তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ফেলে দেবে অথবা তাকে পাথরের নীচে চাপা দেবে। আল্লাহর পক্ষ থেকে রসূলকে এ খবর আগেই জানিয়ে দেয়া হয়েছিলো সাথে সাথেই তিনি লোকদের বললেন, যেন পাহাড়ের উপত্যকার পথ ধরে এগিয়ে চলে৷ তিনি নিজে পাহাড়ের ওপরের পথ দিয়ে চলতে থাকলেন । যে সব মোনাফেক এ ষড়যন্ত্র করেছিলো তারা তীর সাথে সাথেই ছিলো। তারা পুরো পরিকল্পনা এঁটে রেখেছিলো রসূল (স.) আম্মার বিন ইয়াসার ও হোয়ফা বিন আল ইয়ামানকে তীর সাথে চলার জন্যে আদেশ দিলেন । আশ্মার উটের রশি ধরলেন হোযায়ফা উট চালিয়ে নিচ্ছিলেন। এ অবস্থায় যখন তারা চলতে থাকলেন, তখন লোকেরা শুনলো যে, তারা এদের ঘিরে ফেলেছে । রসূল (স.) কিছুটা রেগে গেলেন। হোয়ফা রসূলের রাগ দেখলেন । হোযায়ফার কাছে একটি ঢাল ছিলো, তিনি এ ঢালকে তাদের সওয়ারীর মুখের দিকে রাখলেন । ষড়যন্ত্রকারীরা যখন হোযায়ফাকে দেখলো, তখন তাদের বিশ্বাস হয়ে গেলো যে, তিনি তাদের পরিকল্পনা টের পেয়ে গেছেন। তখন তারা তাড়াতাড়ি সরে গিয়ে মানুষদের সাথে মিশে গেলো হোযায়ফা সরাসরি রসূলের কাছে চলে এলেন এবং তার সাথে দেখা করলেন রসূল (স.) এদের উভয়কে আদেশ করলেন, তারা সে মোতাবেক দ্রুত এ পথ অতিক্রম করে চলে গেলেন এবং ওধারে গিয়ে অন্য মানুষদের জন্যে অপেক্ষা করলেন। অতপর রসূল হোয়ফাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি এদের চিনতে পেরেছো। তিনি বললেন, রাতের অন্ধকারে এরা যখন হামলা করার জন্যে এসেছে, তখন আমি শুধু এদের সওয়ারী চিনেছি। অতপর রসূল তাকে বললেন, তুমি জানো- এই আরোহীদের উদ্দেশ্য কী ছিলো? তিনি বললেন, না আমি জানি না। এরপর আল্লাহর নবী আম্মার ও হোযায়ফাকে বললেন এ ষড়যন্ত্রকারীদের লক্ষ্য কি ছিলো । তিনি এদের কাছে এই ষড়যন্ত্রকারীদের নাম পর্যন্ত বলেছেন এবং তাদের বললেন, কথাটা সম্পূর্ণ গোপন রাখতে ৷ তারা উভয়ে আরয করলো ইয়া রসূলাল্লাহ, আপনি কি এদের হত্যার আদেশ দেবেন না? আল্লাহর নবী বললেন, আমি এটা পছন্দ করি না লোকেরা বলাবলি করবে যে, মোহাম্মদ নিজ সাথীদের হত্যা করে।. যুদ্ধে না যাওয়া তিন সাহাবীর তওব্বা ককব্বুন্দ ইবনে কাসীর বেদায়া ওয়ানেহায়ায় লিখেছেন যে, ইবনে ইসহাকের বর্ণনা মতে রসূলাল্লাহ (স.) এ ষড়যন্ত্রকারীদের নাম শুধু হুযায়ফা বিন আল ইয়ামানকে বলেছেন। ইবনে কাসীরের বর্ণনায় এটিই অধিকতর সত্য (১) তাবুকের যুদ্ধে মুসলমানদের ওপর যে কঠিন দুঃসময় আপতিত হয়েছে তার বিবরণ কয়েকটি রেওয়াতেই বর্ণিত হয়েছে। ইবনে কাসীর তার তাফসীরে বলেন, ‘অবশ্যই আল্লাহ তায়ালা নবীর ওপর, মোহাজেরদের ওপর ও আনসার ওপর দয়া করেছেন। সে সব মোহাজের ও আনসার যারা নিতান্ত কঠিন অবস্থায় নবীর অনুসরণ করেছে এমন কি তাদের একটি ছোট দলের অন্তর বাকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়েছিলো। অতপর আল্লাহ তায়ালা তাদের মাফ করে দিলেন। অবশ্যই আল্লাহ তায়ালা ছিলেন তাদের প্রতি অত্যন্ত দয়ালু ।' এ আয়াতটি মোজাহেদ এবং অন্যান্যদের মতে তবুকের যুদ্ধের ব্যাপারেই নাযিল হয়েছে। এর কারণ ছিলো, মুসলমানরা তখন অত্যন্ত কঠিন অবস্থায় তবুকের দিকে রওনা দিয়েছিলো । সময়টা ছিলো দুর্ভিক্ষের, গরম ছিলো অনেক বেশী- পথের সাজ সরঞ্জাম ও পানির পরিমাণ ছিলো খুব কম ৷ কাতাদা বলেন, মুসলমানরা তবুকের দিকে প্রচন্ড গরমের সময় বের হয়েছিলো। এতো কঠিন কষ্ট ছিলো যার বিস্তারিত বিবরণ শুধু আল্লাহরই জানা ৷ তারা ভীষণ ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলেন । এমনকি আমাদের সামনে বলা হচ্ছিলো যে, তারা দু'জন মানুষ একটি খেজুর অর্ধেক (১) ইবনে ইসহাক থেকে বর্ণিত সীরাতে ইবনে হিশাম গ্রন্থে অবশ্য আমি এ ঘটনার উল্লেখ পাইনি। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।