তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

অতপর একদল পুরুষ রসূলের দরবারে এলো। এরাই হচ্ছেন সেই ক্রন্দনকারী দল ৷ তারা ছিলো আনসার ও অন্য কিছু লোকের সমন্বয়ে সাতজন ব্যক্তি । তারা রসূলের কাছে সওয়ারী চাইলো। অর্থাৎ তারা সওয়ারী চাইলো যাতে চড়ে তারা যুদ্ধের যমীনে হাযির হতে পারে। এটা তাদের প্রয়োজন ছিলো। আল্লাহর নবী বললেন- আমার কাছে এমন কিছু নেই যাতে আমি তোমাদের আরোহণ করাতে পারি । এই লোকগুলো ফিরে গেলো, এমন অবস্থায় যে, তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিলো। তারা ছিলো চিন্তিত । কেননা তাদের কাছে যুদ্ধে যাবার মতো খরচপাতি ছিলোনা । ইবনে ইসহাকের বর্ণনায় আছে, ইবনে ইয়ামীন বিন উমায়ের বিন কা'ব নুয্রী একবার আবু লায়লা আবদুর রহমান বিন কা'ব ও আবদুল্লাহ বিন মুগাফফালের সাথে সাক্ষাত করলেন (এই দু'জন ছিলেন সেই সাত জন ক্রন্দনকারীদের অন্যতম) । তিনি দেখলেন এরা দু'জন কাদছেন। গিয়েছিলাম যুদ্ধের সওয়ারী চাইতে ৷ কিন্তু তার কাছে আমাদের আরোহণ করানোর মতো কোনো সওয়ারী ছিলো না আর আমাদেরও এমন কোনো সংগতি নেই যে, আমরা তীর সাথে শামিল হতে পারি । তিনি একথা শুনে তার নিজের পানি পান করানোর উটটি তাদের দিয়ে দিলেন সাথে কিছু খেজুরও দিলেন। তারা এতে খুশী হয়ে রসূলের সাথে রওনা দিয়ে চলে গেলেন। ইবনে ইসহাক থেকে ইউনুস বিন রাকিবের বর্ণনায় আছে, আলবা বিন যায়েদ ক্রন্দনকারী সাত জনের একজন) রাতের বেলায় ঘর থেকে বের হয়ে গেলেন এবং আল্লাহর ইচ্ছা মতো অনেক নামায আদায় করলেন । তারপর আল্লাহর কাছে কীদতে লাগলেন, বললেন, ইয়া আল্লাহ, তুমি জেহাদের আদেশ দিলে এবং সে জন্যে উৎসাহও দিলে। কিন্তু আমাকে এমন কোনো সামান দিলে না যা দিয়ে আমি শক্তি পেতে পারি। তোমার রসুলের কাছেও এমন কোনো সওয়ারী ছিলো না- যাতে তিনি আমাকে যুদ্ধের জন্যে আরোহণ করাতে পারেন। আমি প্রত্যেক মুসলমানকে তার প্রত্যেকটি যুলুম, যা সে আমাকে পৌছিয়েছেচশারীরিকভাবে হোক, আর্থিকভাবে হোক অথবা অন্য কোনো ভাবে, তা সাদকা করে দিলাম । অতপর সকাল বেলায় সে লোকদের সাথে শামিল হয়ে রসূলের কাছে গেলো আল্লাহর রসূল জিজ্ঞেস করলেন, গত রাতের সদকা প্রদানকারী ব্যক্তি কোথায়? কিন্তু কেউই দাড়ালো না । তিনি আবার বললেন, সাদকা প্রদানকারী কোথায় সে যেন দাড়ায়! অতপর সে ব্যক্তি দাড়ালো ৷ রসূলুল্লাহ তাকে বললেন, সুখবর গ্রহণ করো, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, তোমার সাদকা সে সব যাকাতের মধ্যে শামিল হয়ে গেছে, যাকে আল্লাহর দরবারে কবুল করা হয়েছে। অতপর আল্লাহর রসূল মদীনা ও তার পাশ্ববর্তী কবিলার প্রায় তিরিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে যুদ্ধের পথে যাত্রা করলেন । মুসলমানদের একটি ছোট দল অবহেলা ও অলসতার কারণে, তাদের নিয়তে কোনো সন্দেহ ও খারাপ উদ্দেশ্য নিহিত ছিলো না, পেছনে থেকে গেলো। এদের মধ্যে সে তিনজন ব্যক্তির নামও ছিলো যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবী করা হয়েছে। অর্থাৎ কাব বিন মালেক, মেরারা বিন রাবী, হেলাল বেন উমাইয়া (এদের বিস্তারিত বিবরণ একটু পরেই আমি বর্ণনা করবো) । আরো ছিলো আবু খায়সামা ও ওমায়র বিন ওয়াহাব জম্রীর নাম। মোনাফেকের সরদার আবদুল্লাহ বিন উবাই তার তাবু কিছুটা নীচে আলাদা স্থানে গাড়লো। ইবনে ইসহাকের বর্ণনা মতে পেছনে পড়ে থাকা লোকদের সংখ্যা খুব কম ছিলো না । অবশ্য দ্বিতীয় Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।