তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আৰু খায়সামা রসূলের কাছে যখন পৌছলেন, তখন তিনি তবুকে শিবির শুরু করতে যাচ্ছিলেন। কিছু লোক রসূলকে বললেন, একজন সওয়ারী এদিকে আসছে । আল্লাহর রসূল বললেন, আল্লাহ করুন এ আবু খায়সামা হোক। লোকেরা বললো, হা এতো সত্যিই আবু খায়সামা। আবু খায়সামা উট থেকে নেমে আগেই রসূলের কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন রসূল (স.) বললেন, হে আবু খায়সামা তোমার অমংগল হোক, (একান্ত ধমক দেয়ার জন্যে)। অতপর তিনি সমগ্র কাহিনী রসূলকে শোনালেন । রসুলুল্লাহও এসব শুনে তার জন্যে কিছু ভালো কথা বললেন এবং দোয়া করলেন ইবনে ইসহাক বলেন, মোনাফেকদের মধ্যে বনী আমর বিন আওফের ভাই ওদিয়া বিন সাবেত ও বনী সালমা গোত্রের পৃষ্ঠপোষক আসজা গোত্রের এক ব্যক্তিও ছিলো, যার নাম মোখশেন বিন হুমায়র । ইবনে হিশামের মতে তার নাম ছিলো মোখশী । তারা একজন আরেকজনকে বললো, রসূল (স.) যখন তাবুকের দিকে রওনা দিলেন, তখন এরা মনে করেছো নাকি? আল্লাহর কসম, আমরা তো দেখতে পাচ্ছি আগামী কাল তোমাদের সবাইকে রশিতে বেধে ফেলা হবে। আসলে এরা এসব কথা মুসলমানদের ভয় দেখানো ও কাপুরুষতা সৃষ্টি করার জন্যেই ছড়াচ্ছিলো। অতপর মোখশে বিন জুমায়র বললো- তোমাদের এসব কথার ফলে আমাদের ব্যাপারে কোরআনের কোনো আয়াত নাযিল হবার আগে ভালো হবে আমাদের সবাইকে যদি একশত করে বেত্রাঘাত করা হয় । ইবনে ইসহাক আরো বললেন, আমি যদ্দর জানতে পেরেছি, রসূল (স.) আম্মার বিন ইয়াসারকে বললেন, তুমি এই জাতির কাছে যাও। কেননা এরা নিজেরা জ্বলে গেছে। যাও, যা কিছু এরা বলেছে সে ব্যাপারে এদের কাছে জিজ্ঞাসা করো । যদি তারা অস্বীকার করে, তাহলে বলবে, হা তোমরাই তো এসব কথা বলেছিলে । কথানুযায়ী আম্মার সেখানে গেলেন এবং তাদের এ কথা বলে দিলেন । তখন তারা রসূলের কাছে ফিরে এসে নানা রকম ওজুহাত পেশ করতে শুরু করলো । ওদীয়া বিন সাবিত রসুলের কাছে এলো । তখন রসুলুল্লাহ তার সওয়ারী দীড় করিয়ে রেখেছিলেন ওদীয়া রসূলের উটনীর পেটে বাধা রশি ধরে রেখেছিলো এবং বলতে থাকলো, ইয়া রসূলাল্লাহ, আমরা তো এদিক সেদিকের কথা বলে একটু তামাশা করছিলাম ৷ এ কথার ওপর আল্লাহর এই আয়াত নাযিল হলো । ‘তুমি যদি তাদের জিজ্ঞেস করো, তারী বলবে, আমরা তো একটু খেল তামাশা করছিলাম । তুমি তাদের বলো, তোমরা কি আল্লাহ, তার আয়াত ও তীর রসূলের সাথে তামাশা করছে? মোখশেন বিন জুমায়র বললো, আমাকে আমার নাম ও আমার পিতাকে তার নাম বসিয়ে দিলো। এই আয়াতে যাকে মাফ করা হয়েছে সে ছিলো এই মোখশেন বিন জুমায়র । সে নিজের নাম বদলে আবদুর রহমান রেখে নিলো এবং আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তায়ালা যেন তাকে শহীদের মৃত্যু দেন এবং কেউ যেন তার এ শহীদী মৃত্যুর খবর না জানে । পরে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন এবং কেউই এ ব্যাপারে কিছুই জানতে পালো না। ইবনে লাহিয়া, আবি আসওয়াদ থেকে এবং আবি আসওয়াদ ওরওয়া বিন যুবায়র থেকে বর্ণনা করেন, রসূল (স.) যখন অর্ধেক মাস পর তবুক থেকে ফিরলেন। সেখানে তাকে কোনোই যুদ্ধ করতে হয়নি রাস্তায় মোনাফেকদের একটি দল একান্ত গাফেল অবস্থায় খারাপ উদ্দেশ্যে রসুলের ওপর আক্রমণ করতে চাইলো । তারা ইরাদা করেছিলো, পাহাড়ের ওপর থেকে তার ওপর পাথর Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।