তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

দিলেন, সুয়ায়লাম ইহুদীর সে ঘর ভ্রালিয়ে দিতে । তালহা তাই করলেন, যেহাক বিন খলিফা ঘরের পেছন দিয়ে পালিয়ে গেলো কিন্তু তার পা কেটে গেলো । তার সাথীরা সবাই পালিয়ে গেলো । অবশ্য পরে যে হোক তাওবা করে নিয়েছিলো । অতপর আল্লাহর নবী সফরের প্রস্তুতি জোরেশোরে নিতে শুরু করলেন মানুষদের জেহাদের হুকুম দিলেন এবং তাদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন অর্থশালী লোকদের বললেন, আল্লাহর পথে মাল সামান দান করতে ৷ যাদের কাছে যুদ্ধের খরচপাতি ও সওয়ারী নেই, তাদের জন্যে এসব কিছুর আয়োজন করতেও তিনি বিত্তশালী লোকদের বললেন কিছু কিছু মালদার ব্যক্তি আল্লাহর পথে প্রচুর খরচ করলেন। এ পর্যায়ে হযরত ওসমান বিন আফফান ছিলেন সবার আগে । এ অভিযানে তিনি সব অর্থশালী লোকদের চাইতে বেশী খরচ করেছেন। ইবনে হিশাম বিশ্বাসযোগ্য বর্ণনা সূত্রে বলেছেন যে, হযরত ওসমান তাবুকৈর যুদ্ধে অর্থ সংকটে নিমজ্জিত মোজাহেদদের জন্যে এক হাজার দীনার খরচ করেছেন। এই বিশাল অংকের অর্থ খরচ করায় আল্লাহর রসূল এতো আনন্দিত হলেন, তিনি বললেন, হে আল্লাহ, তুমি তার ওপর সন্তুষ্ট হয়ে যাও, আমি তার ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেলাম । মোসনাদে আহমদের বর্ণনা মতে আবদুর রহমান বিন হুবাব সুলমা বলেন, রসূলুল্লাহ (স.) মিম্বরে দাড়িয়ে গরীব যোদ্ধাদের সাহায্য করার উৎসাহ দিয়ে ভাষণ দিলেন । ওসমান বিন আফফান ভাষণ শুনে বললেন, আমি একশত উট ও তাদের যাবতীয় সামানের দায়িত্ব নিলাম । হাদীসের বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী মেম্বরের এক সিড়ি নীচে এলেন ৷ এরপর ওসমান বললেন, আমি আরো একশত উট ও তাদের যাবতীয় সামানের দায়িত্ব নিলাম, বর্ণনাকারী বলছেন, আমি দেখলাম তিনি এভাবে নিজের হাত বের করে দেখালেন এবং নিজের হাত নেড়ে বললেন, এরপর ওসমানের ওপর আর কোনো আমল নেই অর্থাৎ বাকী জীবন তার আর কোনো নেক আমল দরকার হবে না। এভাবেই হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন । বায়হাকীতে আমর বিন মারযুকের বর্ণনায় বলা হয়েছে, রসূল (স.) তিনবার বললেন- ওসমান তিনশত উট ও তাদের সব সাজ-সরঞ্জামের দায়িত্ব নিলেন। ইয়াহিয়া বিন আবি কাসীর ও সায়ীদ বিন কাতাদার বর্ণনায় ইবনে জারীর, হেকাম বিন উবান একরামার সূত্রে পাওয়া বর্ণনায় ইবনে আবি হাতেম কিছু কিছু শাব্দিক মত-পার্থক্যের সাথে এটি লিখেছেন। আল্লাহর রসূল তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাহে দান করার ওপর ভাষণ দিলেন তখন আবদুর রহমান ইবনে আওফ চার হাজার দেরহাম পেশ করলেন । তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, আমার কাছে আট হাজার দেরহাম ছিলো, চার হাজার আমি নিয়ে এসেছি আর বাকী চার হাজার রেখে দিয়েছি । আল্লাহর রসূল বললেন, যেটা তুমি দান করেছো এবং যেটা তুমি রেখে এসেছো- উভয়টার ওপরই আল্লাহ তায়ালা বরকত দিন। অতপর আবু আকীল এলেন এক সা’ খেজুর নিয়ে । বললেন, ইয়া রসূলুল্লাহ, আমি দু’ সা’ খেজুর পেয়েছিলাম । এক সা’ নিয়ে এসেছি আল্লাহর জন্যে । আরেক সা’ রেখে এসেছি পরিবার পরিজনদের জন্যে । মোনাফেকদের একদল এটা দেখে তাকে নানা রকম অপবাদ দিতে লাগলো । তারা বললো, ইবনে আওফ যা কিছু দিয়েছে তা নিছক প্রদর্শনীর খাতিরেই দিয়েছে এবং আবু আকীলের দান সম্পর্কে বললো আল্লাহ ও তার রসূল কি এই ব্যক্তির এক সা’ খেজুরের মুখাপেক্ষী? আরেক বর্ণনায় তারা আবু আকীল থেকে বলছেন যে, তিনি সারারাত এক ইহুদীর কাজ করে দু ‘সা’ খেজুর পেয়েছিলেন, তার এক ‘সা’ তিনি নিজের পরিবার পরিজনের জন্য রেখে এসেছেন, আরেক “সা' নিয়ে এসেছেন আল্লাহর পথে জেহাদের জন্যে, এখানেও মোনাফেকরা বলেছে যে, আবু আকীল এটা এ জন্যেই করেছে যে, লোকেরা তার কথা বলুক । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।