তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণনায় জানা যায়- যারা পেছনে থেকে গেছে, তাদের সংখ্যা একশ'র কম ছিলো, রসূলুল্লাহ (স.) যখন রওনা দিলেন, তখন আবদুল্লাহ বিন উবাই তার মোনাফেক সাথী ও আরো যারা দ্বিধাদ্বন্দ্বে নিমজ্জিত ছিলো, তারা সবাই পেছনে রয়ে গেলো । অতপর আল্লাহর রসূল বাহিনী নিয়ে চলতে থাকলেন দু' একজন মাঝে মাঝে বাহিনী থেকে আলাদা হতে থাকলো । লোকেরা রসূলকে বললো, ইয়া রসূলাল্লাহ, অমুক ব্যক্তি পেছনে রয়ে গেছে। তিনি বললেন, তার কথা ছেড়ে দাও ৷ এর মধ্যে কোনো কল্যাণ থাকলে আল্লাহ তায়ালা তাকে তোমাদের সাথে মিলিয়ে দেবেন নতুবা তাকে পেছনে ফেলে রেখে আল্লাহ তায়ালা তাদের থেকে তোমাদের শান্তি দিলেন। এমনকি এক পর্যায়ে একজন এসে বললো, আবু যর পেছনে রয়ে গেছে। আসলে তার উটটাই ছিলো মন্থরগতিসম্পন্ব । রসূল বললেন, তার কথা ছেড়ে দাও । এর মধ্যে কোনো ভালোই থাকলে আল্লাহ তায়ালা অচিরেই তাকে তোমাদের সাথে মিলিয়ে দেবেন। আর যদি এমনটি না হয়ে থাকে, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের তার কাছ থেকে শাস্তি দিলেন। ওদিকে আবু যর তার উটের পাশে বসে অপেক্ষা করছিলেন, এই বুঝি উট চলতে শুরু করে। তখন দেখা গেলো যে, উট বড়ো দেরী করে ফেলছে। তখন তিনি সমস্ত সামানপত্র নিজের কাধে তুলে নিলেন এবং পদ্ব্জেই রসূলের পেছনে চলতে শুরু করলেন । যখন আল্লাহর নবী দ্বিতীয় মনযিলে পৌছলেন, তখন কোনো একদল সাথী পেছনে দেখলেন এবং বললেন, ইয়া রসূলুল্লাহ, একজন ব্যক্তি আমাদের পেছনে একা একা হেঁটে হেঁটে আসছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ করুন যেন আৰু যর হয়। যখন লোকেরা ভালো করে আগস্তুকের প্রতি তাকালো, তখন দেখলো ইয়া রসূলুল্লাহ আসলেই এ ব্যক্তি হচ্ছে আবু যর । আল্লাহর রসূল বললেন, আল্লাহ তায়ালা আবু যরের ওপর রহম করুন। সে একাই লড়বে একই মরবে এবং একাই তাকে পুনরায় উঠানো হবে। এদিকে রসূলের চলে যাওয়ার কয়দিন পর আবু খায়সামা মদীনায় ফিরে এলো । তখন প্রচন্ড গরমের সময়। সে এখানে এসে দেখলো, তার দু স্ত্রী বাগানে দুটি সুন্দর জায়গা বানিয়ে তার জন্যে ঠান্ডা পানীয় নিয়ে অপেক্ষা করছে। সাথে কিছু ভালো ভালো খাবার ৷ যখন সে বাগানে ঢুকলো এবং নির্দিষ্ট জায়গায় দাড়িয়ে গেলো, উভয় স্ত্রী ও তাদের যাবতীয় আয়োজন সে দেখলো । অতপর বললো আল্লাহর নবী প্রচন্ড খরায় তাপে গরমে থাকবেন, আর আবু খায়সামা থাকবে ঠান্ডা ছায়ার মধ্যে ভালো খাবার ভালো পানীয় ও দু’জন সুন্দরী মহিলার পাশে! এটা কোন্‌ ধরনের ইনসাফ? অতপর বললো, আমি তোমাদের কারো আরামদায়ক স্থানে যাবো না, আমি বরং রসূলের সাথে গিয়ে মিলিত হবো । তোমরা আমার যাবার প্রস্তুতি করো, আমার খরচপাতি জমা করে দাও । অতপর সে নিজের পানি ধোয়ানোর উট বের করলো এবং তার ওপর চড়ে রওনা করে রসূলের খৌজে বের হলো । যখন রসূলুল্লাহ তাবুকের পাশে পৌছে গেলেন, তখন তিনি এসে রসূলের সাথে মিলিত হলেন। ওদিকে ওমায়ের বিন ওয়াহাব জুময়ীও রসূলের খোজে মদীনা থেকে বের হয়ে তাবুকের দিকে রওনা দিলেন। এরা রাস্তায় এসে একজন আরেকজনকে পেলেন । তাবুকের একান্ত পাশে পৌছে আবু খায়সামা ওমায়েরকে বললেন, আমার গুনাহ হচ্ছে একটা, আমি এর একটা সমাধান করতে চাই । তুমি যদি একটু পরে আসো, তাতে তেমন কোনো ক্ষতি তো নেই । আমি আগে গিয়ে রসূলের সাথে দেখা করি কথানুযায়ী ওমায়ের তাই করলেন। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।