অর্ধেক করে খেতেন । বেশ কিছু বার এমন হয়েছে যে, একটা খেজুর কয়েকজন লোক ভাগ করে খেয়েছেন। একজন একটু চুষে কিছু পানি পান করে নিতেন, আবার দ্বিতীয়জন তার কিছু অংশ জিহবায় চুষে সামান্য পানি খেয়ে নিতেন । অতপর আল্লাহ তায়ালা তাদের ওপর করুণার দৃষ্টি দিলেন, তাদের ভালোয় ভালোয় যুদ্ধ থেকে ফিরিয়ে আনলেন । ইবনে জারীর আবদুল্লাহ বিন আব্বাসের বর্ণনায় ওমর ইবনে খাত্তাব সম্পর্কে বলছেন, তিনি বলেছেন, আমরা রসূলের সাথে তবুকের দিকে রওনা দিলাম । আমরা একটি শিবিরের পাশে পৌছলাম ৷ আমরা অত্যন্ত কঠিন পিপাসায় কাতর হয়ে গেলাম। এমনকি এক পর্যায়ে আমাদের মনে হয়েছিলো যে, আমাদের ঘাড় বুঝি ভেংগে যাবে। আমাদের কোনো একজন লোক যখন পানির জন্যে গিয়ে ফিরে আসতো না, তখন আমরা ধরেই নিতাম যে, আসলেই সে ব্যক্তির ঘাড় ভেংগে পড়েছে, সে আর বেঁচে নেই । কিছু কিছু লোক নিজেদের উট যবাই করে উটের থলিতে জমা করে রাখা পানি পান করতো । কিছু পানি বুকের সাথে জড়িয়ে পরের জন্যে বাচিয়ে রাখতো । ইবনে জারীর আয়াতে বর্ণিত ‘কঠিন সময়’ এর অর্থ বলেছেন, যোদ্ধাদের কাছে সফরের প্রয়োজনীয় খরচপাতি, সাওয়ারী জন্তু, খাবার ও পানীয় বস্তুর তীর অভাব ছিলো । ‘তাদের মধ্যকার একটি দলের মন বাকা হয়ে পড়ার উপক্রম হয়েছিলো’ এ আয়াতের অর্থ হচ্ছে যে, তাদের সত্য থেকে দূরে সরে যাওয়ার উপক্রম হয়ে ছিলো তারা রসূলের দ্বীনে সন্দেহ পোষণ করতে শুরু করলো । যে কষ্ট তারা ভোগ করছিলো, তার কারণে এবং সফর ও যুদ্ধের কষ্টের কারণে তাদের অস্তরে কিছু বতক্রতা সৃষ্টি হচ্ছিলো ৷ কিন্তু অতপর আল্লাহ তায়ালা তাদের ওপর দয়া করলেন তারা দ্বীনের ওপর আবার দৃঢ় হয়ে দাড়িয়ে গেলো । এই কঠিন পরিস্থিতিতে মুসলিম জনগোষ্ঠীর মাঝে যে বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষের জন্ম হয়েছে, তার চিত্র আল্লাহ তায়ালা এসব বর্ণনায় আমাদের সামনে রাখছেন। এর উদ্দেশ্য হচ্ছে সে সব মানুষের ঈমানের বিভিন্ন পর্যায়গুলো আমাদের সামনে তুলে ধরা । একদল ছিলো পাকাপোক্ত ঈমানদার । আরেক দল যাদের অন্তরে যুদ্ধের কঠিন অবস্থার কারণে কিছুটা দ্বিধা সংশয় সৃষ্টি হয়েছিলো । একদল ছিলো, যারা কোনো সন্দেহের কারণে নয়, এমনিই আরামের জন্যে জেহাদ থেকে বেচে থাকতে চাইলো । একদল ছিলো যাদের মধ্যে সামান্য কিছু মোনাফেকী ছিলো আরেক দল লোক ছিলো যারা মোনাফেকীতে অভ্যস্ত । অপর একদল মোনাফেক- যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনা প্রণয়ন করলো । এর প্রতিটি স্তর ও এদের প্রতিটি দলের অবস্থা পর্যালোচনা করলে দেখা যাবে, একদিকে আল্লাহ তায়ালা সে সময়কার লোকদের সামাজিক ও জাতীয় সংগঠনের অভ্যন্তরীণ পরিচয় তুলে ধরেছেন। অপরদিকে এর ফলে তবুকের যুদ্ধ যে কতো কঠিন ও দুঃসহ যাত্রার ব্যাপার ছিলো, তাও সবার সামনে পরিষ্কার হয়ে যায়৷ সম্ভবত রোমানদের সাথে মোকাবেলার মুসলমান দলের এই অবর্ণনীয় কষ্ট তাদের ঈমানী মর্যাদাকে সমুন্ৃত করা ও তাদের পারস্পরিক মানদণ্ড নির্ধারণের জন্যেই এই ব্যবস্থা নেয়া হয়েছিলো । যুদ্ধের এই কঠিন অবস্থায় কিছু লোক যুদ্ধে না গিয়ে পেছনে পড়ে থাকলো। তাদের অধিকাংশই ছিলো মোনাফেক, যাদের বর্ণনা আমি করেছি। কিছু সংখ্যক মুসলমান যারা সন্দেহ-সংশয়ে নয়, এমনিই অলসতা ও অতিশয় আরামপ্রিয়তার জন্যে পেছনে থেকে গেছে, এরা ছিলো আবার দু'ভাগে বিভক্ত । এক ছিলো তাদের দল, যাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আগেই বলা হয়েছে। এরা নেক আমলের সাথে কিছু কিছু খারাপ কাজও মিলিয়ে মিশিয়ে নিয়েছিলো এবং তারা নিজেদের গুনাহের কথা নিজেরা স্বীকার করে নিয়েছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।