক দিয়ে বিশিষ্ট হয়েছিলেন। এবার সংক্ষেপে এই সূরার প্রধান প্রধান আলোচিত বিষয়, বিশেষত মুসলিম রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা তুলে ধরছি । বস্তুত এ সূরায় যে বিধি বিধান অন্তর্ভুক্ত হয়েছে, তা হচ্ছে সর্বশেষ নাযিল হওয়া বিধান এবং তা ইসলামী জীবন ব্যবস্থার আন্দোলনী ধারারও সর্বোচ্চ, সর্বশেষ্ঠ পদ্থা ও পদ্ধতি । নবম পারায় সূরা আনফালের ভূমিকায় ইসলামী জীবন ব্যবস্থার প্রকৃতি ও স্বভাব সম্পর্কে আমি কিছু জরুরী কথা বলে এসেছি। এই সূরায় বিধৃত সর্বশেষ বিধি বিধানকে বুঝার জন্যে ওই কথাগুলোর পুনরাবৃত্তি করা প্রয়োজন মনে হচ্ছে। যদিও এতে ‘ফী যিলালিল কোরআনের'ই কিছু বক্তব্যের পুনরাবৃত্তি হবে, কিন্তু সূরা তাওবার আয়াতগুলোকে বুঝার জন্যে তা খুবই জরুরী । আনফালের ভূমিকার ওই অংশটি নিম্নরূপ হয়াম ইবনুল কাইয়েম স্বীয় গ্রন্থ ‘যাদুল মায়াদে'র একটি অধ্যায়ে ইসলামের জেহাদ সংক্রান্ত বিধানের চমৎকার সার নির্যাস তুলে ধরেছেন। তিনি ওই অধ্যায়টার শিরোনাম দিয়েছেন। ‘নবুওত থেকে ইন্তেকাল পর্যন্ত কাফের ও মোনাফেকদের ব্যাপারে অনুসৃত নীতি ।' এই অধ্যায়ে তিনি বলেন, ‘মহান আল্লাহ সর্ব প্রথম তাঁর কাছে যে ওহী নাযিল করেন তা ছিলো এই যে, তিনি যেন তার সৃষ্টিকর্তা প্রভুর নামে পাঠ করেন৷ এটি ছিলো তাঁর নবুয়তের সূচনা । এ সময় তিনি শুধু তাকে ব্যক্তিগতভাবে পাঠ করার নির্দেশ দেন। এ সময় তাকে তাবলীগ বা প্রচারের কোনো আদেশ দেননি । পরবর্তী পর্যায়ে তার ওপর নাযিল করা হয়, ‘হে কম্বলাচ্ছাদিত, ওঠো এবং সতর্ক করো’ সুতরাং ইকরা’ বা পাঠ করো বলে আল্লাহ তাকে নবী বানালেন, ‘আর হে কম্বলাচ্ছাদিত, ওঠো এবং সতর্ক করো’ বলে তাকে রসূল পদে উন্নীত করলেন । অতপর তিনি তার সতর্ক করলেন, সমগ্র আরব জাতিকে সতর্ক করলেন, সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করলেন এভাবে তার নবুওতের পর তিনি দশ বছরেরও অধিক সময় কোনো লড়াই বা জিযিয়া করো আরোপ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।